JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

লড়েও শেষরক্ষা হল না, নেদারল্যান্ডসের কাছে ৩-১ হারে ব্যাকফুটে হরমনপ্রীতের ভারত

লড়েও শেষরক্ষা হল না, নেদারল্যান্ডসের কাছে ৩-১ হারে ব্যাকফুটে হরমনপ্রীতের ভারত

আমস্টেলভিন, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: শুক্রবারের পর শনিবারের রাতটাও হতাশার হয়ে রইল ভারতীয় হকির জন্য। পুরুষদের হকি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অদম্য লড়াই করেও শেষ পর্যন্ত ১-৩ গোলে হারল ভারত। আমস্টেলভিনে প্রথম দুই কোয়ার্টারে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখলেও তৃতীয় কোয়ার্টারে একের পর এক ভুলের খেসারত দিতে হল হরমনপ্রীত সিংদের। ফলে সেমিফাইনালে ওঠার রাস্তাটাও হয়ে গেল কঠিন। এখন তাঁদের তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের ফলাফলের দিকে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ভারত। প্রথম কোয়ার্টারে প্রায় ৬৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও গোলের মুখ খুলতে পারেনি তারা। বরং নেদারল্যান্ডসই প্রথম বড় সুযোগ তৈরি করে। তবে ভারতীয় রক্ষণ, বিশেষ করে মনপ্রীত সিংয়ের নেতৃত্বে পেনাল্টি কর্নার রুখে দিয়ে বার বার বিপদ সামলায়। দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের দাপট বজায় ছিল। ২৪ মিনিটে দিলপ্রীত সিংহের সামনে সহজ সুযোগ এসেছিল। মনপ্রীতের দুর্দান্ত পাস থেকে গোল করার জায়গায় পৌঁছে গেলেও ডাচ গোলরক্ষকের হাতে আটকে যায় তাঁর শট। বিরতিতে ভারতীয় দলের দখলে ছিল ৬০.২ শতাংশ বল।

কিন্তু তৃতীয় কোয়ার্টারেই বদলে যায় ছবিটা। ৪১ মিনিটে ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ডুকো টেলগেনক্যাম্পের স্টিকে লেগে বল জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভারত। হরমনপ্রীত পর পর দু’টি পেনাল্টি কর্নার পেলেও প্রথমটি রুখে দেয় ডাচ রাশার, দ্বিতীয়টি বাইরে চলে যায়। ৫১ মিনিটে হোডেমেকার্সের গোলে ব্যবধান বাড়ায় ডাচরা। এক মিনিট পরেই অবশ্য হরমনপ্রীতের পেনাল্টি কর্নারের জোরালো ড্র্যাগ-ফ্লিকে ম্যাচে ফেরে ভারত।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য ভারত যখন মরিয়া, তখনই বড় ভুল। ৫৫ মিনিটে মাঝমাঠে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে থাইস ভান ড্যাম নেদারল্যান্ডসের তৃতীয় গোলটি করেন। ফের দু’গোলে পিছিয়ে পড়ে ভারতের প্রত্যাবর্তনের আশা কার্যত শেষ হয়ে যায়। এর আগের দিন ভারতের মেয়েরাও নেদারল্যান্ডসের কাছে হেরেছিল ০-২ ব্যবধানে। এ দিকে এ দিনের ম্যাচের বড় চিন্তা হয়ে থাকল হরমনপ্রীতের পিঠের চোটও। ম্যাচের দীর্ঘ সময় তাঁকে চিকিৎসা নিতে দেখা যায়। নেদারল্যান্ডসের কাছে হারায় ভারতের সেমিফাইনালের আশা এখন অন্য ম্যাচের ফলের উপরও নির্ভরশীল।

37 Views 0 Likes 0 Comments

Related News

Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভুবিও
ময়দান

Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফ...

এশিয়ান গেমসে সোনা জিতে ঘরে ফিরেছেন। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

০৬ অক্টো ২০২৬, ১০:৪৫ পিএম · 3 মিনিট
Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে স্মৃতি
ময়দান

Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার ন...

হরমনপ্রীত কৌর অধিনায়িকার পদ থেকে সরে দাঁড়ানোর পরই তিন ফরম্যাটে ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হল স্মৃতি মান্ধানার নাম।

০৬ অক্টো ২০২৬, ১০:৪২ পিএম · 3 মিনিট
India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ!
ময়দান

India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ!

স্পোর্টস ডেস্ক: দু'বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল ভারত। শুরুটাও হয়েছিল দারুণ। কিন্তু ম্যাচের উত্তেজনা যখন তুঙ্গে, তখনই কলকাতার আকাশে দেখা দিল বজ্রপাতের আশঙ্কা। ফলে মঙ্গলবার যুবভারতী ক্রীড়...

০৬ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম · 3 মিনিট
Shubman Gill: ‘টি-টোয়েন্টিতে তো আমিই নেই!’ সাংবাদিকের প্রশ্নে কেন এ হেন জবাব গিলের?
ময়দান

Shubman Gill: ‘টি-টোয়েন্টিতে তো আমিই নেই!’ সাংবাদিকের প্রশ্নে কেন এ হেন জবাব গিলের...

টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা নেই। আর সেই বিষয়টিই যেন সাংবাদিকের প্রশ্নে আরও একবার স্পষ্ট করে দিলেন শুভমান গিল।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.