JAZZBAAT 24 BANGLA
১৭ নভে ২০২৬, ১২:১৭ পিএম
Breaking
Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক? বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস! কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি? কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি! দরজার সামনে কে রেখে গেল কার্তিক ঠাকুর? বাংলার এই প্রথার রহস্য জানেন? Shubman Gill: পন্থকে নিয়ে যাবতীয় সংশয় ওড়ালেন গিল, প্রথম টেস্টে ভারতের বাজি চার পেসার বিয়ের আগেই কার্তিকের আগাম আগমন দেবাংশুর বাড়িতে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এজলাস থেকে বহিষ্কৃত আইনজীবী কার্তিক পুজোর সঙ্গে যৌবন ও বিয়ের সম্পর্ক কী? কেন অবিবাহিত মেয়েদের পছন্দের দেবতা কার্তিক? বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি ধুমধাম করে হয় কার্তিক পুজো? জানুন বিখ্যাত পুজোগুলির ইতিহাস! কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কেন? পুরাণে রয়েছে কোন কাহিনি? কার্তিক পুজোয় কেন রাতারাতি বাবা হন যুবকেরা? জানুন অদ্ভুত প্রথার নেপথ্য কাহিনি! দরজার সামনে কে রেখে গেল কার্তিক ঠাকুর? বাংলার এই প্রথার রহস্য জানেন?

Banking Outage: বিমান বিপর্যয়ের পর এবার ব্যাঙ্কিং পরিষেবায় ধাক্কা! হঠাৎ কী ঘটল আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কে?

Banking Outage: বিমান বিপর্যয়ের পর এবার ব্যাঙ্কিং পরিষেবায় ধাক্কা! হঠাৎ কী ঘটল আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কে?
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিমান পরিষেবার পর এবার মার্কিন ব্যাঙ্কিং ব্যবস্থায় বড়সড় বিপর্যয়! সফটওয়্যারের ত্রুটির জেরে সোমবার হাজার হাজার গ্রাহক নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে এবং আর্থিক লেনদেন করতে সমস্যায় পড়েন। আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক জেপি মরগ্যান চেজের অভ্যন্তরীণ সফটওয়্যার সমস্যার কারণেই এই বিপত্তি বলে স্বীকার করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে শুধু চেজ নয়, ওয়েলস ফার্গো, ব্যাঙ্ক অফ আমেরিকা, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের মতো একাধিক ব্যাঙ্কের গ্রাহকরাও এই সমস্যার মুখে পড়েন।

একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ে বিপাকে আমেরিকা। কখনও বিমান চলাচলে বিঘ্ন, কখনও আবার গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা অচল হয়ে পড়েছে। এবার এমন এক সমস্যার মুখে পড়লেন হাজার হাজার মানুষ, যার জেরে দৈনন্দিন আর্থিক কাজকর্ম নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা। সোমবার সকাল থেকে দেশের একাধিক ব্যাংকের গ্রাহক নিজেদের অ্যাকাউন্ট নিয়ে সমস্যার কথা জানাতে শুরু করেন। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এর নেপথ্যে কি বড়সড় কোনও সাইবার হামলা, নাকি নিছকই প্রযুক্তিগত ত্রুটি?

ঘটনার পরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কিং প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজের অভ্যন্তরীণ সফটওয়্যারে একটি ত্রুটির কারণেই এই বিপত্তি। ব্যাংক কর্তৃপক্ষও তাঁদের সিস্টেমে সফটওয়্যার জনিত সমস্যার কথা স্বীকার করেছে। এর ফলে বহু গ্রাহক নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। শুধু তাই নয়, অনলাইন ব্যাঙ্কিং এর মাধ্যমে আর্থিক লেনদেন করতেও সমস্যায় পড়তে হয় তাঁদের।

তবে, এই সমস্যার প্রভাব কেবল জিপি মরগ্যান চেজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ওয়েলস ফার্গো, ব্যাঙ্ক অফ আমেরিকা, ইউএস ব্যাংক, এবং ট্রুইস্টের এর মত একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন ব্যাংকের গ্রাহকরাও পরিষেবা বিভ্রাটের অভিযোগ জানান। ফলে গোটা দেশে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

উল্লেখ্য, জেপি মরগ্যান চেজের গ্রাহকেন্দ্রিক পরিষেবার ব্র্যান্ড হল চেজ । আমেরিকা জুড়ে প্রায় ৫০০০ শাখার মাধ্যমে ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দেই এই সংস্থা। পাশাপাশি প্রায় ৭৪ লক্ষ ক্ষুদ্র ব্যবসার সঙ্গেও যুক্ত  রয়েছে তাঁরা। ফলে এই সংস্থার প্রযুক্তিগত সমস্যার প্রভাব কতটা বিস্তারিত হতে পারে, তা সহজেই অনুমান করা যায়।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) প্রযুক্তিগত সমস্যার জেরে ১০ হাজারেরও বেশি বিমান চলাচল ব্যাহত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ব্যাঙ্কিং ব্যবস্থায় এই ধাক্কা। পরপর এমন ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, সফটওয়্যার সমস্যার সম্পূর্ণ কারণ এবং পরিষেবা কিভাবে স্বাভাবিক হলো, বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

4 Views 0 Likes 0 Comments

Related News

Strait of Hormuz: হরমুজ প্রণালী পেরোনোর সময় ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালী পেরোনোর সময় ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনার মধ্যেই ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা। হরমুজ প্রণালী পেরিয়ে ওমানের উপকূলের কাছে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানল অজ্ঞাত কোনও প্রজেক্টাইল। আঘাতের জেরে জাহাজটির ইঞ্...

১৭ নভে ২০২৬, ১০:১৭ এএম · 3 মিনিট
India UK Relations : মোদীর সঙ্গে বৈঠকে উইলিয়াম-ক্যাথরিন, নজরে রাজকীয় সফর
বিদেশ

India UK Relations : মোদীর সঙ্গে বৈঠকে উইলিয়াম-ক্যাথরিন, নজরে রাজকীয় সফর

১৬ নভেম্বর তিন দিনের ভারত সফরে মুম্বই পৌঁছেছেন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম এবং প্রিন্স অব ওয়েলস ক্যাথরিন। বুধবার, ১৮ নভেম্বর নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁদের।

১৬ নভে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
Namal Rajapaksa: রাজাপক্ষের ঘুষ মামলার সাক্ষী দুই ভারতীয়! সমন পৌঁছেছে কি না জানতে চাইল আদালত
বিদেশ

Namal Rajapaksa: রাজাপক্ষের ঘুষ মামলার সাক্ষী দুই ভারতীয়! সমন পৌঁছেছে কি না জানতে...

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরোধী নেতা নামাল রাজাপক্ষের বিরুদ্ধে ঘুষের মামলায় দুই ভারতীয় নাগরিককে সাক্ষী হিসাবে ডাকা হয়েছে। তাঁদের কাছে আদালতের সমন পৌঁছেছে কি না, তা ভারতীয় হাইকমিশনের কাছে জানতে চাইল শ্রীলঙ্কার আদালত। সোমবার...

১৬ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
India Egypt Trade: মিশরের সঙ্গে বাণিজ্যে বড় চুক্তির পথে ভারত! ৬৫০ কোটি থেকে লক্ষ্য ১২০০ কোটি ডলার
বিদেশ

India Egypt Trade: মিশরের সঙ্গে বাণিজ্যে বড় চুক্তির পথে ভারত! ৬৫০ কোটি থেকে লক্ষ্...

নিউজ ডেস্ক: ভারত ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দ্বিগুণ করে ১২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে বাণিজ্যের পথে শুল্কবহির্ভূত বাধা কমানো, শুল্ক প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের বাজা...

১৬ নভে ২০২৬, ০৬:৪২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.