JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম
Breaking
Namal Rajapaksa: রাজাপক্ষের ঘুষ মামলার সাক্ষী দুই ভারতীয়! সমন পৌঁছেছে কি না জানতে চাইল আদা... India Egypt Trade: মিশরের সঙ্গে বাণিজ্যে বড় চুক্তির পথে ভারত! ৬৫০ কোটি থেকে লক্ষ্য ১২০০ ক... বছরে ১২ লক্ষ টাকা আয় করতে হবে স্ত্রীকে! নিজে হতে চান ‘হাউস হাজব্যান্ড’ মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Namal Rajapaksa: রাজাপক্ষের ঘুষ মামলার সাক্ষী দুই ভারতীয়! সমন পৌঁছেছে কি না জানতে চাইল আদা... India Egypt Trade: মিশরের সঙ্গে বাণিজ্যে বড় চুক্তির পথে ভারত! ৬৫০ কোটি থেকে লক্ষ্য ১২০০ ক... বছরে ১২ লক্ষ টাকা আয় করতে হবে স্ত্রীকে! নিজে হতে চান ‘হাউস হাজব্যান্ড’ মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান...

Namal Rajapaksa: রাজাপক্ষের ঘুষ মামলার সাক্ষী দুই ভারতীয়! সমন পৌঁছেছে কি না জানতে চাইল আদালত

Namal Rajapaksa: রাজাপক্ষের ঘুষ মামলার সাক্ষী দুই ভারতীয়! সমন পৌঁছেছে কি না জানতে চাইল আদালত
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরোধী নেতা নামাল রাজাপক্ষের বিরুদ্ধে ঘুষের মামলায় দুই ভারতীয় নাগরিককে সাক্ষী হিসাবে ডাকা হয়েছে। তাঁদের কাছে আদালতের সমন পৌঁছেছে কি না, তা ভারতীয় হাইকমিশনের কাছে জানতে চাইল শ্রীলঙ্কার আদালত। সোমবার কলম্বো হাই কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

নামাল রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে। অভিযোগ, ২০১৩ সালে একটি ভারতীয় সংস্থার প্রস্তাবিত ক্রিশ হোটেল প্রকল্পের অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য তিনি ৭ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ লক্ষ ১০ হাজার ডলার) ঘুষ নিয়েছিলেন। প্রকল্পটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মামলায় সাক্ষী হিসাবে নাম রয়েছে দুই ভারতীয় নাগরিক অমিত কাটিয়াল ও রাজেন্দ্র প্রসাদ গুপ্তের। তাঁরা ওই বিনিয়োগ প্রকল্পের সঙ্গে যুক্ত পরিচালক।

সোমবার আদালতে সরকারি আইনজীবীরা জানান, শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই ওই দুই ভারতীয়ের কাছে সমন পাঠানোর ব্যবস্থা করেছে। তবে গত মাসে কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত প্রমাণের অভাবে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন। ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্তকারী কমিশনের কাছে এ বিষয়ে রিপোর্টও চেয়েছিলেন তিনি।

গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় গ্রেফতার হয়েছিলেন ৪০ বছর বয়সি নামাল। ৩ নভেম্বর জামিন পেলেও অন্য কয়েকটি মামলায় তিনি এখনও হেফাজতে রয়েছেন। অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দর শাসনকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোটেল প্রকল্পের অনুমোদন দ্রুত করিয়ে দেওয়ার জন্য ক্রিশ হোটেলসের চেয়ারপার্সন জানাকি সিরিবর্ধনের কাছ থেকে টাকা নিয়েছিলেন নামাল। এই মামলায় জানাকিকেও গ্রেফতার করা হয়েছিল।

তবে নামালের দাবি, ওই টাকা ঘুষ নয়, ২০১৪ সালে কলম্বোয় আয়োজিত আন্তর্জাতিক রাগবি সেভেনস প্রতিযোগিতার স্পনসরশিপ বাবদ পাওয়া অর্থ। ৭৫ কোটি ডলারেরও বেশি বিনিয়োগের প্রস্তাবিত হোটেল প্রকল্পটি এখনও থমকে রয়েছে।

সোমবার আদালতে হাজিরা দেন নামাল। তাঁকে আগামী ১৮ জানুয়ারি ফের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পার্লামেন্টের সদস্য নামাল আরও দুটি পৃথক মামলার মুখোমুখি। তার মধ্যে ২০ লক্ষ ডলারের ঘুষ মামলা এবং অর্থ পাচারের অভিযোগও রয়েছে। রাজাপক্ষে পরিবার ও তাদের রাজনৈতিক সহযোগীদের দাবি, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্য দিকে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর পক্ষেই সওয়াল করেছে সরকার।

1 Views 0 Likes 0 Comments

Related News

India Egypt Trade: মিশরের সঙ্গে বাণিজ্যে বড় চুক্তির পথে ভারত! ৬৫০ কোটি থেকে লক্ষ্য ১২০০ কোটি ডলার
বিদেশ

India Egypt Trade: মিশরের সঙ্গে বাণিজ্যে বড় চুক্তির পথে ভারত! ৬৫০ কোটি থেকে লক্ষ্...

নিউজ ডেস্ক: ভারত ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দ্বিগুণ করে ১২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে বাণিজ্যের পথে শুল্কবহির্ভূত বাধা কমানো, শুল্ক প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের বাজা...

১৬ নভে ২০২৬, ০৬:৪২ পিএম · 1 মিনিট
Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জানাল বাংলাদেশ?
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়...

হাবিবুর রহমান, ঢাকা: শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

১৬ নভে ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট
Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী
বিদেশ

Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী

নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে জনপ্রিয় মেসেজিং অ্যাপ Telegram-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইরাক ও জর্ডন। দুই দেশেই দেশজুড়ে অ্যাপটির পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়...

১৬ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়ার দাবি মস্কোর
বিদেশ

Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়া...

নিউজ ডেস্ক: ইউক্রেনের ছোড়া ১৩৩৬টি ড্রোন আটকে দেওয়ার দাবি করল রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই দাবি করা হয়েছে। মস্কোর দাবি সত্যি হলে, প্রায় পাঁচ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই কি...

১৬ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.