JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ১২:৫৭ পিএম
Breaking
Pawan Khera: মোদী-শাহকেও পদ থেকে সরানোর দাবি পবন খেরার Akhilesh Yadav: যোগীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অখিলেশের BJP: একই দিনে বিরোধীদের ‘চলো দিল্লি’, পাল্টা ময়দানে বিজেপি! রোহতকে ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল... Rahul Gandhi: দিল্লি চলো মিছিলের আগে দেশবাসীকে ফের ডাক রাহুলের, নিশানায় ভোট চুরি বিতর্ক LPG Price Hike: দীপাবলির আগেই বড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নভেম্বরের শুরুতেই... শোভনকে ‘ভাঁড়’ বলতেই পাল্টা তোপ বৈশাখীর! ফিরহাদকে ‘আপদ’ বলে বিস্ফোরক আক্রমণ Indranil Sen: ইন্দ্রনীল সেনের বাড়িতে তদন্তের আঁচ! স্ত্রীকে তলবের পর এবার কি জেরার মুখে মে... Dhanteras: শুধু সোনা-রুপো কেনা নয়, ধনতেরাসের আসল মাহাত্ম্য জানেন কি? কেন এই দিনে পুজো করা... Pawan Khera: মোদী-শাহকেও পদ থেকে সরানোর দাবি পবন খেরার Akhilesh Yadav: যোগীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অখিলেশের BJP: একই দিনে বিরোধীদের ‘চলো দিল্লি’, পাল্টা ময়দানে বিজেপি! রোহতকে ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল... Rahul Gandhi: দিল্লি চলো মিছিলের আগে দেশবাসীকে ফের ডাক রাহুলের, নিশানায় ভোট চুরি বিতর্ক LPG Price Hike: দীপাবলির আগেই বড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, নভেম্বরের শুরুতেই... শোভনকে ‘ভাঁড়’ বলতেই পাল্টা তোপ বৈশাখীর! ফিরহাদকে ‘আপদ’ বলে বিস্ফোরক আক্রমণ Indranil Sen: ইন্দ্রনীল সেনের বাড়িতে তদন্তের আঁচ! স্ত্রীকে তলবের পর এবার কি জেরার মুখে মে... Dhanteras: শুধু সোনা-রুপো কেনা নয়, ধনতেরাসের আসল মাহাত্ম্য জানেন কি? কেন এই দিনে পুজো করা...

Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন বিরাট!

Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন বিরাট!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের প্রস্তুতিতে নেমেই বড় পরীক্ষার মুখে বিরাট কোহলি। নেটে ব্যাট করতে গিয়ে এক তরুণ ভারতীয় পেসারের বলে বারবার সমস্যায় পড়তে হল তাঁকে। কখনও ব্যাটের বাইরের দিক ঘেঁষে বেরিয়ে গেল বল, কখনও আবার এসে আঘাত করল প্যাড ও উরুর রক্ষাকবচে। পেসারের দাপটে দৃশ্যত বিরক্তও হয়ে পড়েন কোহলি। সেই তরুণের নাম অকিব নবি। প্রথম এক দিনের ম্যাচের আগে ভারতীয় শিবিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জম্মু ও কাশ্মীরের এই পেসার।

রবিবার সকালে অনুশীলনে নেমেছিলেন কোহলি, রোহিত শর্মারা। স্থানীয় পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে তাঁদের সামনে রাখা হয়েছিল কয়েক জন তরুণ জোরে বোলারকে। সেই পরীক্ষায় নজর কাড়েন নবি, অংশুল কাম্বোজ এবং গুরনুর ব্রার। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত বাউন্স আদায় করছিলেন গুরনুর। অন্য দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটারদের চাপে রাখছিলেন কাম্বোজ। তবে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন নবি।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই দিকেই বল সুইং করিয়ে কোহলিকে বারবার পরাস্ত করেন নবি। কখনও বাইরে বেরিয়ে যাওয়া বলে কোহলির ব্যাটের কানায় লাগার উপক্রম হয়, কখনও ভিতরে ঢুকে আসা বলে আঘাত করে তাঁর প্যাডে। বেশ কয়েক বার পরাস্ত হওয়ার পর বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় কোহলিকে। যদিও কিছু দুর্দান্ত শটও খেলেছেন তিনি। পরে সেই কঠিন সময় কাটিয়ে আবার স্বাভাবিক মেজাজে ফিরতে দেখা যায় তাঁকে। পাশে থাকা রোহিতের সঙ্গে হাসিঠাট্টাতেও মাতেন বিরাট।

প্রসঙ্গত, ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম বেসরকারি টেস্টে নজর কেড়েছিলেন নবি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এক দিনের দলে জায়গা পেয়েছেন তিনি। চোটের কারণে প্রসিদ্ধ কৃষ্ণের পরিবর্ত হিসেবে তাঁকে নেওয়া হয়েছে।

অনুশীলনে রোহিতও আগ্রাসনের বদলে সাবধানী ব্যাটিং করেন। পরে যোগ দেন লোকেশ রাহুল ও ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম এক দিনের ম্যাচের আগে তরুণ পেসারদের বিরুদ্ধে এই অনুশীলন ভারতীয় ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে উঠল। আর নজর কাড়লেন সেই নবি, যাঁর বলে সমস্যায় পড়লেন স্বয়ং কোহলি।

4 Views 0 Likes 0 Comments

Related News

David Warner: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কামিন্সদের তুলোধোনা ওয়ার্নারের
ময়দান

David Warner: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কামিন্সদের তুলোধোনা ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক: ১০০ রানের প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষরক্ষা হল না অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেল প্যাট কামিন্সের দল। শুধু ম্যাচ নয়, তিন টেস...

০১ নভে ২০২৬, ১১:৫২ এএম · 2 মিনিট
FC Barcelona: ইয়ামাল-রাফিনহার জোড়া গোলের ঝড়ে উড়ল আলাভেস, ৬-১ জয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা
ময়দান

FC Barcelona: ইয়ামাল-রাফিনহার জোড়া গোলের ঝড়ে উড়ল আলাভেস, ৬-১ জয়ে লা লিগার শীর্ষ...

স্পোর্টস ডেস্ক: পরপর দুই হারের ধাক্কা সামলে দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান ফিরে পেল হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করলেন রাফিনহা ও লামিনে ইয়ামাল। ...

০১ নভে ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট
Harry Kane: ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচেই পেনাল্টি নষ্ট কেনের, শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের কাছে পয়েন্ট খোয়াল বায়ার্ন
ময়দান

Harry Kane: ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচেই পেনাল্টি নষ্ট কেনের, শেষ মুহূর্তের...

স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মাঠে ধাক্কা হ্যারি কেনের। সোমবারই ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। শনিবার সেই পুরস্কার হাতে প্রথমবার বায়ার্ন মিউনিখের সমর্থকদের ...

০১ নভে ২০২৬, ১১:৪৪ এএম · 2 মিনিট
ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি
ময়দান

ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটেও কি এ বার ফুটবলের ‘ব্যালন ডি’অর’-এর মতো জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখা যাবে? সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আ...

৩১ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.