JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০১:৫৮ পিএম
Breaking
শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ রোগী সেজে পুলিশ যেতেই ফাঁস ‘ডাক্তার’-এর আসল পরিচয় রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী আবু তাহেরের ভাগ্নে ব্রিকস শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজস্থানে গেরুয়া ঝড়ের মাঝেই বামেদের ‘বড় কামব্যাক’ নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিল তৃণমূল! মমতার ফোনের পরেও ‘না’ কংগ্রেসের, তারপরই প্রার্থী ঘোষণা মিছিলের পরেই পার্টি অফিসে আগুন! চন্দ্রকোনায় BJP-CPM সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ পুজোর পর বাড়তে পারে বাস ভাড়া? দিলীপের মন্তব্যে জোর চর্চা, কী বললেন মন্ত্রী শেষ হল ৮,৭৩৬ দিনের আধিপত্য, সেরা দশে নেই জকোভিচ রোগী সেজে পুলিশ যেতেই ফাঁস ‘ডাক্তার’-এর আসল পরিচয় রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী আবু তাহেরের ভাগ্নে ব্রিকস শেষে বলিউডে মজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজস্থানে গেরুয়া ঝড়ের মাঝেই বামেদের ‘বড় কামব্যাক’ নন্দীগ্রাম ছাড়তে চেয়েছিল তৃণমূল! মমতার ফোনের পরেও ‘না’ কংগ্রেসের, তারপরই প্রার্থী ঘোষণা মিছিলের পরেই পার্টি অফিসে আগুন! চন্দ্রকোনায় BJP-CPM সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ পুজোর পর বাড়তে পারে বাস ভাড়া? দিলীপের মন্তব্যে জোর চর্চা, কী বললেন মন্ত্রী

রোগী সেজে পুলিশ যেতেই ফাঁস ‘ডাক্তার’-এর আসল পরিচয়

রোগী সেজে পুলিশ যেতেই ফাঁস ‘ডাক্তার’-এর আসল পরিচয়
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

সোনারপুর: প্রেসক্রিপশন প্যাডে একাধিক বড় বড় ডিগ্রি। নিজেকে অঙ্কোলজিস্ট বলে পরিচয়। এলাকায় এক-দুটি নয়, মোট আটটি চেম্বার। রোগী দেখার জন্য ফি নিতেন ৮০০ টাকা। এভাবেই বেশ কয়েক বছর ধরে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় চিকিৎসার নামে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। শেষ পর্যন্ত রোগী সেজে পুলিশ চেম্বারে যেতেই প্রকাশ্যে এল তাঁর আসল পরিচয়। গ্রেপ্তার করা হয়েছে বিশ্বরূপ আচার্য নামে ওই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে খবর, নিজেকে ক্যানসার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্ট হিসেবে পরিচয় দিতেন বিশ্বরূপ। তাঁর প্রেসক্রিপশন প্যাডে এফআরসিএস-এর মতো বিদেশি ডিগ্রির উল্লেখ ছিল। সেই পরিচয় এবং ডিগ্রি দেখিয়েই দীর্ঘদিন ধরে রোগী দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় এলাকায় ধীরে ধীরে নিজের ‘চেম্বার’ এবং রোগীর সংখ্যা বাড়িয়ে ফেলেছিলেন তিনি।

অভিযোগ, গত কয়েক বছরে ঘাসিয়াড়া এলাকায় মোট আটটি চেম্বার খুলেছিলেন বিশ্বরূপ। প্রতিটি রোগীর কাছ থেকে ৮০০ টাকা করে ফি নেওয়া হত। চিকিৎসার নামে এভাবে বিপুল টাকা উপার্জন করে যথেষ্ট সম্পত্তিও করেছিলেন বলে তদন্তকারীদের অনুমান।

সম্প্রতি আরও একটি বাড়ি ভাড়া নিয়ে নতুন চেম্বার খোলেন তিনি। সেখানেই বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তার সময় তাঁর পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর ওই বাড়ির মালিক সোনারপুর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ প্রথমেই বিশ্বরূপের চিকিৎসক পরিচয় এবং তাঁর দেওয়া ডিগ্রিগুলি নিয়ে খোঁজখবর শুরু করে। এরপর তাঁকে হাতেনাতে ধরার জন্য অভিনব কৌশল নেয় তদন্তকারীরা। সোমবার রাতে রোগীর ছদ্মবেশে তাঁর চেম্বারে পৌঁছে যান পুলিশকর্মীরা।

কথাবার্তা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়। এরপর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—বিশ্বরূপ আচার্য আদৌ চিকিৎসক নন। তাঁর ব্যবহৃত ডিগ্রিগুলিও ভুয়ো বলে অভিযোগ পুলিশের। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। কোথা থেকে বিশ্বরূপ এই সমস্ত ভুয়ো ডিগ্রি সংগ্রহ করেছিলেন? এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না? দীর্ঘদিন ধরে আটটি চেম্বারে রোগী দেখানোর পরও কীভাবে বিষয়টি নজরে এল না? এমনকী তাঁর কাছে চিকিৎসা করাতে আসা রোগীদের কী ধরনের চিকিৎসা দেওয়া হত, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ বিশ্বরূপকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। মঙ্গলবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হবে। আদালতের অনুমতি মিললে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোটা প্রতারণা চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা।

ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকের পরিচয় এবং প্রেসক্রিপশনে একাধিক ডিগ্রি দেখে যাঁরা তাঁর কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাঁদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা।

22 Views 0 Likes 0 Comments

Related News

রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী আবু তাহেরের ভাগ্নে
রাজ্য

রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী আবু তাহেরের ভাগ্নে

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরীও রেজিনগরের পরিচিত রাজনৈতিক মুখ। প্রাক্তন বিধায়ক হিসেবে এলাকায় তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনভিত্তি রয়েছে।

১৫ সেপ্টে ২০২৬, ১২:৫৩ পিএম · 2 মিনিট
মিছিলের পরেই পার্টি অফিসে আগুন! চন্দ্রকোনায় BJP-CPM সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ
রাজ্য

মিছিলের পরেই পার্টি অফিসে আগুন! চন্দ্রকোনায় BJP-CPM সংঘাত ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্...

পশ্চিম মেদিনীপুর: মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগকে ঘিরে নতুন করে র...

১৫ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক
রাজ্য

সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক

মুর্শিদাবাদ, নিউজ ডেস্ক: সবকিছুই চলছিল নীরবে। বাইরের থেকে দেখলে বোঝার উপায় ছিল না, ভিতরে ভিতরে কি পরিকল্পনা তৈরি হচ্ছে। কিন্তু একটি অডিও সামনে আসতেই যেন বদলে গেল পুরো ছবিটা। কয়েকটি কথোপকথন ঘিরে তৈরি হলো তীব্র সন্দেহ। ভ...

১৫ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট
প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছিল
রাজ্য

প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই...

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে জল্পনার অবসান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হিসেবে সামনে এল প্রয়াত মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের ...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৫৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.