JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৯:৫৭ পিএম
Breaking
‘অলিম্পিক পদক নয়, সোনা জিতব’, প্রয়াত বাবাকে দেওয়া কথা রাখার পথে কুস্তিগীর মনীষা KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের মায়ায় পড়ে সাধের ‘টিমি’কেই জাহাজে চাপিয়ে ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক Dhupguri: ধান কাটতে গিয়ে আচমকা চিতাবাঘের হামলা! হাতে থাকা কাঁচি দিয়েই প্রাণ বাঁচালেন ৬০ বছ... ‘অলিম্পিক পদক নয়, সোনা জিতব’, প্রয়াত বাবাকে দেওয়া কথা রাখার পথে কুস্তিগীর মনীষা KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের মায়ায় পড়ে সাধের ‘টিমি’কেই জাহাজে চাপিয়ে ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক Dhupguri: ধান কাটতে গিয়ে আচমকা চিতাবাঘের হামলা! হাতে থাকা কাঁচি দিয়েই প্রাণ বাঁচালেন ৬০ বছ...

KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো

KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: পালাবদলের পর প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাই ৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসব ঘিরেও রয়েছে নানান পরিকল্পনা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। প্রথম থেকেই রাজ্য সরকার জানিয়েছে, এ বারের উৎসবে রয়েছে নানা চমক। রবিবার, ১ নভেম্বর প্রকাশ্যে আনা হল ৩২ তম 'কিফ' -এর লোগো। আর সেই লোগোর নকশা তৈরি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের হাত ধরে নতুন এই লোগোতে কলকাতার চলচ্চিত্র-ঐতিহ্য এবং সিনেমার আবহকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী, জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায়, রূপা গাঙ্গুলি, হরনাথ চক্রবর্তী, প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব সামলান শ্যামপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জি। সাংবাদিক সম্মেলনে লোগো উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী। তবে এবারের চলচ্চিত্র উৎসব শুধু লোগো পরিবর্তনেই সীমাবদ্ধ থাকছে না। উৎসবের ৩২তম সংস্করণে একাধিক নতুন উদ্যোগের পরিকল্পনা রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। এবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘ফিল্ম বাজার’। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম মিউজিক বানাচ্ছেন রাতুল ব্যানার্জি।

এবারের উৎসবে ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে আয়ারল্যান্ড। রবিবারের অনুষ্ঠানে এবারের ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে আয়ারল্যান্ডের নাম ঘোষণা করেন অভিনেতা জিৎ। সেই দেশের সমসাময়িক সিনেমার বিশেষ বিভাগও সাজানো হবে। উদ্বোধনী অনুষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়ালে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিংবা ধনধান্য অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আসর বসলেও, এবার ভাঙছে সেই চেনা ট্র্যাডিশন। উৎসবের এবারের আয়োজনে কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের অভিনীত ছবিগুলিও বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, উৎসবের পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে শীঘ্রই বিস্তারিত ঘোষণা করা হবে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাউত, অনুরাগ বসু, মধুর ভান্ডারকর। হলিউডের কোনও তারকা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে CAA সার্টিফিকেট! মতুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহানগর

৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে CAA সার্টিফিকেট! মতুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন...

বনগাঁ: নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার কি এবার অবসান হতে চলেছে? CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদনকারীদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত শুনানি...

০১ নভে ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট
Nabanna: ১৫ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ খতিয়ে দেখবে নবান্ন, ৫ লক্ষ কর্মীর তথ্য তলব!
মহানগর

Nabanna: ১৫ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ খতিয়ে দেখবে নবান্ন, ৫ লক্ষ কর্মীর তথ্য তলব!

কলকাতা: রাজ্যে গত ১৫ বছরে বিভিন্ন সরকারি দফতরে হওয়া চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য তলব করল নবান্ন। কোন দফতরে কত কর্মীকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে, কী পদ্ধতিতে তাঁদের নিয়োগ হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় সরকারি...

০১ নভে ২০২৬, ০৬:২৩ পিএম · 3 মিনিট
Kunal Ghosh: ১৯ জনের মৃত্যুর প্রতিবাদ, এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই FIR! গিরীশ পার্ক থানার নোটিস ঘিরে নতুন বিতর্ক
মহানগর

Kunal Ghosh: ১৯ জনের মৃত্যুর প্রতিবাদ, এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই FIR! গিরীশ পার্ক...

কলকাতা: চোরবাগানকাণ্ডে ১৯ জনের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছিলেন তিনি। এবার সেই প্রতিবাদে অংশ নেওয়ার জেরেই পুলিশের মামলার মুখে তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। গিরীশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে ...

০১ নভে ২০২৬, ০২:৩৮ পিএম · 2 মিনিট
Swasthya Bhavan: চিকিৎসকদের আমলা করার প্রস্তাব স্বাস্থ্যভবনের
মহানগর

Swasthya Bhavan: চিকিৎসকদের আমলা করার প্রস্তাব স্বাস্থ্যভবনের

কলকাতা: চিকিৎসক বনাম আমলা—কে বেশি যোগ্য, কার প্রশাসনিক দক্ষতা বেশি, তা নিয়ে চাপানউতোর নতুন নয়। এ বার সেই দুই পেশার দূরত্ব ঘোচানোর উদ্যোগ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের। চিকিৎসকেরাও যাতে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভি...

০১ নভে ২০২৬, ০১:১১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.