JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৭:২০ পিএম
Breaking
BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

ব্রাজিলের পরই বিশ্বকাপের দলের সামনে ভারত, ৩ দিনের মাথায় ভোজিনহোদের বিরুদ্ধে মহারণ!

ব্রাজিলের পরই বিশ্বকাপের দলের সামনে ভারত, ৩ দিনের মাথায় ভোজিনহোদের বিরুদ্ধে মহারণ!

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ব্রাজিলের বিরুদ্ধে কলকাতায় মহারণের রেশ কাটতে না কাটতেই আরও এক আন্তর্জাতিক ম্যাচের হাতছানি ভারতীয় ফুটবল দলের সামনে। সব ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর কাবো ভার্দের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামতে পারে ভারতীয় ফুটবল দল। 

অর্থাৎ, ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের মাত্র তিন দিন পরেই আরও একটি কঠিন পরীক্ষায় নামার সম্ভাবনা সুনীল ছেত্রীদের উত্তরসূরিদের। ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় এই ম্যাচ হলে কোচ খালিদ জামিলের হাতে দলকে আরও এক বার পরখ করার সুযোগ থাকবে। তবে ভোজিনহোদের বিরুদ্ধে ম্যাচটি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

ব্রাজিলের সঙ্গে ভারতের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দু’দলের। ফিফা-র উদ্বোধনী এশিয়ান কাপ থেকে ভারতীয় দলকে সরিয়ে নেওয়ার পরই এই ম্যাচের প্রেক্ষাপট তৈরি হয়। সূচির সংঘাতের কারণেই প্রতিযোগিতা থেকে দল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 

সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য ভারতীয় ফুটবল মহলে কম বিতর্ক হয়নি। প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াও প্রকাশ্যে ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের বদলে উচ্চপ্রোফাইল প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দেওয়া নিয়ে প্রশ্ন থাকেই।

যদিও এআইএফএফ নিজেদের সিদ্ধান্তে অনড়। ফেডারেশনের দাবি, ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় ফুটবলের কাছে ব্যতিক্রমী। তাই যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া মেনেই ম্যাচটির অনুমোদন দেওয়া হয়েছে। 

ব্রাজিলের প্রতিনিধিদল ইতিমধ্যেই কলকাতায় এসে যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো এবং প্রস্তুতি খতিয়ে দেখেছে। ফলে ৩ অক্টোবরের ম্যাচ ঘিরে প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা স্পষ্ট। সেই ম্যাচের পরেই কাবো ভার্দের বিরুদ্ধে সম্ভাব্য দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ভারতীয় দলের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কাবো ভার্দে অবশ্য নামে ছোট দেশ হলেও ফুটবলমঞ্চে তাদের সাম্প্রতিক উত্থান নজরকাড়া। বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়া এই দলের বিরুদ্ধে ম্যাচ হলে ভারতীয় ফুটবলারদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করবে। এক দিকে ব্রাজিলের মতো পরাশক্তি, অন্য দিকে বিশ্বকাপে খেলা কাবো ভার্দে। 

অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোয় পর পর দু’টি শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেতে পারে ভারত। খালিদ জামিলের কাছেও এটি হতে পারে দল গড়ে তোলার গুরুত্বপূর্ণ মঞ্চ। তবে কাবো ভার্দে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা থাকছেই।

45 Views 0 Likes 0 Comments

Related News

ভাল বল করেও লাভ নেই, আর ফিরতে পারবেন না Mohammed Shami! বিস্ফোরক বার্তা প্রাক্তনীর
ময়দান

ভাল বল করেও লাভ নেই, আর ফিরতে পারবেন না Mohammed Shami! বিস্ফোরক বার্তা প্রাক্তনীর

জাতীয় দলে ফেরার দরজা খুলছে না মহম্মদ শামির জন্য। বরং সময় যত গড়াচ্ছে, ততই কঠিন হচ্ছে সেই প্রত্যাবর্তনের রাস্তা।

০৫ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 3 মিনিট
Asian Games 2026: চার দশকের গৌরবে ঘনাল অন্ধকার, নাগোয়ায় থামল ভারতীয় টেনিসের দৌড়
ময়দান

Asian Games 2026: চার দশকের গৌরবে ঘনাল অন্ধকার, নাগোয়ায় থামল ভারতীয় টেনিসের দৌড...

একের পর এক সাফল্যের যে ধারাবাহিকতা চার দশক ধরে ভারতীয় টেনিসকে এশিয়ার মঞ্চে আলাদা পরিচয় দিয়েছিল, সদ্যসমাপ্ত এ বছরের আইচি-নাগোয়া এশিয়াডে সেটিই গিয়েছে থমকে।

০৫ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্রিকেটবিশ্ব
ময়দান

Kieron Pollard-এর ব্যাট না ছুঁয়েই বল সোজা গ্যালারিতে! অবিশ্বাস্য ঘটনায় তাজ্জব ক্...

ক্রিকেটের ময়দানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ব্যাটে লাগেনি বল, অথচ তা সোজা উড়ে গিয়ে পৌঁছল গ্যালারিতে।

০৫ অক্টো ২০২৬, ১১:৩৪ এএম · 3 মিনিট
India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হাতে তোরেইরা
ময়দান

India Vs Uruguay: ক্রিকেটের দেশে এসে ২২ গজের প্রেমে ফুটবলের উরুগুয়ে, ইডেনে ব্যাট হ...

শহরটা ফুটবলের হলেও, দেশটা যেন ক্রিকেটেরই। তাই ফুটবলের শহর কলকাতায় এসেও ক্রিকেটের স্বাদ নিল উরুগুয়ে।

০৫ অক্টো ২০২৬, ১০:২৭ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.