JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ১২:৪১ পিএম
Breaking
Rahul Gandhi: দিল্লি চলো মিছিলের আগে দেশবাসীকে ফের ডাক রাহুলের, নিশানায় ভোট চুরি বিতর্ক LPG Price Hike: দীপাবলির আগেই বড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নভেম্বরের শুরুতেই... শোভনকে ‘ভাঁড়’ বলতেই পাল্টা তোপ বৈশাখীর! ফিরহাদকে ‘আপদ’ বলে বিস্ফোরক আক্রমণ Indranil Sen: ইন্দ্রনীল সেনের বাড়িতে তদন্তের আঁচ! স্ত্রীকে তলবের পর এবার কি জেরার মুখে মে... Dhanteras: শুধু সোনা-রুপো কেনা নয়, ধনতেরাসের আসল মাহাত্ম্য জানেন কি? কেন এই দিনে পুজো করা... সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব! Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন... Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া গড়ে শুভেন্দু! ঠাকুরবাড়িতে সম্মেলন... Rahul Gandhi: দিল্লি চলো মিছিলের আগে দেশবাসীকে ফের ডাক রাহুলের, নিশানায় ভোট চুরি বিতর্ক LPG Price Hike: দীপাবলির আগেই বড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নভেম্বরের শুরুতেই... শোভনকে ‘ভাঁড়’ বলতেই পাল্টা তোপ বৈশাখীর! ফিরহাদকে ‘আপদ’ বলে বিস্ফোরক আক্রমণ Indranil Sen: ইন্দ্রনীল সেনের বাড়িতে তদন্তের আঁচ! স্ত্রীকে তলবের পর এবার কি জেরার মুখে মে... Dhanteras: শুধু সোনা-রুপো কেনা নয়, ধনতেরাসের আসল মাহাত্ম্য জানেন কি? কেন এই দিনে পুজো করা... সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব সম্পর্ক? বাড়িতে থেকেও বাড়ছে একাকিত্ব! Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন... Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া গড়ে শুভেন্দু! ঠাকুরবাড়িতে সম্মেলন...

Kolkata Traffic: কালীপুজোয় কলকাতায় ট্রাফিকে কড়াকড়ি, ৮ থেকে ১১ নভেম্বর একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ

Kolkata Traffic: কালীপুজোয় কলকাতায় ট্রাফিকে কড়াকড়ি, ৮ থেকে ১১ নভেম্বর একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: কালীপুজোর আগে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। উৎসবের দিনগুলিতে যানজট এড়ানো এবং বিসর্জনের শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত। আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একইসঙ্গে পণ্যবাহী গাড়ির প্রবেশ, পার্কিং এবং যাত্রী ওঠানো-নামানোর ক্ষেত্রেও থাকবে বিধিনিষেধ।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি শহরে চলাচল করতে পারবে না। তবে জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় সামগ্রী বহনকারী গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। ১,৬০০ কেজির কম ওজনের ছোট বাণিজ্যিক গাড়ি বিকেল ৪টে পর্যন্ত চলতে পারবে। হালকা পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিশেষ ছাড় থাকবে।

আগামী ৮ নভেম্বর কালীপুজোর দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, আরবি অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট এবং লেনিন সরণির মতো রাস্তায় বিশেষ নিয়ন্ত্রণ থাকবে। পরিস্থিতি বুঝে বাসের রুটও পরিবর্তন করা হবে। রাসবিহারী অ্যাভিনিউ ও এপিসি রায় রোড দিয়ে বাস ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৪টি রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং, যাত্রী ওঠানো-নামানো এবং মালপত্র ওঠানো-নামানো বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

কালীঘাট মন্দির সংলগ্ন এলাকাতেও বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। ৮ নভেম্বর ভোর ৫টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত নির্দিষ্ট রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। কালীপুজোর প্রতিমা নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও বিকল্প রাস্তা নির্দিষ্ট করা হয়েছে। অন্যদিকে, ৯, ১০ ও ১১ নভেম্বর বিসর্জন উপলক্ষ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। ওই তিন দিন বিকেল ৪টে থেকে রাত ৩টে পর্যন্ত শহরের ৪৩টি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বাবুঘাট, বাজে কদমতলা ঘাট ও নিমতলা ঘাট-সহ বিভিন্ন বিসর্জন ঘাটে যাওয়ার জন্য আলাদা রাস্তা নির্দিষ্ট করেছে পুলিশ। বিসর্জনের পর প্রতিমাবাহী গাড়ির ফেরার পথও ঠিক করে দেওয়া হয়েছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

LPG Price Hike: দীপাবলির আগেই বড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নভেম্বরের শুরুতেই পকেটে টান
মহানগর

LPG Price Hike: দীপাবলির আগেই বড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নভেম্বরের...

কলকাতা: উৎসবের মরশুমে সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়ল। নভেম্বর মাসের প্রথম দিনেই ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। দীপাবলির আগে গ্যাসের দাম বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন গ্রাহকরা। তবে এবারের মূল্যবৃদ্ধি...

০১ নভে ২০২৬, ১২:২০ পিএম · 1 মিনিট
শোভনকে ‘ভাঁড়’ বলতেই পাল্টা তোপ বৈশাখীর! ফিরহাদকে ‘আপদ’ বলে বিস্ফোরক আক্রমণ
মহানগর

শোভনকে ‘ভাঁড়’ বলতেই পাল্টা তোপ বৈশাখীর! ফিরহাদকে ‘আপদ’ বলে বিস্ফোরক আক্রমণ

কলকাতা: শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের মধ্যে রাজনৈতিক তরজা এবার নতুন মাত্রা পেল। দুই প্রাক্তন মেয়রের বাকযুদ্ধের মাঝেই এবার সরাসরি মাঠে নামলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম শোভনকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ করার পর পাল্...

০১ নভে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
Indranil Sen: ইন্দ্রনীল সেনের বাড়িতে তদন্তের আঁচ! স্ত্রীকে তলবের পর এবার কি জেরার মুখে মেয়ে? ২২ লক্ষ টাকার লেনদেনে বাড়ছে রহস্য
মহানগর

Indranil Sen: ইন্দ্রনীল সেনের বাড়িতে তদন্তের আঁচ! স্ত্রীকে তলবের পর এবার কি জেরার...

নিউজ ডেস্ক: ইন্দ্রনীল সেনকে ঘিরে আর্থিক লেনদেনের তদন্তে এবার আরও বড় পদক্ষেপের সম্ভাবনা। স্ত্রীকে তলব করার পর এবার তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে এসেছে একাধিক সংস্থার মধ্...

০১ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 1 মিনিট
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া গড়ে শুভেন্দু! ঠাকুরবাড়িতে সম্মেলন, শান্তনুর বাড়িতে মধ্যাহ্নভোজ
মহানগর

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া গড়ে শুভেন্দু! ঠাকুরবাড়িতে...

কলকাতা: আজ উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র ঠাকুরবাড়িতে পা রাখতে চলেছেন তিনি। সেখানে দ্বিতীয় আন...

০১ নভে ২০২৬, ১১:৫৪ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.