JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ০৮:৪০ পিএম
Breaking
Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? ফিলিপিন্সে ফের ভয়াবহ অগ্ন্যুৎপাত মাউন্ট মায়নে! আকাশে ৩ হাজার মিটার উঁচু ছাইয়ের স্তম্ভ, জার... 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পুলিশকে অভিষেকের 'ওয়ার্নিং' মন্তব্যে তোপ শুভেন্দুর ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? ফিলিপিন্সে ফের ভয়াবহ অগ্ন্যুৎপাত মাউন্ট মায়নে! আকাশে ৩ হাজার মিটার উঁচু ছাইয়ের স্তম্ভ, জার... 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পুলিশকে অভিষেকের 'ওয়ার্নিং' মন্তব্যে তোপ শুভেন্দুর ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের

লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো

লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো
ড্রোনে লাথি সঞ্চালকের! সরাসরি মডেলের মুখে গিয়ে আঘাত ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: টিভিতে লাইভ সম্প্রচার চলার সময় হঠাৎই বিপত্তি।  স্টুডিয়োর ভিতরে উড়তে থাকা ড্রোনে লাথি মারলেন সঞ্চালক। আর সেই ড্রোনই উড়ে গিয়ে সরাসরি আঘাত করল পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী মডেলের মুখে। মুহূর্তের মধ্যে বদলে গেল অনুষ্ঠানের পরিবেশ। মেক্সিকোর এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সঞ্চালকের এমন আচরণ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সম্প্রতি মেক্সিকোয় সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সময় ঘটনাটি ঘটে।  ‘ক্যানাল ৬ মাল্টিমিডিওস’-এ সম্প্রচারিত বিনোদনমূলক অনুষ্ঠান ‘এস শো’-এর সেটে ঘটেছিল এই দুর্ঘটনা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আর্নেস্তো চাভানা।অনুষ্ঠানটি চলাকালীন স্টুডিয়োর ভিতরে একটি ড্রোন উড়ছিল। ক্যামেরায় বিভিন্ন দৃশ্য ধারণের জন্য সেটি ঘুরে ঘুরে ক‍্যাপচার করছিল। সেই সময় আচমকাই ড্রোনটিকে লাথি মারেন সঞ্চালক চাভানা। তাঁর লাথির ধাক্কায় ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক মডেলের মুখে গিয়ে আঘাত করে।

https://x.com/Frankzm/status/2115229098511344013?a=8ybV07p03XTCMoXpsZw&s=19


ইসাবেলা রোজাস, আহত ওই মডেলের নাম। তিনি কলম্বিয়ার বাসিন্দা। ‘লা কলম্বিয়ানা’ নামেও পরিচিত তিনি। মডেল হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। ড্রোনের আঘাতে তাঁর ঠোঁটের একটি অংশ কেটে যায় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনার পর দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

যদিও এই ঘটনা দায় স্বীকার করেছেন সঞ্চালক আর্নেস্তো চাভানা। তবে এই ঘটনায় অনুষ্ঠানটির প্রযোজনা দল তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। 
‘ডেক্কো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ড্রোনটিকে লাথি মারার পর সেটি ছিটকে গিয়ে মডেলের মুখে আঘাত করছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকেই সঞ্চালকের আচরণের সমালোচনা করেছেন। লাইভ অনুষ্ঠানে এমন অসতর্ক আচরণ কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


তবে এই ঘটনায় আহত মডেলের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে এবং প্রযোজনা সংস্থার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

2 Views 0 Likes 0 Comments

Related News

‘৬০ বছর বয়সে আবার অভিষেক!’ শুনে হেসে ফেলেছিলেন সানি দেওল
বিনোদন

‘৬০ বছর বয়সে আবার অভিষেক!’ শুনে হেসে ফেলেছিলেন সানি দেওল

চার দশকেরও বেশি সময় ধরে অ্যাকশন হিরো হিসেবে দর্শকের মন জয় করেছেন সানি দেওল। এ বার নেটফ্লিক্সের ‘ইক্কা’ ছবিতে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ৬০ বছর বয়সে ওটিটি-তে ‘ডেবিউ’ নিয়ে প্রথমে মজা করলেও, শেষ পর্যন্ত কী ভাবে সানিকে রাজি করাল নেটফ্লিক্স, জানালেন সংস্থার আধিকারিক রুচিকা কপূর শেখ।

৩০ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 3 মিনিট
প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষায় বিপাকে প্রীতি জিন্টা!
বিনোদন

প্রীতি জিন্টা! যুক্তরাষ্ট্রে মেঘলা আকাশে উধাও চাঁদ, কারওয়া চৌথে উপবাস ভাঙার অপেক্ষ...

যুক্তরাষ্ট্রে কারওয়া চৌথের উপবাস পালন করতে গিয়ে মেঘলা আকাশে চাঁদের দেখা পেতে সমস্যায় পড়লেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। স্বামী জিন গুডএনাফের দীর্ঘায়ু কামনায় তাঁর উপবাস এবং চাঁদের অপেক্ষা ঘিরে সমাজমাধ্যমে অভিনেত্রীর মজার পোস্ট নজর কেড়েছে ভক্তদের।

২৯ অক্টো ২০২৬, ০৮:১৪ পিএম · 2 মিনিট
নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক
বিনোদন

নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক

নাসীরুদ্দীন শাহর রাজনৈতিক অবস্থানকে ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ বলে কটাক্ষ করলেন অভিনেতা পুইত ইস্সার। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র আন্দোলনকে সমর্থন করে মোদী সরকারের সমালোচনা করার পর শাহর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সরকারের বিরোধিতা করতে হলে সরাসরি নির্বাচনে লড়ার পরামর্শও দিয়েছেন ‘মহাভারত’-এর দুর্যোধন চরিত্রে অভিনয় করা অভিনেতা।

২৯ অক্টো ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট
পর্দায় সত্যের ভাষা, বাস্তবে কারাবাস—ইরানে জাফর পানাহির স্বাধীন কণ্ঠে শিকল
বিনোদন

পর্দায় সত্যের ভাষা, বাস্তবে কারাবাস—ইরানে জাফর পানাহির স্বাধীন কণ্ঠে শিকল

ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দেওয়ার খবর ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের সমালোচনা, গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রতি সমর্থন এবং তাঁর চলচ্চিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এই ঘটনার আলোচনায় উঠে এসেছে। তবে সাজার সুনির্দিষ্ট আইনি ভিত্তি ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্যের প্রয়োজন রয়েছে।

২৯ অক্টো ২০২৬, ০৩:০৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.