নিউজ ডেস্ক: ফুটবল ময়দানে একজন ফুটবলারের প্রথম গোল সবসময়ই ইতিহাসকে সাক্ষী করে নতুন করে। তবে এবারের ঘটনাটি ঐতিহাসিক এবং অবিশ্বাস্য! ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি আ-তে সেই গোলটি যখন ইতালির কুখ্যাত ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনির পা থেকে নেটে জড়িয়ে যায় বল, তখন তা বিশ্ব ফুটবলের শিরোনামে পরিণত হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়। ল্যাজিওর হয়ে ইতালিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজের প্রথম গোল স্কোর করেছেন ২৩ বছর বয়সী এই রাইট-ব্যাক।
মঙ্গলবার রাতের ম্যাচে সাসৌলোর বিপক্ষে ৬-২ গোলের বড় জয় তুলে নিয়েছে ল্যাজিও। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ। এই মাঠটিও উদ্বোধন করেছিলেন বেনিতো মুসোলিনি, এবার সেই মাঠেই লাজিওর হয়ে ১৬তম মিনিটে গোলটি করেন ফ্লোরিয়ানি মুসোলিনি যদিও শুরুতে অফসাইডের ফ্ল্যাগ দেখানো হলেও ভিএআর রিভিউ দেখে রেফারি গোলের সিদ্ধান্তই দেন। তার এই গোলেই ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় গেন্নারো গাত্তুসোর ছাত্ররা। এছড়াও টিজ্জানি নোসলিন করেন দুটি গোল। প্রথম ৯ ম্যাচের ৮টি তেই জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে এবার টেবিলের শীর্ষে উঠে এসেছে ল্যাজিও।
১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালি শাসন করা ফ্যাসিবাদী স্বৈরশাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র হলেন এই রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই এই ঐতিহাসিক নামের কারণে তার ওপর সংবাদমাধ্যমের আলাদা নজর ছিল। এমনকী দর্শকদের আশীর্বাদও জুটেছে কিছু। তার মা আলেসান্দ্রা মুসোলিনি একজন পরিচিতি মুখ, তিনি পরিচিতি তার অভিনেত্রী ও রাজনীতিবিদের কেরিয়ারের জন্য। বিশ্ববিখ্যাত ও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী সোফিয়া লরেন ছিলেন তার প্রপিতামহী।
২০০৩ সালের ২৭ জানুয়ারি রোম শহরে জন্ম নেন ফ্লোরিয়ানি মুসোলিনির। এরপর ফুটবলের শুরুটা হয়েছিল যুব একাডেমিতে এএস রোমার। তবে তিনি ২০১৬ সালে যোগ দেন সিটি রাইভাল ল্যাজিওর একাডেমিতে। কিছুটা পেশাদারী ফুটবলে অভিজ্ঞতা সঞ্চয়ের স্বার্থে ইতালীয় দল পেসকারা ও ইউভে স্তাবিয়ায় লোনে খেলার পর ২০২৫ সালে ক্রেমোনেসে গিয়ে সিরি আ-তে অভিষেক করেন ২১ বছরের মুসোলিনি এবং ঠিক এর পরের মৌসুমেই অর্থাৎ চলতি ২০২৬-২৭-এ ল্যাজিওতে ফিরেই এসে প্রথম এগারোতে নিজের জায়গা পাঁকা করে নেন।
পরিবারিক পদবির কারণে পেশাদারী ফুটবলজীবনের শুরুতেই কিছুটা বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল কিছুটা এই তরুণ ডিফেন্ডারকে। ফুটবল মাঠে সাপোর্টারদের বুলিং এবং আরোকিছু অপ্রত্যাশিত রাজনীতির কথা ওঠায় তার নাম টানা হলেও ফ্লোরিয়ানি মুসোলিনি সবসময়ই বজায় রেখেছেন রাজনীতি থেকে নিজের দূরত্ব। এই ডিফেন্সিভ রাইটব্যাক সবসময়তেই বলেছেন, কেবল ফুটবলেই মনোযোগ দিতে চান তিনি। নিজের জার্সিতে এমনকি অর্থাৎ জার্সির পেছনে পুরো পদবি ব্যবহার না করে মাঠে নামেন কেবল নিজের প্রথম নাম ‘রোমানো’ লিখে।




