JAZZBAAT 24 BANGLA
৩০ অক্টো ২০২৬, ১১:১৭ পিএম
Breaking
OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা!

Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা!
অন্যরকম আকাশ ছবি: সংগৃহীত

 

নিউজ ডেস্ক : প্রকৃতির খেয়াল কখন যে কোন রূপ ধারণ করবে, তা আগে থেকে অনুমান করা অত্যন্ত কঠিন। কখনও কালো মেঘে ঢেকে যায় আকাশ, কখনও আবার অদ্ভুত আলোয় বদলে যায় চারপাশের পরিবেশ। সম্প্রতি, এমনই এক দৃশ্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন পৃথিবী নয়, অন্য কোনও গ্রহের ছবি।

ঘটনাটি ছত্রিশগড়ের। রাজ্যের দান্তেওয়াড়া এবং কিরানডুল এলাকার আকাশের কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে দিনের আলোতেও আকাশের রং অস্বাভাবিক ভাবে লালচে। কোথাও গাঢ় লাল, কোথাও আবার কমলা আভায় ঢেকে রয়েছে গোটা আকাশ। ভিডিওগুলি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই এই দৃশ্যের সঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজজ 'স্ট্রেঞ্জার থিংস' এর উল্টো জগত এর তুলনা করেছেন। কেউ আবার মন্তব্য করছেন যেনো 'ভেকনা' ফিরে আসছে।

এই অস্বাভাবিক দৃশ্যের সঙ্গে ঘূর্ণিঝড় অর্ণবের যোগসূত্র  রয়েছে বলে দাবি করেছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। তবে, ছত্রিশগড়ের আকাশ লাল হয়ে যাওয়ার সঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি সম্পর্ক এখনও স্বাধীনভাবে নিশ্চিত করেননি বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়ের বাতাস বিপুল পরিমাণ ধুলো, বালি এবং লাল মাটির কনা বায়ুমণ্ডলের অনেক উঁচুতে তুলে নিয়ে যেতে পারে। বাতাসে ভেসে থাকা এই কনা গুলির কারণে সূর্যের আলোর বিচ্ছুরণ এ পরিবর্তন ঘটে। ফলে আকাশে লালচে বা কমলা আভা দেখা দিতে পারে। লোহা সমৃদ্ধ মাটি কণাও এমন রঙ তৈরিতে ভূমিকা নিতে পারে। এর আগেও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ডেনহ্যামে ঘূর্ণিঝড় ন্যারেলের সময় একই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর অতি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব' ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগের স্থায়ী বাতাস নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানে। ঝড়ের দাপটে গাছপালা উপড়ে যাওয়া, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি এবং বিদ্যুৎ ও পরিবহন পরিষেবায় বিঘ্ন ঘটে। তবে, ছত্রিশগড়ের আকাশে এই রক্তিম রূপ ঠিক কি কারণে হয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে, ভাইরাল ভিডিও ঘিরে কৌতুহল অব্যাহত।

2 Views 0 Likes 0 Comments

Related News

Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
দেশ

Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়...

দেশজুড়ে এমন প্রতারণার বাড়বাড়ন্তে এবার ব্যাংক গুলির দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

৩০ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?
দেশ

বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

নিউজ ডেস্ক: বিমানযাত্রার খরচ আরও বাড়তে পারে ভারতে। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের জেরে বাড়তি আর্থিক চাপের মুখে দেশের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। সেই চাপ সামাল দিতে বিমান ভাড়াও বাড়ানোর পথে হাঁটতে পারে সংস্থ...

৩০ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের
দেশ

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের

পুজোর ফুল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়। ২৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বাবা ও ১১ বছরের ছেলের। ছেলেকে বাঁচাতে গিয়েই প্রাণ হারালেন বাবা। শুক্রবার ভোরের এই ঘটনায় শোকের ছায়া আবাসনে।

৩০ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 1 মিনিট
মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে জবাব তলব
দেশ

মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, ছয় সপ্তাহের মধ্যে...

বিচার বিভাগের বিরুদ্ধে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে 'ককরোচ জনতা পার্টি'- এর মুখপাত্র ও সাংবাদিক সৌরভ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

৩০ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.