JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

টিম ইন্ডিয়ায় অবহেলিত কুলদীপ! নির্বাচকদের একহাত নিলেন দেশের প্রাক্তন বাঙালি ক্রিকেটার

টিম ইন্ডিয়ায় অবহেলিত কুলদীপ! নির্বাচকদের একহাত নিলেন দেশের প্রাক্তন বাঙালি ক্রিকেটার

তিন ফরম্যাটেই ভারতের অন্যতম সফল স্পিনার হয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি ম্যাচেও সুযোগ পাননি কুলদীপ যাদব। মেন ইন ব্লু ১-২ ব্যবধানে সিরিজ হারার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে। বর্তমানে বিলেতেই ইয়র্কশায়ারের হয়ে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন কুলদীপ। আগামী ১৫ থেকে ২৯ অগাস্ট শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা, মানব সুথার এবং সারাংশ জৈনের সঙ্গে স্পিনার হিসেবে তাঁকেও দেখা যেতে পারে।

এ দিকে এই পরিস্থিতিতেই কুলদীপকে প্রথম একাদশে রাখার দাবি তুললেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত। নিজের ইউটিউব চ্যানেলে স্পষ্ট ভাষায় দীপ বলেন, "কুলদীপকে দলে থাকতেই হবে। শ্রীলঙ্কায় ৩ স্পিনার তো খেলাবেই ভারত। প্রয়োজনে ৪ স্পিনারও খেলানো যেতে পারে। ইংল্যান্ডে ওকে আমি দেখেছি, অনেকেই দেখেছেন। দুর্ভাগ্য এটাই যে যাঁরা দল নির্বাচন করেন, তাঁরাই যেন ওকে দেখেননি।"

দীপের মতে, শ্রীলঙ্কার উইকেটের কথা মাথায় রেখে অতিরিক্ত স্পিনার রাখাই বুদ্ধিমানের কাজ হবে। অতীতেও দ্বীপরাষ্ট্রে ভারত ৪ জন স্পিনার নিয়ে টেস্ট খেলেছে। তাই কুলদীপের মতো ম্যাচ উইনিং বোলারকে বাইরে রাখা একেবারেই উচিত হবে না বলে মত তাঁর। একই সঙ্গে তিনি জানান, এই সিরিজে টিম ইন্ডিয়ায় স্পিনারদের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি রাখা হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে সমীকরণ, তা চাপ থেকে বেরিয়ে এসে দল নির্বাচন করার পরামর্শও দিয়েছেন দীপ। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। পয়েন্ট শতাংশ ৪৮.১৫। তাঁর কথায়, "ওয়াশিংটন সুন্দর চোটের জন্য নেই। তা ছাড়া দলে এমন কাউকে বাদ পড়তে দেখছি না, যাঁর থাকা উচিত ছিল। তবে কুলদীপকে আর অবহেলা করা চলবে না।"

12 Views 0 Likes 0 Comments

Related News

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.