JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

"লড়াই এখনও শেষ নয়!" ব্রিজভূষণ খালাস পেতেই পাল্টা চ্যালেঞ্জের হুঁশিয়ারি বিনেশ ফোগাটের

"লড়াই এখনও শেষ নয়!" ব্রিজভূষণ খালাস পেতেই পাল্টা চ্যালেঞ্জের হুঁশিয়ারি বিনেশ ফোগাটের

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় সোমবারই বেকসুর খালাস পেয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। দিল্লির আদালত বেকসুর খালাস ঘোষণা করেছে তাঁকে। এর পরেই তীব্র ঘটনার প্রতিক্রিয়া জানালেন ভারতের তারকা কুস্তিগির বিনেশ ফোগাট। আদালতের রায়ে হতাশা প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই লড়াই এখানেই শেষ নয়। উচ্চতর আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানানো হবে এবং ন্যায়বিচারের দাবিতে মহিলা কুস্তিগিরেরা তাঁদের আইনি লড়াই চালিয়ে যাবেন।

রায় ঘোষণার পর পরই সমাজ মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতিতে বিনেশ দাবি করেছেন, শাসক দলের প্রভাবশালী নেতা হওয়ায় শুরু থেকেই ব্রিজভূষণকে বাঁচাতে গোটা সিস্টেম সক্রিয় ছিল। বিনেশের অভিযোগ, ২০২৩ সালে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করাতে তাঁদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার জোরে বহু মহিলা কুস্তিগিরকে অভিযোগ প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

তবে সেই চাপের মুখেও একাধিক মহিলা কুস্তিগির পিছিয়ে যাননি বলে জানিয়েছেন বিনেশ। তাঁর কথায়, ‘‘অনেকেই দৃঢ় থেকেছেন এবং আদালতে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। কিন্তু আদালত যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণকে দোষী সাব্যস্ত না করায় আমরা গভীরভাবে হতাশ।’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গোটা বিচার প্রক্রিয়া জুড়েই প্রাক্তন ভারতীয় কুস্তি ফেডারেশন প্রধানকে রক্ষা করতে সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে।

বিনেশের এই বক্তব্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন অলিম্পিয়ান কুস্তিগির বজরং পুনিয়াও। ২০২৩ সালের আন্দোলনে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন বিনেশ, বজরং এবং সাক্ষী মালিকসহ দেশের একাধিক খ্যাতনামা কুস্তিগির। সব মিলিয়ে আদালতের সাম্প্রতিক রায়ে আইনি লড়াইয়ের একটি অধ্যায় শেষ হলেও, বিনেশের বক্তব্যে এটা স্পষ্ট যে, এই মামলা নিয়ে তাঁদের লড়াই এখনও থামছে না।

28 Views 0 Likes 0 Comments

Related News

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.