JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ১০:৫৭ এএম
Breaking
Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া! Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্... Jensen Huang: দুই সম্পর্কের জেরে বিপাকে NVIDIA-র কর্ণধার! জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি... Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১০ মিটার... Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে বড় নিয়ম Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘... Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজ... ডিউটিতে যাওয়ার কথা ছিল, মিলল গুলিবিদ্ধ দেহ! কিস্তওয়ারে দুই নিখোঁজ SPO-র মৃত্যু ঘিরে রহস্... Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া! Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্... Jensen Huang: দুই সম্পর্কের জেরে বিপাকে NVIDIA-র কর্ণধার! জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি... Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১০ মিটার... Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে বড় নিয়ম Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘... Kedarnath: ছ’মাসের অপেক্ষা শুরু! ১৯ লক্ষের বেশি পুণ্যার্থীর দর্শন শেষে বন্ধ কেদারনাথের দরজ... ডিউটিতে যাওয়ার কথা ছিল, মিলল গুলিবিদ্ধ দেহ! কিস্তওয়ারে দুই নিখোঁজ SPO-র মৃত্যু ঘিরে রহস্...

Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্কের নেপথ্যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি

Kolkata Airport: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে নারাজ! কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্কের নেপথ্যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ছেড়ে আফ্রিকায় চাকরি করতে যেতে চাননি। সেই কারণে কলকাতা থেকে মুম্বইগামী বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। বুধবার রাতেই কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে নিজের কীর্তির কথা স্বীকার করেছেন বলে তদন্তকারী সূত্রে খবর। জানা গিয়েছে, অভিযুক্ত নিজেও ক্যানসারে আক্রান্ত।

ঘটনার সূত্রপাত বুধবার, ১১ নভেম্বর সকালে। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার AI 2772 বিমানটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল ১০টা ৩৭ মিনিট নাগাদ বিমানের শৌচালয়ে একটি হাতে লেখা চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। তাতে লেখা ছিল, ‘AI 2772 will be hijacked on 11/11’। অর্থাৎ, ১১ নভেম্বর বিমানটি ছিনতাই করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে পাইলটকে জানানো হয়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করা হলে বিমানটিকে নির্দিষ্ট আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।

বিমানে থাকা ১০৫ জন যাত্রী এবং সাত জন ক্রু সদস্যকে নামিয়ে নিরাপত্তা তল্লাশি শুরু হয়। তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। তবে কে বা কারা ওই হুমকির চিরকুট রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করে বিমানবন্দর থানার পুলিশ।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বিমানের প্রত্যেক যাত্রীকে ওই একই বাক্য লিখতে দেওয়া হয়। পাইলট, বিমানকর্মী এবং সংশ্লিষ্ট গ্রাউন্ড স্টাফদের হাতের লেখাও পরীক্ষা করা হয়। পাশাপাশি যাত্রীদের জিনিসপত্রও খতিয়ে দেখা হয়। এই প্রক্রিয়াতেই এক প্রৌঢ়ের উপর সন্দেহ তৈরি হয়। তাঁর ওয়ালেট থেকে একই ধরনের লেখা-সহ আরও কার্ড উদ্ধার হয় বলে জানা গিয়েছে।

এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে নিজের ভূমিকার কথা স্বীকার করেন বলে তদন্তকারী সূত্রের দাবি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সোদপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। নিজেও ক্যানসারের চিকিৎসাধীন। কাজের প্রয়োজনে তাঁকে আফ্রিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাইছিলেন না তিনি।

অভিযোগ, সেই বিদেশযাত্রা আটকাতেই বিমানে হাইজ্যাকের ভুয়ো হুমকি দেন তিনি। তাঁর ধারণা ছিল, বিমানে এই ধরনের আতঙ্ক তৈরি হলে উড়ান দেরিতে ছাড়বে এবং মুম্বই থেকে আন্তর্জাতিক সংযোগকারী বিমান ধরতে না পারায় তাঁর আফ্রিকা যাত্রা ভেস্তে যাবে।

বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটি মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। অর্থাৎ, অভিযুক্তের পরিকল্পনা অনুযায়ী উড়ান বিলম্বিত হলেও শেষ পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকেনি।

একটি চিরকুটের জেরে ১০৫ জন যাত্রীর হয়রানি, বিমানবন্দরে দীর্ঘ নিরাপত্তা তল্লাশি এবং উড়ান বিলম্বের ঘটনা সামনে আসতেই বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযুক্তের স্বীকারোক্তির দাবি সামনে এলেও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

1 Views 0 Likes 0 Comments

Related News

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া!
দেশ

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড বিতর্কে মুখ খুললেন সোনিয়া!

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সংবাদপত্রটির পুনরুজ্জীবন প্রক্রিয়া থেকে তিনি কিংবা তাঁর ছেলে রাহুল গান্ধী এক পয়সাও পাননি বলে দাবি করলেন সোনিয়া। নিজের সদ্য প্...

১২ নভে ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট
Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১০ মিটার তার
দেশ

Nagaland: জাতীয় সড়কের ধারে বিস্ফোরক! নাগাল্যান্ডে NH-2-তে IED বিস্ফোরণ, উদ্ধার ১১...

কোহিমা: নাগাল্যান্ডের কোহিমা জেলায় জাতীয় সড়কে সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা নাগাদ খুজামা গ্রামের কাছে ন্যাশনাল হাইওয়ে-২ (NH-2)-এ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের রিটেনিং ও...

১২ নভে ২০২৬, ১০:৪৮ এএম · 2 মিনিট
Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে বড় নিয়ম
দেশ

Agniveer: কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীর! সেনার নতুন ভাবনায় বদলাতে চলেছে...

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীরদের মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় সেনা। রাষ্ট্রীয় রাইফেলস বা Rashtriya Rifles (RR)-এর মতো বিশেষ কাউন্টার টেররিজম ইউনিটে অগ্নিবীরদের পোস্টিং দেওয়া যায় কি না, তা নিয়ে...

১২ নভে ২০২৬, ১০:৪৪ এএম · 2 মিনিট
Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ‘যুগে যুগীন ভারত মিউজিয়াম’
দেশ

Narendra Modi: ক্ষমতার কেন্দ্র থেকে ইতিহাসের ঠিকানা! দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের ব...

শুধুমাত্র ইতিহাস সংরক্ষণ নয়, এই প্রকল্পের মাধ্যমে দেশীয় শিল্প ও কারিগরদের উৎসাহিত করার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঠামোগত ভেন্ডর উন্নয়নের মাধ্যমে জাদুঘরের প্রয়োজনীয় সামগ্রী দেশেই তৈরি করা হবে। এর ফলে ভারতীয় কারিগর, সংরক্ষণ বিশেষজ্ঞ, নির্মাতা এবং প্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থান ও কাজের নতুন দিগন্ত খুলে যাবে।

১২ নভে ২০২৬, ১০:৩৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.