JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৩:১৪ পিএম
Breaking
টলিউডের নতুন নেতৃত্ব বাছাই, ভোটের ময়দানে কড়া নজরদারি মিঠুন-রূপার Kunal Ghosh: ১৯ জনের মৃত্যুর প্রতিবাদ, এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই FIR! গিরীশ পার্ক থানার ন... Hong Kong Sixes: হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জয়, হংকং সিক্সেসে ১১ নম... Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্... Delhi Police: INDIA জোটের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা, পরিস্থিতি নিয়ে কী জানাল দিল্লি পুল... Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ ক... INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত... টলিউডের নতুন নেতৃত্ব বাছাই, ভোটের ময়দানে কড়া নজরদারি মিঠুন-রূপার Kunal Ghosh: ১৯ জনের মৃত্যুর প্রতিবাদ, এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই FIR! গিরীশ পার্ক থানার ন... Hong Kong Sixes: হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জয়, হংকং সিক্সেসে ১১ নম... Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্... Delhi Police: INDIA জোটের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা, পরিস্থিতি নিয়ে কী জানাল দিল্লি পুল... Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ ক... INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত...

Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ

Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ড এ-র বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি চার দিনের টেস্টে ব্যাট হাতে নজর কাড়লেন ধ্রুব জুরেল। তাঁর দুরন্ত শতরান এবং আকাশ দীপের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ৩৪৬ রান তুলল ভারত এ। কিন্তু জবাবে শুরুতেই ৩ উইকেট হারিয়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল নিউজিল্যান্ড এ। ম্যাথিউ বয়েলের অপরাজিত শতরান এবং ডিন ফক্সক্রফটের অর্ধশতরানে দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে ফিরল স্বাগতিক দল।

ক্রাইস্টচার্চে রবিবার দিনের খেলা শেষ হওয়ার সময় নিউজিল্যান্ড এ-র সংগ্রহ ৩ উইকেটে ২১৮ রান। ভারতের প্রথম ইনিংসের তুলনায় এখনও ১২৮ রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে ৭ উইকেট। বয়েল ১৪৮ বলে ১০৭ রান করে অপরাজিত। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার ও একটি ছক্কা। অন্যদিকে ফক্সক্রফট ১৮০ বলে ৮০ রান করে ক্রিজে রয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার। চতুর্থ উইকেটে দু’জনে অবিচ্ছিন্ন ২০৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছেন।

অথচ একটা সময় প্রবল চাপে ছিল নিউজিল্যান্ড এ। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। অধিনায়ক রাইস মারিউকে ৪ রানে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর কার্টিস হিফি (৪) এবং টিম রবিনসনকে (৩) পরপর ফিরিয়ে দেন মুকেশ কুমার। কিন্তু বয়েল ও ফক্সক্রফটের প্রতিরোধ ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। মুকেশ ৪৪ রানে ২ উইকেট পেয়েছেন। সিরাজের সংগ্রহ ৪৯ রানে ১ উইকেট।

এর আগে প্রথম দিনের শেষে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে খেলতে নেমেছিল ভারত এ। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক জুরেল শতরান পূর্ণ করেন। ১৭১ বলে ১০৫ রান করে আউট হন তিনি। মেরেছেন ১১টি চার ও ৩টি ছক্কা। আকাশ দীপ ১১৬ বলে ৬৮ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও ২টি ছক্কা। শেষ পর্যন্ত ৩৪৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের ফ্রেজার শিট ৬৩ রানে ৪ উইকেট নেন।

1 Views 0 Likes 0 Comments

Related News

Hong Kong Sixes: হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জয়, হংকং সিক্সেসে ১১ নম্বরে ক্রুণালরা
ময়দান

Hong Kong Sixes: হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জয়, হংকং সিক্সে...

স্পোর্টস ডেস্ক: হংকং সিক্সেসে একের পর এক হারে কার্যত মুখ পুড়েছিল ভারতের। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ইংল্যান্ডের কাছে পরপর তিন ম্যাচে পরাজয়ের পর শেষ ম্যাচে এসে জয়ের মুখ দেখল ক্রুণাল পাণ্ডিয়ার দল। তাও আবার বাংলাদেশে...

০১ নভে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ হারালেন বিরাট!
ময়দান

Virat Kohli: নেটেই কোহলিকে নাস্তানাবুদ করলেন কাশ্মীরের তরুণ পেসার, বিরক্তিতে মেজাজ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের প্রস্তুতিতে নেমেই বড় পরীক্ষার মুখে বিরাট কোহলি। নেটে ব্যাট করতে গিয়ে এক তরুণ ভারতীয় পেসারের বলে বারবার সমস্যায় পড়তে হল তাঁকে। কখনও ব্যাটের বাইরের দিক ঘেঁষে বেরিয়...

০১ নভে ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট
David Warner: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কামিন্সদের তুলোধোনা ওয়ার্নারের
ময়দান

David Warner: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কামিন্সদের তুলোধোনা ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক: ১০০ রানের প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষরক্ষা হল না অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেল প্যাট কামিন্সের দল। শুধু ম্যাচ নয়, তিন টেস...

০১ নভে ২০২৬, ১১:৫২ এএম · 2 মিনিট
FC Barcelona: ইয়ামাল-রাফিনহার জোড়া গোলের ঝড়ে উড়ল আলাভেস, ৬-১ জয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা
ময়দান

FC Barcelona: ইয়ামাল-রাফিনহার জোড়া গোলের ঝড়ে উড়ল আলাভেস, ৬-১ জয়ে লা লিগার শীর্ষ...

স্পোর্টস ডেস্ক: পরপর দুই হারের ধাক্কা সামলে দুরন্ত প্রত্যাবর্তন বার্সেলোনার। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান ফিরে পেল হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করলেন রাফিনহা ও লামিনে ইয়ামাল। ...

০১ নভে ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.