JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০২:২৫ পিএম
Breaking
Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্... Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ ক... INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত... New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড... সাদা ভাত ছেড়ে ব্রাউন রাইস খাচ্ছেন? ডায়াবিটিস ঠেকাতে আদৌ কতটা কার্যকর, জানাল গবেষণা! Swasthya Bhavan: চিকিৎসকদের আমলা করার প্রস্তাব স্বাস্থ্যভবনের Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্... Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ ক... INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত... New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড... সাদা ভাত ছেড়ে ব্রাউন রাইস খাচ্ছেন? ডায়াবিটিস ঠেকাতে আদৌ কতটা কার্যকর, জানাল গবেষণা! Swasthya Bhavan: চিকিৎসকদের আমলা করার প্রস্তাব স্বাস্থ্যভবনের Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও

New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড়বে স্বস্তি, কোথায় বাড়বে ঝামেলা?

New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড়বে স্বস্তি, কোথায় বাড়বে ঝামেলা?
নয়া নিয়ম নভেম্বরেই ছবি: সংগৃহীত

 


নিউজ ডেস্ক : ক্যালেন্ডারের পাতা উল্টে নভেম্বর আসতেই মাসের প্রথম দিনেই একাধিক নিয়মে বদল এল দেশে। কিছু পরিবর্তনে সাধারণ মানুষের খরচে মিলতে পারে স্বস্তি, আবার কিছু নিয়ম না জানলে সমস্যাই পড়তে হতে পারে গাড়ি চালক থেকে শুরু করে পেনশনভোগীদের। দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই পরিবর্তন গুলির প্রভাব পড়তে চলেছে সরাসরি সাধারণ মানুষের উপর। কি কি বদল হল ১ নভেম্বর থেকে?

টোলের খরচে বড় বদল:-
নিয়মিত টোল প্লাজা পারাপার করতে হয়? তাহলে আপনার জন্য রয়েছে নতুন বার্ষিক পাস। টোল প্লাজার কুড়ি কিলোমিটার এর মধ্যে বসবাসকারী ব্যক্তিগত গাড়ির মালিকরা মাত্র ১৫০০ টাকায় এই পাস নিতে পারবেন। এতে বারবার টোল দেওয়ার ঝামেলা থেকে মিলতে পারে স্বস্তি।

জিএসটিতে ব্যাবসায়ীদের স্বস্তি:-
ছোট ব্যবসায়ীদের জন্য জিএসটি ব্যবস্থায় এসেছে পরিবর্তন। নির্দিষ্ট ক্ষেত্রে কর ফেরতের অনুমোদন দ্রুত করার পাশাপাশি ৫ কোটি টাকার কম বার্ষিক টার্নওভার থাকা ব্যবসায়ীদের রিটার্ন জমার পদ্ধতিতেও নতুন ব্যবস্থা আনা হয়েছে।

দিল্লিতে গাড়ি নিয়ে বাড়িতে সতর্কতা:-
দূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে কড়াকড়ি বাড়ল। অন্য রাজ্য থেকে আসা পুরনো ও নন-BS6 গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। অন্যদিকে, মুম্বই-পুনের এক্সপ্রেসওয়ের নতুন অংশে বড় পণ্যবাহী গাড়ির চলাচলও বন্ধ করেছে মহারাষ্ট্র পুলিশ।

ফোনে আসবে কলারের পরিচয়:-
অচেনা নাম্বার থেকে ফোন এলে আর শুধু নম্বর দেখে আন্দাজ করতে হবে না। CNAP পরিষেবার মাধ্যমে কলারের নাম দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ভুয়ো কল ও প্রতারণা রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ব্যাঙ্কে যাওয়ার আগে সতর্ক থাকুন:-
দীপাবলি, ছট পুজো গোবর্ধন পুজো ও গুরু নানক জয়ন্তী-সহ একাধিক উৎসবের কারণে ব্যাংক বন্ধ থাকবে। নভেম্বরে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি মিলিয়ে মোট প্রায় ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই জরুরী কাজ থাকলে আগের থেকেই পরিকল্পনা করে রাখুন।

তামিলনাড়ুতে মদ কিনলেও মানতে হবে নতুন নিয়ম:- তামিলনাড়ুতে ১০০০ টাকার বেশি দামের মদের বোতল কিনলে নগদে টাকা দেওয়া যাবে না। বরং করতে হবে ডিজিটাল পেমেন্ট।

পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা:-
১ নভেম্বর থেকে পেনশনভোগীদের জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, ৮০ বছর বা তার বেশি বয়সি প্রবীণরা ১ অক্টোবর থেকেই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন।

অর্থাৎ, নভেম্বর শুধু নতুন মাসের শুরু নয়, সঙ্গে নিয়ে এসেছে একগুচ্ছ নতুন নিয়মও। তাই অজান্তে কোনও সমস্যায় পড়ার আগে জেনে নিন পরিবর্তনের খুঁটিনাটি বিষয়।

5 Views 0 Likes 0 Comments

Related News

ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্ঞান! সাসপেন্ড দুই শিক্ষিকা
দেশ

ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর...

গত কয়েক দিন ধরে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিল মাত্র ছয় বছরের এই একরত্তি। অবশেষে প্রায় দীর্ঘ ৪০ ঘণ্টা পর তার জ্ঞান ফিরেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও খুদের শারীরিক এবং মানসিক ট্রমা এখনও কাটেনি।

০১ নভে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ করিয়েছে’, কনট প্লেসে গিয়ে বিস্ফোরক অভিযোগ
দেশ

Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকা...

নয়াদিল্লি: দিল্লিতে INDIA জোটের ‘চলো দিল্লি’ মহামিছিল ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা। একদিকে বিক্ষোভকারীদের স্থানীয় দোকান থেকে কেনাকাটা করার আবেদন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে, রবিবার কনট প্লেসে ...

০১ নভে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট
INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়
দেশ

INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে...

নয়াদিল্লি: INDIA জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার সরগরম রাজধানী। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মহাসমাবেশে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতী...

০১ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 1 মিনিট
Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও
দেশ

Delhi: রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, যোগ দিলেন প্রাক্তন সেনাকর্মীরাও

নিউজ ডেস্ক: আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এই সভা ডাকা হয়েছে। রবিবার  ইন্ডি জোটের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ...

০১ নভে ২০২৬, ১২:৫৯ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.