নিউজ ডেস্ক: ঢাকার মহম্মদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ ইকবাল রোডের একটি বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মহম্মদ ইবনে মিজান তাঁর গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মোশতাককে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, সে সব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল হালিম জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতেই ইকবাল রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকেই ধরা হয় প্রাক্তন সাংসদকে। আপাতত তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিষয়টি স্পষ্ট হবে।
প্রাক্তন সাংসদ মোশতাক শেখ আওয়ামী লিগের অন্যতম মুখ হিসাবেও বেশ পরিচিত। আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ২০০৮ সালের নির্বাচনে ওই আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফের জয় পান। ফলে দীর্ঘ সময় ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার অন্যতম সহযোগী হিসাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন মোশতাক। রাজনৈতিক পালাবদলের পর গত বছরের ৫ অগাস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সেই সময় থেকেই নানা জল্পনা চলছিল তাঁর অবস্থান নিয়ে।
পুলিশের দাবি, মোশতাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে সেই মামলাগুলি ঠিক কী বা কোন মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। বুধবার গ্রেফতারের পর তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি খতিয়ে দেখছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে তোলা হবে কি না, কিংবা পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই প্রাক্তন এই সাংসদের গ্রেফতার নতুন করে আলোড়ন ফেলেছে এপারেও।