JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

হালান্ডের পর পর বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় নাম তুললেন নরওয়ের গোলমেশিন

হালান্ডের পর পর বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় নাম তুললেন নরওয়ের গোলমেশিন

ইংলিশ ফুটবল থেকে ইউরোপ, গোলের পর গোল করে সর্বত্রই ইতিহাস লিখে চলেছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকারকে এ বার ৪টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হল। নতুন মরশুম শুরুর আগে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে এই স্বীকৃতি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা নেশনস লিগ, তিন প্রতিযোগিতাতেই তাঁর অবিশ্বাস্য গোল করার ক্ষমতার স্বীকৃতি মিলেছে গিনেস বুকের তরফে।

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি হালান্ডের দখলে। ২০২৫ সালের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে মাত্র ১১১ ম্যাচে একশো গোল পূর্ণ করেন তিনি। ২০২২-২৩ মরশুমে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই নরওয়েজীয় তারকা। ইংল্যান্ডের ফুটবলে এত কম ম্যাচে কোনও ফুটবলার ১০০ গোলের গণ্ডি পার করতে পারেননি।

সিটির হয়ে প্রথম মরশুমেই আরও একটি বিশ্বরেকর্ড গড়েছিলেন হালান্ড। ৩৮টি প্রিমিয়ার লিগ ম্যাচে ৩৬ গোল করে ভেঙে দেন মহম্মদ সালাহর ৩২ গোলের রেকর্ড। একই সঙ্গে পিছনে ফেলেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরারের ৩৪ গোলের নজিরও। আন্তর্জাতিক ফুটবলেও থামেনি তাঁর দাপট। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে নেশনস লিগে ১৯ গোল করে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে তাঁর বিশ্বরেকর্ড। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিরুদ্ধে এক ম্যাচে পাঁচটি গোল করে লিওনেল মেসি এবং লুইস আদ্রিয়ানোর নজিরে ভাগ বসান হালান্ড। ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন মরশুমে ফিরছেন তিনি। ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজ়ো মারেস্কার অধীনে প্রথম বড় পরীক্ষা হতে পারে আর্সেনালের বিরুদ্ধে কমিউনিটি শিল্ড। তবে বিশ্বকাপের পর দীর্ঘ ছুটির শেষে বৃহস্পতিবারই অনুশীলনে ফেরায় সেই ম্যাচে হালান্ড খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

 

 

160 Views 0 Likes 0 Comments

Related News

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা কর্তৃপক্ষের
ময়দান

India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের...

আগামী ৩ অক্টোবর সেই বহুল প্রতীক্ষিত মহারণ। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভলিবল দল
ময়দান

Asian Games 2026: দু’সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে ভারতের ভ...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2026) পুরুষদের ভলিবলে কাতারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 2 মিনিট
Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত
ময়দান

Asian Games 2026: এক দিনেই সোনা-সহ ৫ পদক অ্যাথলেটিক্সে, হাফ সেঞ্চুরি পার করল ভারত

এশিয়ান গেমসের (Asian Games 2026) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের বৃষ্টি নামাল ভারত। মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল।

২৯ সেপ্টে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি
ময়দান

CWC 2027: বিশ্বকাপের সূচি নিয়ে বড় ঘোষণা আইসিসির, শুরু হচ্ছে টিকিটের লটারি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। তার পরেই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর (CWC 2027)। গত ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ...

২৯ সেপ্টে ২০২৬, ০৫:২৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.