JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ১২:৩৩ পিএম
Breaking
১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক ভারত-চিনের মাঝে কোনও তৃতীয় দেশ নয়! মোদীর বার্তায় সায় দিয়ে সম্পর্ক মেরামতের নয়া উদ্যোগ... রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক ভারত-চিনের মাঝে কোনও তৃতীয় দেশ নয়! মোদীর বার্তায় সায় দিয়ে সম্পর্ক মেরামতের নয়া উদ্যোগ... রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব...

সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক

সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক

মুর্শিদাবাদ, নিউজ ডেস্ক: সবকিছুই চলছিল নীরবে। বাইরের থেকে দেখলে বোঝার উপায় ছিল না, ভিতরে ভিতরে কি পরিকল্পনা তৈরি হচ্ছে। কিন্তু একটি অডিও সামনে আসতেই যেন বদলে গেল পুরো ছবিটা। কয়েকটি কথোপকথন ঘিরে তৈরি হলো তীব্র সন্দেহ। ভোটের আগে সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারত ,এখন সেটাই ভাবাচ্ছে প্রশাসনকে। তদন্তে নেমে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি তৈরীর অভিযোগে বড়সড়ো ষড়যন্ত্রের হদিস পাওয়ার দাবি করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশের দাবি, ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি এবং অশান্তি বাঁধানোর পরিকল্পনা উঠে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতের নাম সফরাজ নওয়াজ চৌধুরী। তিনি নওদার টুঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এরপর সেখানে বিজেপির পতাকা টাঙিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনাও ছিল বলে পুলিশ দাবি করেছে।

সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার শচীন মক্কার ওই অডিও ক্লিপের কথা প্রকাশ্যে আনেন। পুলিশের দাবি, অডিওতে প্রস্তাবিত বাবরি মসজিদের রাস্তার দিকের সিসিটিভি ক্যামেরা বন্ধ করার কথা শোনা যায়। এরপর সেখানে বিজেপির পতাকা টাঙ্গিয়ে অশান্তি ও ভাঙচুরের পরিবেশ তৈরির পরিকল্পনা করা হয়েছিল বলেও পুলিশের দাবি। তদন্তকারীদের অনুমান, ধৃতদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা যাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে এবং দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয়। ভোটের ঠিক আগে এমন পরিকল্পনা সামনে আসায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তবে, অডিওটির সত্যতা, সেখানে যাদের কথোপকথন হয়েছে তাঁদের পরিচয় এবং এই পরিকল্পনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের দাবি, সময়মতো পদক্ষেপ গ্রহণ করে সম্ভাব্য অশান্তির পরিকল্পনা আটকানো সম্ভব হয়েছে। উপনির্বাচনের আগে কোনওভাবেই যাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে না পারে, সেদিকেও নজর রাখছে জেলা পুলিশ।

6 Views 0 Likes 0 Comments

Related News

প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছিল
রাজ্য

প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই...

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে জল্পনার অবসান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হিসেবে সামনে এল প্রয়াত মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের ...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৫৭ এএম · 2 মিনিট
নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল
রাজ্য

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল

২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে দুই কেন্দ্রে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে।

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা
রাজ্য

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা

ক্যানিংয়েও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও সবুজ আবির মেখে ফিরে যান বলে খবর।

১৪ সেপ্টে ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.