JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম
Breaking
নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারক...

WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারকে কিনল ইউপি ওয়ারিয়র্স

WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারকে কিনল ইউপি ওয়ারিয়র্স
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনো। তাঁকে দলে নিতে শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টেক্কা দিল ইউপি ওয়ারিয়র্স। ১ কোটি ১০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে কিনে নিল তারা। কোচিতে মহিলাদের প্রিমিয়ার লিগের ২০২৭ মরসুমের ছোট নিলামে মোলিনোকে নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে কার্যত লড়াই শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের দর দিয়ে তাঁকে দলে নেয় ইউপি।

নিলামে ইউপি ওয়ারিয়র্সের হাতে ছিল ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। পাঁচটি দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নেমেছিল তারা। অন্য দিকে, মোলিনোকে পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল বেঙ্গালুরুও। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম মহিলাদের প্রিমিয়ার লিগ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অস্ট্রেলীয় অলরাউন্ডারের। ফলে তাঁকে আবার দলে ফেরানোর চেষ্টা করেছিল গত মরসুমের চ্যাম্পিয়নরা।

মোলিনোর নিলামের দর শুরু হয় ৫০ লক্ষ টাকা থেকে। ইউপি প্রথম দর দেওয়ার পরেই পাল্টা দর দেয় বেঙ্গালুরু। কয়েক মুহূর্তের মধ্যেই দর বেড়ে ৯৫ লক্ষ টাকায় পৌঁছে যায়। ইউপি ১ কোটি টাকা দর দিলে আরসিবি ১ কোটি ৫ লক্ষ টাকা প্রস্তাব করে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ টাকা দর দিয়ে মলিনোকে দলে নেয় ইউপি। এ বারের নিলামে এক কোটি টাকার বেশি পাওয়া একমাত্র ক্রিকেটার তিনিই।

ইউপি ওয়ারিয়র্সের প্রধান নির্বাহী খেমাল ওয়াইংকর বলেন, ‘আমরা যে কোনও মূল্যে সোফিকে দলে নিতে চেয়েছিলাম।’ তাঁর মতে, মোলিনো এবং গ্রেস হ্যারিসকে একসঙ্গে পাওয়ায় দলের ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয় তৈরি করার ক্ষেত্রে সুবিধা হবে। দলের প্রধান কোচ অভিষেক নায়ারও জানান, গত মরসুমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিল দল, যা প্রত্যাশামতো ফল দেয়নি। এ বার অভিজ্ঞ ক্রিকেটারদের উপরেই বেশি ভরসা রাখতে চায় তারা।

শুধু মলিনো নন, নিলামে আরও কয়েক জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে নিয়েছে ইউপি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্রেস হ্যারিসকে ৩০ লক্ষ টাকায় কিনেছে তারা। আগেও ইউপির হয়ে খেলেছেন হ্যারিস। গত মরসুমে বেঙ্গালুরুর হয়ে খেললেও এ বার তাঁকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। হ্যারিসের আগ্রাসী ব্যাটিং এবং অফস্পিন ইউপির দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। উইকেটকিপার সুষমা বর্মাকেও ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছে ইউপি। ভারতের অফস্পিনার স্নেহ রানাকেও একই দামে কিনেছে তারা।

4 Views 0 Likes 0 Comments

Related News

World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলের
ময়দান

World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নী...

স্পোর্টস ডেস্ক: বিশ্ব কুস্তির মঞ্চে নতুন ইতিহাস গড়ল ভারত। একই দিনে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে রুপো জিতলেন ভারতের দুই মহিলা কুস্তিগির নীলম সিরোহি এবং কাজল ধোচক। কাজল ও নীলমের হাত ধরে প্রথম বার সিনিয়র বিশ্ব ...

২৯ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 3 মিনিট
Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগিজ মহাতারকা
ময়দান

Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলে...

স্পোর্টস ডেস্ক: ফুটবলবিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—সর্বকালের সেরা কে, সেই বিতর্কের যেন শেষ নেই। একদিকে মেসির অসাধারণ ড্রিবলিং, দৃষ্টিনন্দন পাস ও বিশ্বকাপ জয়ের গৌরব, অন্যদিকে রোনালদোর গোল করার অবিশ্বাস্য ক্...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট
Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক বাংলার
ময়দান

Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক...

স্পোর্টস ডেস্ক: কেরলকে তাদের নিজেদের মাঠে হারিয়ে রঞ্জি ট্রফিতে এ মরশুমে জয়ের হ্যাটট্রিক বাংলার। ২৮৭ রানে হারিয়ে দিয়েছে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা। একটা সময় ২০৯ রানে লিড ছিল প্রথম ইনিংসে, কিন্তু এরপরেও কেরলকে ...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের
ময়দান

Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহে দুই দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে তুলনা নতুন কিছু নয়। কে এগিয়ে, কে পিছিয়ে, তা নিয়ে সমর্থকদের তর্কও চলে নিরন্তর। এ বার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন প...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.