JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ১০:৪৪ পিএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা?

Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা?
বিশ্বকাপে ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরুতেই কঠিন চ্যালেঞ্জ। প্রথম ম্যাচেই ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। শুধু তাই নয়। একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। বৃহস্পতিবার আসন্ন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ বিন্যাস ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সেখানে দেখা গিয়েছে, ৭ অক্টোবর কেপটাউনে অজিদের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করতে হবে শুভমান গিলদের। গত ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই গ্রুপ পর্বে ফের মুখোমুখি হতে চলেছে দুই দল। ফলে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ যে এখন থেকেই চড়তে শুরু করছে তা বলাই বাহুল্য।

https://x.com/ICC/status/2105680417022230895

তবে শুধু প্রথম ম্যাচই নয়। বরং বিশ্বকাপের দ্বিতীয় খেলাটিই সবথেকে বেশি তাৎপর্যবাহী হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য। কারণ এই ম্যাচেই মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে এই হাইভোল্টেজ মহারণ। বাণিজ্যিক দিকটির কথা মাথায় রেখে বরাবরের মতো এ বারেও রবিবারেই ফেলা হয়েছে দুই প্রতিবেশীর দ্বৈরথ। উল্লেখ্য, ১৪ দলের এই প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ এ-তে। সেখানে অস্ট্রেলিয়া-পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা একটি দল অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে আয়োজক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং যোগ্যতা অর্জন পর্বের আরও একটি দল। অর্থাৎ, প্রাথমিক পর্বেই অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে মেন ইন ব্লু-কে।

তবে কেবলমাত্র গ্রুপ পর্বেই নয়, প্রতিযোগিতার পরবর্তী পর্যায়েও ফের দেখা যেতে পারে ভারত-পাক দ্বৈরথ। এ বারের প্রতিযোগিতার ফরম্যাটেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন। ১৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা হলেও, তিনটি দলকে নিয়ে হবে একটি প্রাথমিক সুপার সিরিজ। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে। এর পর ১২টি দলকে দু’টি গ্রুপে ভাগ করে হবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপে থাকবে ৬টি করে দল। সেখান থেকে মোট ৭টি দল পৌঁছবে সুপার সেভেন পর্বে। এই পর্যায়ে প্রত্যেক দলকে খেলতে হবে ৬টি করে ম্যাচ। সুপার সেভেনের সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে দুই বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।

https://x.com/ICC/status/2105686839827034384

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যৌথভাবে শেষবার একদিনের বিশ্বকাপের আয়োজন করেছিল ২০০৩ সালে। দীর্ঘ ২৪ বছর পর ফের তাদের মাটিতে বসতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ। এ বার আয়োজক দেশের তালিকায় রয়েছে নামিবিয়াও। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪টি দলের মধ্যে ১০টি দলের জায়গা নিশ্চিত হয়েছে ইতিমধ্যেই। আয়োজক দুই দেশ এবং ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের আইসিসি ক্রমতালিকায় প্রথম আটে থাকা দলগুলি সরাসরি যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি স্থান নির্ধারিত হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে। ভারতের সামনে তাই অপেক্ষা করছে দীর্ঘ লড়াই। আর সেই লড়াইয়ের শুরুতেই অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় বিশ্বকাপের উত্তাপ বাড়তে শুরু করেছে এখনই।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

India Vs Brazil: ভিনিদের বিরুদ্ধে মহারণে নজিরবিহীন নিরাপত্তা, যুবভারতীতে পুলিশ ছাড়াও থাকছে কারা?
ময়দান

India Vs Brazil: ভিনিদের বিরুদ্ধে মহারণে নজিরবিহীন নিরাপত্তা, যুবভারতীতে পুলিশ ছাড...

উন্মাদনার মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা যুবভারতী চত্বর।

০১ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক নজির
ময়দান

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক...

২৪ ঘন্টারও কম ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে দুটি আলাদা আলাদা দল নামিয়ে একঝাঁক নজিরের জন্ম দিল ভারতীয় ক্রিকেট।

০১ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম · 2 মিনিট
Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত
ময়দান

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভার...

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষদের হকির সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংয়ের দল।

০১ অক্টো ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
ময়দান

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান

ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্র শেষ মাত্র ৪৫ রানেই। ১২৪ রানের বিশাল জয়ের সুবাদে সোনা থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত।

০১ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.