JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৪:৪৯ পিএম
Breaking
Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারক... Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক বাংলার Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের Shubman Gill: অনুশীলনে নতুন প্রযুক্তি, কপালে, বিশেষ যন্ত্র পরে নেটে শুভমন গিল ইনস্টাগ্রামে সরকারবিরোধী পোস্ট মুছে ফেলার অভিযোগ, কেন্দ্রকে নিশানা অভিজীত দিপকের Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারক... Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক বাংলার Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের Shubman Gill: অনুশীলনে নতুন প্রযুক্তি, কপালে, বিশেষ যন্ত্র পরে নেটে শুভমন গিল ইনস্টাগ্রামে সরকারবিরোধী পোস্ট মুছে ফেলার অভিযোগ, কেন্দ্রকে নিশানা অভিজীত দিপকের

Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের

Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহে দুই দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে তুলনা নতুন কিছু নয়। কে এগিয়ে, কে পিছিয়ে, তা নিয়ে সমর্থকদের তর্কও চলে নিরন্তর। এ বার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে স্বপ্নের একাদশ গড়ার প্রশ্নে একাধিক পাক তারকাকে পিছনে ফেলে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের। তাঁর পছন্দের তালিকায় জায়গা পেলেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার মতো তারকারা।

সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে দ্রুত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন ওয়াকার। সেখানে তাঁকে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। শচীন তেন্ডুলকর ও ইনজামাম-উল-হকের মধ্যে ওয়াকারের পছন্দ শচীন। বিরাট কোহলি ও বাবর আজমের তুলনাতেও তিনি বেছে নেন ভারতীয় তারকাকে। পাকিস্তানের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ওয়াকারের এমন পছন্দ স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

বোলারদের মধ্যে শাহিন আফ্রিদির বদলে ওয়াকার বেছে নেন ভারতের যশপ্রীত বুমরাহকে। রাহুল দ্রাবিড় ও ইউনিস খানের মধ্যে তাঁর পছন্দ দ্রাবিড়। মহেন্দ্র সিংহ ধোনি ও জাভেদ মিয়াঁদাদের তুলনায়ও এগিয়ে রাখেন ধোনিকে। রোহিত শর্মা ও ফখর জামানের মধ্যে বেছে নেন রোহিতকে। ভিভিএস লক্ষ্মণ ও মিসবা-উল-হকের তুলনায় লক্ষ্মণ এবং মহম্মদ শামি ও মহম্মদ আমিরের মধ্যে শামিকে বেছে নেন তিনি।

তবে সব ক্ষেত্রেই ভারতীয়দের বেছে নেননি ওয়াকার। বীরেন্দ্র সেওয়াগ ও শাহিদ আনোয়ারের মধ্যে তাঁর পছন্দ ছিল পাকিস্তানের আনোয়ার। অর্থাৎ, একাধিক প্রশ্নে ভারতীয় ক্রিকেটারদের এগিয়ে রাখলেও পাকিস্তানের ক্রিকেটারদের জন্যও জায়গা রেখেছেন প্রাক্তন পেসার।

অনুষ্ঠানে তাঁকে ভারতের ১৫ বছর বয়সি ব্যাটার বৈভব সূর্যবংশী ও পাকিস্তানের ২০ বছর বয়সি ক্রিকেটার সামির মিনহাসের মধ্যে একজনকে বেছে নিতেও বলা হয়। কিন্তু দু’জনের খেলা যথেষ্ট না দেখার কারণে কাউকেই বেছে নিতে চাননি ওয়াকার। নিরপেক্ষ মূল্যায়নের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা প্রয়োজন বলেই জানান তিনি।

পাকিস্তানের হয়ে ৮৭টি টেস্টে ৩৭৩টি এবং ২৬২টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৪১৬টি উইকেট নিয়েছেন ওয়াকার। ভারত-পাকিস্তান দ্বৈরথের তীব্রতা কাছ থেকে দেখেছেন তিনি। তাই তাঁর এই বাছাই নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। অন্য দিকে, নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। পাকিস্তানও নিজেদের দেশে ত্রিদেশীয় এক দিনের সিরিজের ফাইনালে উঠেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের ক্রিকেটারদের তুলনাও যে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে, ওয়াকারের মন্তব্য ফের তা মনে করিয়ে দিল।

2 Views 0 Likes 0 Comments

Related News

Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগিজ মহাতারকা
ময়দান

Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলে...

স্পোর্টস ডেস্ক: ফুটবলবিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—সর্বকালের সেরা কে, সেই বিতর্কের যেন শেষ নেই। একদিকে মেসির অসাধারণ ড্রিবলিং, দৃষ্টিনন্দন পাস ও বিশ্বকাপ জয়ের গৌরব, অন্যদিকে রোনালদোর গোল করার অবিশ্বাস্য ক্...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট
WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারকে কিনল ইউপি ওয়ারিয়র্স
ময়দান

WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলর...

স্পোর্টস ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনো। তাঁকে দলে নিতে শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টেক্কা দিল ইউপি ওয়ারিয়র্স। ১ কোটি ১০ লক্ষ টাকা...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক বাংলার
ময়দান

Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক...

স্পোর্টস ডেস্ক: কেরলকে তাদের নিজেদের মাঠে হারিয়ে রঞ্জি ট্রফিতে এ মরশুমে জয়ের হ্যাটট্রিক বাংলার। ২৮৭ রানে হারিয়ে দিয়েছে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা। একটা সময় ২০৯ রানে লিড ছিল প্রথম ইনিংসে, কিন্তু এরপরেও কেরলকে ...

২৯ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
Shubman Gill: অনুশীলনে নতুন প্রযুক্তি, কপালে, বিশেষ যন্ত্র পরে নেটে শুভমন গিল
ময়দান

Shubman Gill: অনুশীলনে নতুন প্রযুক্তি, কপালে, বিশেষ যন্ত্র পরে নেটে শুভমন গিল

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের দাপট অব্যাহত। এরই মধ্যে অকল্যান্ডে দলের অনুশীলনে নজর কাড়লেন শুভমন গিল। শুধু ব্যাট হাতে নয়, তাঁর কপালে লাগানো একটি বিশেষ যন্ত্র ঘিরেও শুরু হয়েছে আলোচ...

২৯ অক্টো ২০২৬, ০৩:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.