JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ১০:১৮ পিএম
Breaking
দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃণমূলের দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের দশভুজা নন, মহাদেবের কোলে দুর্গা! ২১৮ বছরের পুরনো ইছাপুরের মণ্ডল বাড়ি পুজো Durgapuja: মঞ্চেই জমিদারবাড়ির দুর্গাপুজো, নরকঙ্কালের রহস্যে জমজমাট আসানসোলের নাট্যমঞ্চ Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃণমূলের

Technology: রসুনের খোসা থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ! গবেষণায় নতুন সম্ভাবনা ভারতীয় বিজ্ঞানীদের

Technology: রসুনের খোসা থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ! গবেষণায় নতুন সম্ভাবনা ভারতীয় বিজ্ঞানীদের
রসুনের খোসা থেকে তৈরি বিদ্যুৎ ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস রয়েছে, যেগুলি আমরা মূল্যহীন ভেবে সহজেই ফেলে দিই। অথচ সেই বাতিল উপাদানগুলি ভবিষ্যতে প্রযুক্তির দুনিয়ায় নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। রান্না ঘরের সাধারণ একটি বর্জ্যপদার্থকে ঘিরে ভারতীয় গবেষকদের সাম্প্রতিক পরীক্ষা সেই সম্ভাবনাকেই সামনে এনেছে। তাঁদের এই উদ্ভাবন সফলভাবে ব্যবহার করা গেলে ছোট বৈদ্যুতিক যন্ত্র চালানোর ক্ষেত্রে বিকল্প শক্তির নতুন পথ তৈরি হতে পারে।

জানা গিয়েছে, এই অভিনব প্রযুক্তিটি তৈরি করেছেন জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক মানস তিওয়ারি এবং দীপক ভারতী। এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে ট্রাইবোইলেকট্রিক এফেক্ট। এই পদ্ধতিতে দুটি ভিন্ন উপাদান পরস্পরের সঙ্গে ঘষা খেলে তাদের মধ্যে ইলেকট্রনের আদানপ্রদান হয়। এর ফলে বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। গবেষণাগারে পরীক্ষার সময় এই প্রযুক্তি সফল ভাবে কাজ করেছে। পরীক্ষায় রসুনের খোসা ব্যবহার করে দরজায় লাগানো একটি নিরাপত্তা সেন্সরও সফল ভাবে চালিয়ে দেখেছেন গবেষকরা।

রসুনের খোসা ও প্লাস্টিকের মেলবন্ধনে তৈরি হচ্ছে বিদ্যুৎ,এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করার জন্য গুঁড়ো করা রসুনের খোসাকে পজিটিভ স্তর হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, একটি প্লাস্টিকের শিটকে নেগেটিভ স্তর হিসেবে কাজে লাগানো হয়েছে। প্রযুক্তিগত ভাষায় এই ব্যবস্থাকে বলা হয় ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর। এই দুটি স্তর বা পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ হলে বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপন্ন এই বিদ্যুৎ ব্যবহার করে ছোটখাটো বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব।

পরীক্ষার ফলাফল অনুযায়ী, পরীক্ষায় দেখা গিয়েছে, রসুনের খোসার একটি স্তর থেকে প্রায় ২১০ ভোল্টের বৈদ্যুতিক বিভব তৈরি হতে পারে। সেখানে দুটি স্তর ব্যবহার করলে এই পরিমাণ বেড়ে প্রায় ৪০০ ভোল্ট পর্যন্ত পৌঁছতে পারে। তবে, এখানে উৎপন্ন বিদ্যুৎপ্রবাহের পরিমাণ অত্যন্ত কম। ফলে, ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র চালানোর ক্ষেত্রে এটি বেশি কার্যকর হতে পারে। এই  গবেষণার আরও একটি উল্লেখযোগ্য দিক হল, ছয় মাস ধরে সংরক্ষণ করে রাখার পরেও এবং টানা ২০০ বার ব্যবহার করার পরেও রসুনের খোসা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে রসুনের খোসার মতো জৈব বর্জ্য ব্যবহার করে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সেন্সর দীর্ঘদিন চালানো যেতে পারে।

তবে, এই প্রযুক্তি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। এটিকে বাস্তবে ব্যাপক ভাবে ব্যবহার করার উপযোগী করে তুলতে এখনও অনেকটা পথ চলা বাকি। গবেষকরা এখন খতিয়ে দেখছেন, দুটি স্তরের বেশি ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কেন আর বাড়ছে না। ভবিষ্যতে  রসুনের খোসার পাশাপাশি অন্যান্য জৈব বর্জ্য ব্যবহার করেও আরও বেশি শক্তি উৎপাদনের সম্ভাবনা খুঁজে পাওয়া যেতে পারে বলে মনে করেছেন গবেষকরা। এখন, দেখার এই গবেষণা কতটা কার্যকর হয়।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
57 Views 0 Likes 0 Comments

Related News

১২ বছর পর কামব্যাকের জল্পনা, AI আর রিলসের দুনিয়ায় পুরনো সোশ্যাল মিডিয়াকে ফেরাতে বড় উদ্যোগ প্রতিষ্ঠাতার
প্রযুক্তি

১২ বছর পর কামব্যাকের জল্পনা, AI আর রিলসের দুনিয়ায় পুরনো সোশ্যাল মিডিয়াকে ফেরাতে...

সব মিলিয়ে, Orkut-এর এই উদ্যোগ ফের একবার প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়া কি শুধুই স্ক্রলিং আর ভাইরাল কনটেন্টের জগৎ হয়ে থাকবে, নাকি ফিরে আসবে মানুষের সঙ্গে মানুষের আন্তরিক যোগাযোগের পুরনো সংস্কৃতি? উত্তর মিলবে নতুন প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হলে।

০৯ অক্টো ২০২৬, ০৫:৪৬ পিএম · 2 মিনিট
Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি
প্রযুক্তি

Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি

নিউজ ডেস্ক: গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল গুগল। এবার শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে ঢুকে একাধিক ধাপের কাজও করতে পারবে জেমিনি। ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রোমে জেমি...

০৭ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল
প্রযুক্তি

Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগে...

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। তাঁদের গবেষণার ফলে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট
WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি
প্রযুক্তি

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল...

নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে কিশোর কিশোরীদের ব্যবহারের ধরন নিয়ে এবার থেকে পরিবারের ভূমিকাও আরও বাড়াতে চলেছে। তবে, ব্যক্তিগত চ্যাট বা ফোন কলের উপর সরাসরি নজরদারির সুযোগ নয়, বরং কে যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দেওয...

০১ অক্টো ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.