JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৮:৫৭ পিএম
Breaking
Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের মায়ায় পড়ে সাধের ‘টিমি’কেই জাহাজে চাপিয়ে ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক Dhupguri: ধান কাটতে গিয়ে আচমকা চিতাবাঘের হামলা! হাতে থাকা কাঁচি দিয়েই প্রাণ বাঁচালেন ৬০ বছ... ৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে CAA সার্টিফিকেট! মতুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিক... মাঠের ৪০ শতাংশ ফাঁকা! ‘সুপার ফ্লপ’ সভা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা মোদী-শাহকে হুঁশিয়ারি রাহ... Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের মায়ায় পড়ে সাধের ‘টিমি’কেই জাহাজে চাপিয়ে ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক Dhupguri: ধান কাটতে গিয়ে আচমকা চিতাবাঘের হামলা! হাতে থাকা কাঁচি দিয়েই প্রাণ বাঁচালেন ৬০ বছ... ৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে CAA সার্টিফিকেট! মতুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিক... মাঠের ৪০ শতাংশ ফাঁকা! ‘সুপার ফ্লপ’ সভা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা মোদী-শাহকে হুঁশিয়ারি রাহ...

Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের

Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠলেন ঈশান কিষান। রবিবার সেডন পার্কে ৩২ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলার পথে একাধিক নজির গড়লেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ডও নিজের নামে করে নিলেন তিনি। পিছনে ফেললেন সূর্যকুমার যাদবকে।

২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেছিলেন সূর্য। এ বার সেই নজির টপকে গিয়েছেন ঈশান। চলতি কিবছরে তাঁর সংগ্রহ ১২২০ রান। এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড অবশ্য পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের দখলে। ২০২১ সালে ১৩২৬ রান করেছিলেন তিনি। কি সেই তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে বিশেষ ছন্দে ছিলেন না ঈশান। চোটের কারণে সিরিজের মাঝের দু’টি ম্যাচেও খেলতে পারেননি তিনি। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ১ রান। চতুর্থ ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছিল শূন্য। ডান দিকের ঊরুর পেশিতে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ফলে শেষ ম্যাচে নিজের দক্ষতা প্রমাণের পাশাপাশি মাইলফলক ছোঁয়ারও চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। ২০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করতে প্রয়োজন ছিল ৪৫ রান।

মিচেল স্যান্টনারকে মিড উইকেট দিয়ে চার মেরে সেই মাইলফলক স্পর্শ করেন ঈশান। পরের বলেই ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন নিজের চতুর্দশ অর্ধশতরান। শেষ পর্যন্ত ৩২ বলে ৬১ রান করে ব্লেয়ার টিকনারের বলে আউট হন তিনি। কিনাথান স্মিথের হাতে ধরা পড়েন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৫টি চার  ও ৫টি ছক্কা।

২০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করতেও ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম ঈশান। মাত্র ১৩৪৫ বলে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তালিকায় সবার উপরে অভিষেক শর্মা, তাঁর লেগেছিল ১০২৪ বল। দ্বিতীয় স্থানে সূর্যকুমার যাদব, ১১৬৪ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। সব মিলিয়ে চোট কাটিয়ে ফিরে এক ইনিংসেই রেকর্ডের একাধিক মাইলফলক ছুঁলেন ঈশান।

2 Views 0 Likes 0 Comments

Related News

Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের
ময়দান

Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের

স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে সুযোগ না দেওয়া নিয়ে আলোচনা কমছে না। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে নজর কেড়েছে এই বিস্ময়বালক। অথচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে নিয়মিত প্রথম একাদ...

০১ নভে ২০২৬, ০৭:৫৯ পিএম · 2 মিনিট
ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক
ময়দান

ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বি...

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট দলের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর সমাজমাধ্যমে দলকে অভিনন্দন জানালেন তিনি। কিন্তু সেই অভিনন্দন বার্তাই নতুন করে বিতর্কের জন্ম দিয়ে...

০১ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট
India vs New Zealand: শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, ৩-২ ব্যবধানে সিরিজ জয় সূর্যদের
ময়দান

India vs New Zealand: শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, ৩-২ ব্যবধানে সিরি...

স্পোর্টস ডেস্ক: সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছিল ভারত। তাই হ্যামিল্টনে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ছিল নিউজিল্যান্ডের কাছে সম্মানরক্ষার লড়াই। সেই লড়াইয়ে শেষ হাসি হাসল কিউয়িরাই। টিম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিং এবং গ্লেন ফিলিপস...

০১ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 3 মিনিট
Shreyas Iyer: শ্রেয়সের অধিনায়কত্বের বড় দুর্বলতা ধরিয়ে দিলেন কাইফ, প্রশ্নের মুখে ভারত অধিনায়ক
ময়দান

Shreyas Iyer: শ্রেয়সের অধিনায়কত্বের বড় দুর্বলতা ধরিয়ে দিলেন কাইফ, প্রশ্নের মুখে ভ...

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারত। কিন্তু চতুর্থ ম্যাচে অকল্যান্ডে ৮৭ রানে হারের পরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শ্রেয়স আয়ারের অধিনায়কত্ব নিয়ে। ২৫৯ র...

০১ নভে ২০২৬, ০৫:৫৪ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.