JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ০৯:২৮ পিএম
Breaking
গোলের দেখা নেই, তবু এশিয়ান কাপের টিকিট! ড্র করেই বাজিমাত মেহরাজউদ্দিনের ভারতের ৩৩৩ রানের জবাব দিতে নেমে ২৬! নেপালকে গুঁড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে হুঙ্কার ভারতের হাত ভেঙেছে এডমুন্ডের, রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাবাস ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের গোলের দেখা নেই, তবু এশিয়ান কাপের টিকিট! ড্র করেই বাজিমাত মেহরাজউদ্দিনের ভারতের ৩৩৩ রানের জবাব দিতে নেমে ২৬! নেপালকে গুঁড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে হুঙ্কার ভারতের হাত ভেঙেছে এডমুন্ডের, রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাবাস ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের আরজি কর মামলায় ফের স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

৩৩৩ রানের জবাব দিতে নেমে ২৬! নেপালকে গুঁড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে হুঙ্কার ভারতের

৩৩৩ রানের জবাব দিতে নেমে ২৬! নেপালকে গুঁড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে হুঙ্কার ভারতের

 

শুরুটা হয়েছিল ব্যাট হাতে, শেষটা হল বল হাতে দাপট দেখিয়ে। একদিকে ভারতের ব্যাটারদের জোড়া শতরান, অন্যদিকে বোলারদের বিধ্বংসী দাপট। সব মিলিয়ে যুব এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল ভারত। ৩৩৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই গুটিয়ে গেল নেপাল। এক দিনের ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার নজির গড়ল তারা। ভারত জিতল ৩০৬ রানের বিশাল ব্যবধানে। প্রতিযোগিতায় পরের ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে বৈভব সূর্যবংশীরা। তার আগে প্রতিপক্ষকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল ভারতীয় শিবির।

কাতারের দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। শুরুটা অবশ্য একেবারেই মসৃণ হয়নি। নজর ছিল বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মার দিকে। কিন্তু দু’জনের কেউই বড় রান পেলেন না। ভালো শুরু করেও ২৬ রানে থামতে হয় বৈভবকে। অভিষেকের ব্যাট থেকে এল মাত্র ৯ রান। ফলে একটা সময় ৪২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।

সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক তিলক বর্মা এবং উইকেটকিপার কুমার কুশাগ্র। দু’জনে মিলে নেপালের বোলারদের যাবতীয় প্রতিরোধ ভেঙে দেন। শুরুতে সাবধানে খেললেও ক্রমশ হাত খোলেন তাঁরা। তিলক ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করেন ১০৭ রান। অন্যদিকে কুশাগ্রর ব্যাট থেকে আসে ১১৭ রান। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ৩৬ রান যোগ করেন সূর্যাংশ শেডগে। নির্ধারিত ৫০ ওভারে ৩৩২ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করে নেপাল। হর্ষিত রানার বিধ্বংসী বোলিংয়ে চার উইকেট পড়ে। আরও ভয়ংকর হয়ে ওঠেন প্রিন্স যাদব। তাঁর ঝুলিতে পাঁচ উইকেট। মাত্র ২৬ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। ৩০৬ রানের জয় এক দিনের ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বৃহত্তম ব্যবধানের জয়। ব্যাটে-বলে এমন দাপটের পর এবার ভারতের নজর পাকিস্তান ম্যাচে। প্রথম ম্যাচের এই বিধ্বংসী পারফরম্যান্স যে চিরপ্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবার্তা, তা বলাই যায়।

1 Views 0 Likes 0 Comments

Related News

গোলের দেখা নেই, তবু এশিয়ান কাপের টিকিট! ড্র করেই বাজিমাত মেহরাজউদ্দিনের ভারতের
ময়দান

গোলের দেখা নেই, তবু এশিয়ান কাপের টিকিট! ড্র করেই বাজিমাত মেহরাজউদ্দিনের ভারতের

 জিততে হবে, এমন কোনও বাধ্যবাধকতা ছিল না। প্রয়োজন ছিল শুধু একটা পয়েন্ট। আর সেই অঙ্কটাই নিখুঁতভাবে মেলাল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা...

২০ নভে ২০২৬, ০৯:২৭ পিএম · 2 মিনিট
হাত ভেঙেছে এডমুন্ডের, রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাবাস
ময়দান

হাত ভেঙেছে এডমুন্ডের, রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাবাস

 ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখা হল না ইস্টবেঙ্গলের। তার উপর জোড়া ধাক্কা লাল-হলুদ শিবিরে। দিল্লি এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্রয়ের পর জানা গেল, হাতের কবজি ভেঙে অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এডমুন্ড লালরিন্ডিকাকে...

২০ নভে ২০২৬, ০৯:২৫ পিএম · 2 মিনিট
ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের
ময়দান

ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হ...

   ঘরের মাঠ যুবভারতীতে পিছিয়ে থেকেও এসসি দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল । লাল-হলুদের হয়ে গোল এডমুন্ড এবং লোবার । এই ড্রয়ের ফলে ঘরের মাঠে ১ পোটেন্টেই সন্তুষ্ট থাকতে হল হাবাসের দলকে ।  ম্য...

২০ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
বাংলার দাপটে উড়ল মিজোরাম
ময়দান

বাংলার দাপটে উড়ল মিজোরাম

   স্পোর্টস ডেস্ক: সাফল্যের ছন্দে ফিরেই যেন আরও ভয়ংকর হয়ে উঠল বাংলা। প্রতিযোগিতার শুরুতে কর্ণাটকের কাছে হার দিয়ে অভিযান শুরু করতে হলেও পরের ম্যাচগুলি থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল দল। আর মিজোরামের বি...

২০ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.