JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৩:১৭ পিএম
Breaking
টলিউডের নতুন নেতৃত্ব বাছাই, ভোটের ময়দানে কড়া নজরদারি মিঠুন-রূপার Kunal Ghosh: ১৯ জনের মৃত্যুর প্রতিবাদ, এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই FIR! গিরীশ পার্ক থানার ন... Hong Kong Sixes: হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জয়, হংকং সিক্সেসে ১১ নম... Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্... Delhi Police: INDIA জোটের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা, পরিস্থিতি নিয়ে কী জানাল দিল্লি পুল... Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ ক... INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত... টলিউডের নতুন নেতৃত্ব বাছাই, ভোটের ময়দানে কড়া নজরদারি মিঠুন-রূপার Kunal Ghosh: ১৯ জনের মৃত্যুর প্রতিবাদ, এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই FIR! গিরীশ পার্ক থানার ন... Hong Kong Sixes: হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে জয়, হংকং সিক্সেসে ১১ নম... Dhruv Jurel: জুরেলের শতরানেও স্বস্তি নেই, বয়েলের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড এ ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্... Delhi Police: INDIA জোটের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা, পরিস্থিতি নিয়ে কী জানাল দিল্লি পুল... Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ ক... INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত...

Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ করিয়েছে’, কনট প্লেসে গিয়ে বিস্ফোরক অভিযোগ

Rahul Gandhi: ব্যবসায়ীদের পাশে থাকার ডাক দিয়েও বিতর্কে রাহুল! ‘বিজেপি জোর করে দোকান বন্ধ করিয়েছে’, কনট প্লেসে গিয়ে বিস্ফোরক অভিযোগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: দিল্লিতে INDIA জোটের ‘চলো দিল্লি’ মহামিছিল ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা। একদিকে বিক্ষোভকারীদের স্থানীয় দোকান থেকে কেনাকাটা করার আবেদন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে, রবিবার কনট প্লেসে পৌঁছে তাঁর অভিযোগ, বিজেপি জোর করে সমস্ত দোকান বন্ধ করিয়ে দিয়েছে। ব্যবসায়ীদের ক্ষতির জন্য তাহলে দায়ী কে? এই প্রশ্ন তুলেই বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ।

রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল গান্ধী বলেন, দিল্লিতে যাঁরা মিছিল ও মহাসমাবেশে যোগ দিতে আসছেন, তাঁদের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করার আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, প্রতিবাদ, মিছিল ও সমাবেশের পাশাপাশি কেনাকাটা করলে দিল্লির ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবেন। কিন্তু কনট প্লেসে এসে তিনি জানতে পেরেছেন, বিজেপি নাকি জোর করে সমস্ত দোকান বন্ধ করিয়ে দিয়েছে। ফলে ব্যবসায়ীদের ক্ষতির জন্য কারা দায়ী, তা সাধারণ মানুষের বুঝে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। যদিও তাঁর এই অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

https://x.com/INCIndia/status/2116797314916589741?a=kPnIwP18AiHO5SW6h0A&s=20

উল্লেখ্য, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের একাধিক অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি।

অন্যদিকে, ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI) আগেই এই সমাবেশের সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সংগঠনের দাবি, দিল্লির প্রায় ৩ লক্ষ দোকানের মধ্যে ২.৫ লক্ষ দোকান বন্ধ থাকতে পারে। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ দোকানের ব্যবসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের হিসাব অনুযায়ী, ক্ষতির মুখে পড়তে পারে দৈনিক ১০-১২ হাজার কোটি টাকার ব্যবসা।

ফলে রাহুলের অভিযোগ এবং ব্যবসায়ী সংগঠনের আশঙ্কা মিলিয়ে দিল্লির রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর ফিরল জ্ঞান! সাসপেন্ড দুই শিক্ষিকা
দেশ

ChildSafety: পাঞ্চকুলার স্কুলে সহপাঠীর মারে মৃত্যুর মুখে ৬ বছরের খুদে, ৪০ ঘণ্টা পর...

গত কয়েক দিন ধরে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিল মাত্র ছয় বছরের এই একরত্তি। অবশেষে প্রায় দীর্ঘ ৪০ ঘণ্টা পর তার জ্ঞান ফিরেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও খুদের শারীরিক এবং মানসিক ট্রমা এখনও কাটেনি।

০১ নভে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
Delhi Police: INDIA জোটের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা, পরিস্থিতি নিয়ে কী জানাল দিল্লি পুলিশ?
দেশ

Delhi Police: INDIA জোটের মহামিছিল ঘিরে কড়া নিরাপত্তা, পরিস্থিতি নিয়ে কী জানাল দি...

নয়াদিল্লি: INDIA জোটের মহামিছিল ঘিরে রবিবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে জানালেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (ল অ্যান্ড অর্ডার) দেবেশ ...

০১ নভে ২০২৬, ০২:০৮ পিএম · 1 মিনিট
INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়
দেশ

INDIA Alliance: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ, রাহুল-খাড়্গের সঙ্গে...

নয়াদিল্লি: INDIA জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার সরগরম রাজধানী। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মহাসমাবেশে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতী...

০১ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 1 মিনিট
New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নিয়মে বাড়বে স্বস্তি, কোথায় বাড়বে ঝামেলা?
দেশ

New Rules : ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৭ বড় বদল! পেনশন, টোল, GST থেকে ব্যাঙ্ক,কোন নি...

সাধারণ মানুষের খরচে মিলতে পারে স্বস্তি, আবার কিছু নিয়ম না জানলে সমস্যাই পড়তে হতে পারে গাড়ি চালক থেকে শুরু করে পেনশনভোগীদের।

০১ নভে ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.