JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০১:৩৩ পিএম
Breaking
New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড... সাদা ভাত ছেড়ে ব্রাউন রাইস খাচ্ছেন? ডায়াবিটিস ঠেকাতে আদৌ কতটা কার্যকর, জানাল গবেষণা! Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও Pawan Khera: মোদী-শাহকেও পদ থেকে সরানোর দাবি পবন খেরার Akhilesh Yadav: যোগীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অখিলেশের Kapil Sibal: খাড়্গের বাড়িতে পৌঁছে বড় বার্তা কপিল সিবলের BJP: একই দিনে বিরোধীদের ‘চলো দিল্লি’, পাল্টা ময়দানে বিজেপি! রোহতকে ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল... Rahul Gandhi: দিল্লি চলো মিছিলের আগে দেশবাসীকে ফের ডাক রাহুলের, নিশানায় ভোট চুরি বিতর্ক New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড... সাদা ভাত ছেড়ে ব্রাউন রাইস খাচ্ছেন? ডায়াবিটিস ঠেকাতে আদৌ কতটা কার্যকর, জানাল গবেষণা! Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও Pawan Khera: মোদী-শাহকেও পদ থেকে সরানোর দাবি পবন খেরার Akhilesh Yadav: যোগীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অখিলেশের Kapil Sibal: খাড়্গের বাড়িতে পৌঁছে বড় বার্তা কপিল সিবলের BJP: একই দিনে বিরোধীদের ‘চলো দিল্লি’, পাল্টা ময়দানে বিজেপি! রোহতকে ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল... Rahul Gandhi: দিল্লি চলো মিছিলের আগে দেশবাসীকে ফের ডাক রাহুলের, নিশানায় ভোট চুরি বিতর্ক

Akhilesh Yadav: যোগীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অখিলেশের

Akhilesh Yadav: যোগীকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ অখিলেশের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে এবার সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। “অন্যায়ের সব সীমা পার হয়ে গিয়েছে!” রবিবার দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন তিনি। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। আর এই বিষয়টি নিয়ে এখন প্রশ্ন তুলছে বিজেপি নিজেই।

অখিলেশের দাবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই স্বীকার করেছেন, রাজ্যে ১ কোটি ২৭ লক্ষ ভোট কমেছে। কিন্তু তাঁর প্রশ্ন, এতদিন এই বিষয়টি নিয়ে কেন কোনও আলোচনা হয়নি? অখিলেশের বক্তব্য, বিধান পরিষদের নির্বাচনে পরাজয়ের পরেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন যোগী। তাঁর কথায়, “এতদিন যাঁরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলতেন, তাঁরা এখন ডবল জিরো হয়ে গিয়েছেন।” বিজেপিকে কটাক্ষ করে এদিন এমনই মন্তব্য করেন সমাজবাদী পার্টির প্রধান।

রবিবার দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের ডাকা প্রতিবাদ সমাবেশের অন্যতম প্রধান বিষয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁদের আশঙ্কা, এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ইস্যুতেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে বিরোধী শিবির।

অখিলেশ যাদব গত কয়েক দিন ধরেই ভোটার তালিকা সংশোধন নিয়ে সরব। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে মুসলিম, যাদব এবং সমাজবাদী পার্টির সমর্থকদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে একাধিক হলফনামাও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছে তাঁর দল। লখনউয়ের সরোজিনীনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় একাধিক অসঙ্গতির অভিযোগও তুলেছেন তিনি।

এদিকে, ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, SIR-এর উদ্দেশ্য ভোটার তালিকাকে আরও নির্ভুল করা এবং মৃত, স্থানান্তরিত ও একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের চিহ্নিত করা। অন্যদিকে, বিজেপিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে।

রামলীলা ময়দানের এই সমাবেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ INDIA জোটের একাধিক শরিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের জবাবদিহির দাবিতে বিরোধীদের এই কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে SIR বিতর্ক এখন জাতীয় রাজনীতির অন্যতম বড় সংঘাতের কেন্দ্রে। অখিলেশের ১.২৭ কোটি ভোটের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ নতুন মাত্রা যোগ করল এই বিতর্কে। এবার নির্বাচন কমিশন ও উত্তরপ্রদেশ সরকারের তরফে এই অভিযোগের কী ব্যাখ্যা দেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

6 Views 0 Likes 0 Comments

Related News

New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড়বে স্বস্তি, কোথায় বাড়বে ঝামেলা?
দেশ

New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নি...

সাধারণ মানুষের খরচে মিলতে পারে স্বস্তি, আবার কিছু নিয়ম না জানলে সমস্যাই পড়তে হতে পারে গাড়ি চালক থেকে শুরু করে পেনশনভোগীদের।

০১ নভে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও
দেশ

Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও

নিউজ ডেস্ক: আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এই সভা ডাকা হয়েছে। রবিবার  ইন্ডি জোটের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ...

০১ নভে ২০২৬, ১২:৫৯ পিএম · 1 মিনিট
Pawan Khera: মোদী-শাহকেও পদ থেকে সরানোর দাবি পবন খেরার
দেশ

Pawan Khera: মোদী-শাহকেও পদ থেকে সরানোর দাবি পবন খেরার

নয়াদিল্লি: “এখন ঝড়ের আগের নিস্তব্ধতা। যে ঝড় আসছে, তাতে উড়ে যাবেন জ্ঞানেশ কুমার। শুধু তিনিই নন, নিজের পদে আর থাকতে পারবেন না অমিত শাহ এবং নরেন্দ্র মোদীও।” রবিবার দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের প্রতিবাদ কর্মসূচিকে ঘ...

০১ নভে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট
Kapil Sibal: খাড়্গের বাড়িতে পৌঁছে বড় বার্তা কপিল সিবলের
দেশ

Kapil Sibal: খাড়্গের বাড়িতে পৌঁছে বড় বার্তা কপিল সিবলের

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন প্রবীণ আইনজীবী তথা সাংসদ কপিল সিবল। রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে পৌঁছে তাঁর স্পষ্ট বার্তা, “আজই নির্বাচন কমিশনের সত্যিটা মানুষের সাম...

০১ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.