JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০২:২১ পিএম
Breaking
Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর... FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গ... Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা! PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে! সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত? CycloneArnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ওড়িশার উপকূলে লাল সতর্কতা, বাতিল সরকারি কর্মীদের... খুন-অপহরণ-তোলাবাজি! আমেরিকায় গ্রেফতার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর... FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গ... Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা Indian Cricket :নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় সুযোগ বৈভবের, এবার ব্যাট হাতে চমকের অপেক্ষা! PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে! সীমান্তে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই! কতটা তৈরি ভারত? CycloneArnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ওড়িশার উপকূলে লাল সতর্কতা, বাতিল সরকারি কর্মীদের... খুন-অপহরণ-তোলাবাজি! আমেরিকায় গ্রেফতার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ

Kieron Pollard: জয়বর্ধন পর্ব শেষে মুম্বইয়ের নতুন কোচ কায়রন পোলার্ড

Kieron Pollard: জয়বর্ধন পর্ব শেষে মুম্বইয়ের  নতুন কোচ কায়রন পোলার্ড
ছবি: সংগৃহীত

মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেলেন কায়রন পোলার্ড। আগামী মরসুমের আগে দলের কোচিং বিভাগে বড়সড় পরিবর্তন আনল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। শনিবার পোলার্ডের নাম নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়। এর আগে তিনি মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। মাহেলা জয়বর্ধনে এই পদ ছাড়ার কয়েক দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করল দল।

জয়বর্ধনে চলতি মাসের গোড়ায় মুম্বইয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর কোচিংয়ে দলটি দু’দফায় খেলেছে। প্রথমবার ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত মুম্বইয়ের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর বিদায়ের পর থেকেই পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত দলেরই পুরনো সৈনিক পোলার্ডের উপর ভরসা রাখল মুম্বই কর্তৃপক্ষ।

মুম্বইয়ের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১০ সালে তাঁকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার পর দীর্ঘ সময় মুম্বইয়ের জার্সিতে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অলরাউন্ডার। ২০২২ সালের নভেম্বরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে দলের হয়ে একাধিক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন তিনি। মুম্বইয়ের হয়ে পাঁচটি আইপিএল শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন পোলার্ড।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর অবশ্য মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। ২০২৩ সালের মরসুম থেকে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেন। এ বার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে পোলার্ড জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হওয়া তাঁর কাছে সম্মানের। এই দল তাঁর জীবন ও ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেছেন তিনি। 

নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং দলের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোলার্ড বলেন, খেলোয়াড় ও কোচ হিসেবে মুম্বইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে দলের ঐতিহ্য ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। নতুন কোচের লক্ষ্য, দলের উত্তরাধিকার ধরে রেখে তরুণ প্রতিভাদের এগিয়ে নিয়ে যাওয়া এবং সমর্থকদের আরও সাফল্যের আনন্দ উপহার দেওয়া।

3 Views 0 Likes 0 Comments

Related News

Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার
ময়দান

Bodhana Sivanandan: জুডিথ পোলগারের রেকর্ড ভেঙে ১১ বছরের বোধনা বিশ্বের কনিষ্ঠতম মহি...

নিউজ ডেস্ক: দাবার বোর্ডে বয়স যে সাফল্যের পথে বাধা হতে পারে না, তা আরও এক বার প্রমাণ করল বোধনা শিবানন্দন। মাত্র ১১ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়ে নজির গড়েছে ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ দাবাড়ু। ৩...

২৪ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হারাল ৪-২ গোলে
ময়দান

FIFA U15 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, লাওসকে হার...

নিউজ ডেস্ক: ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শনিবার আজারবাইজানের বাকুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারাল ভারতের ছোটরা। অধিনায়ক ম্যাকডনিশ এনগাইরাংবাম এবং আর লালরেমরুয়াত...

২৪ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে সহকারীরা
ময়দান

Bayern Munich: অনুশীলনের পরই অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি, দায়িত্বে স...

নিউজ ডেস্ক: অনুশীলন শেষ হওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার মিউনিখে ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলন দেখার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাস...

২৪ অক্টো ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট
PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের  ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে!
ময়দান

PSL Sixes: নকভির নতুন উদ্যোগ, হংকং সিক্সেসের ধাঁচে নতুন প্রতিযোগিতা পাকিস্তানে!

নিউজ ডেস্ক: ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হংকং সিক্সেসের ধাঁচে ছয় জনের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সম্ভাব্য এই প্রতিযোগিতার নাম ...

২৪ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.