JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৮:২৪ পিএম
Breaking
Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব

India Vs Brazil: ভিনিদের বিরুদ্ধে মহারণে নজিরবিহীন নিরাপত্তা, যুবভারতীতে পুলিশ ছাড়াও থাকছে কারা?

India Vs Brazil: ভিনিদের বিরুদ্ধে মহারণে নজিরবিহীন নিরাপত্তা, যুবভারতীতে পুলিশ ছাড়াও থাকছে কারা?
ব্রাজিল ম্যাচের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে যুবভারতীকে ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির সঙ্গে ম্যাচ। তার ওপর সেই খেলা সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ায় ফুটবল উন্মাদনায় এখন থেকেই ভাসছে তিলোত্তমা। আর এই উন্মাদনার মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কার্যত নিরাপত্তার চাদরেই মুড়ে ফেলা হচ্ছে গোটা যুবভারতী চত্বর। আগামী ৩ অক্টোবর, শনিবার ভারত ও ব্রাজিলের ঐতিহাসিক প্রীতি ম্যাচকে কেন্দ্র করে আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। শুধু তাই নয়। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২০ জন আইপিএস আধিকারিকও। প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকেও।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত এবং ব্রাজিল। ভারতের বিরুদ্ধে এটাই ব্রাজিলের সিনিয়র দলের প্রথম ম্যাচ। ফলে এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটবল নামক জ্বরে কাঁপতে শুরু করেছে বাংলা তথা গোটা দেশ। কলকাতাকে বলা হয় ভারতীয়  ফুটবলের মক্কা। সেখানে নেইমারদের দেশকে দেখার সুযোগ পেতে মুখিয়ে রয়েছেন সমর্থকেরা। এ হেন পরিস্থিতিতে ম্যাচের নিরাপত্তা নিয়ে কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সল্টলেক স্টেডিয়াম এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শকদের ভিড় সামলানো থেকে শুরু করে গোটা পরিস্থিতির উপর নজরদারি, সব দিকেই দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে চলবে গোটা নিরাপত্তা ব্যবস্থা তদারকি। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, ভারত-ব্রাজিল ম্যাচের জন্য একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সব মিলিয়ে মোতায়েন থাকবেন ২,৫০০ পুলিশকর্মী। তাঁদের সঙ্গে দায়িত্ব সামলাবেন ২০ জন আইপিএস আধিকারিকও। পাশাপাশি কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে যাতে দ্রুত মোকাবিলা করা যায়, সে জন্য প্রস্তুত রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকেও। অর্থাৎ, ম্যাচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় একেবারেই কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

শনিবারের ম্যাচ ঘিরে কলকাতায় যে বিপুল জনসমাগম হতে চলেছে, তা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা। যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশ-বিদেশের ফুটবলপ্রেমীদের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। মাঠের ভিতরে ভিনিসিয়াস জুনিয়রদের সঙ্গে ভারতীয় ফুটবলারদের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সমর্থকেরা। অন্যদিকে মাঠের বাইরেও যাতে সমস্ত কিছু নির্বিঘ্নেই আয়োজন করা যায়, তার জন্যও প্রস্তুত প্রশাসন। সব মিলিয়ে ফুটবলের মহারণের আগে অন্ততঃ নিরাপত্তার দিক থেকে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
20 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক নজির
ময়দান

Indian Cricket Team: ২৪ ঘণ্টায় ৩ রেকর্ড মেন ইন ব্লু-র! ইতিহাসের দোরগোড়ায় আরও এক...

২৪ ঘন্টারও কম ব্যবধানে বিশ্বের দুই প্রান্তে দুটি আলাদা আলাদা দল নামিয়ে একঝাঁক নজিরের জন্ম দিল ভারতীয় ক্রিকেট।

০১ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম · 2 মিনিট
Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভারত
ময়দান

Asian Games Hockey: ৩-০ থেকে ৩-৩! পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে ভার...

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষদের হকির সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত সিংয়ের দল।

০১ অক্টো ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
ময়দান

Indian Cricket Team: এশিয়াডের ফাইনালে শ্রেয়সরা, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান

ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বীপরাষ্ট্র শেষ মাত্র ৪৫ রানেই। ১২৪ রানের বিশাল জয়ের সুবাদে সোনা থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত।

০১ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট
India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো
ময়দান

India Vs Brazil: যুবভারতীর মহারণে বিশেষ চমক, বল হাতে মাঠে নামবেন বিজয়ন ও ব্যারেটো

ম্যাচটির অফিসিয়াল গুডউইল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই দেশের ফুটবলের দুই কিংবদন্তি আইএম বিজয়ন এবং হোসে রামিরেজ ব্যারেটোকে।

০১ অক্টো ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.