JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ১২:৪২ পিএম
Breaking
TuluMondal: টুলু-কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও, রবিউল ইসলামের গ্রেপ্তারিতে... India vs New Zealand: ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, চোটে ছিটকে গে... ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে ED-র বড় পদ... Shah Rukh Khan: ৪৫০ কোটি টাকার ‘কিং’! শাহরুখের কেরিয়ারের সবচেয়ে দামি ছবি RSS: বিরোধীদের আন্দোলনে সায় RSS-এর? প্রতিবাদকে অধিকার বলেও দিল বড় শর্ত INDIA জোটের পাল্টা দিল্লির রাস্তায় ২০০ জনের মিছিল, স্লোগানে চমক Amitabh Bachchan: ক্ষোভে ফুঁসছেন অমিতাভ, ৫ কোটি অনুরাগীকে নিয়ে কী বার্তা বিগ বি-র? মাত্র ২০ টাকার কয়েনেই লাখ টাকার জালিয়াতি! দিল্লিতে ফাঁস নকল মুদ্রা তৈরির কারখানা, গ্রেফতার... TuluMondal: টুলু-কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও, রবিউল ইসলামের গ্রেপ্তারিতে... India vs New Zealand: ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, চোটে ছিটকে গে... ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে ED-র বড় পদ... Shah Rukh Khan: ৪৫০ কোটি টাকার ‘কিং’! শাহরুখের কেরিয়ারের সবচেয়ে দামি ছবি RSS: বিরোধীদের আন্দোলনে সায় RSS-এর? প্রতিবাদকে অধিকার বলেও দিল বড় শর্ত INDIA জোটের পাল্টা দিল্লির রাস্তায় ২০০ জনের মিছিল, স্লোগানে চমক Amitabh Bachchan: ক্ষোভে ফুঁসছেন অমিতাভ, ৫ কোটি অনুরাগীকে নিয়ে কী বার্তা বিগ বি-র? মাত্র ২০ টাকার কয়েনেই লাখ টাকার জালিয়াতি! দিল্লিতে ফাঁস নকল মুদ্রা তৈরির কারখানা, গ্রেফতার...

Kunal Ghosh: চোরবাগানকাণ্ডে শুধু তৃণমূলকে নিশানা? পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল!

Kunal Ghosh: চোরবাগানকাণ্ডে শুধু তৃণমূলকে নিশানা? পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল!
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগান কাণ্ডের প্রতিবাদে কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করছিল  কলকাতা পুলিশ। যা নিয়ে রীতিমত শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এবার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল বলেন, 'বিজেপি আর সরকারের আসল লক্ষ্য মমতাদির সৈনিকদের উপর দমনপীড়ন ও কন্ঠরোধ। চোরবাগান কাণ্ডের প্রতিবাদে ও দখল করা নয়া কমিটির মাথাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবিতে গিরীশ পার্ক থানার সামনে একই সময়ে তিনটি দল শান্তিপূর্ণ বিক্ষোভ করে। তিনটি প্রতিনিধিদল পুলিশের সঙ্গে কথা বলে আসে। তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস। অথচ অভিযোগ ও মামলা হল শুধু তৃণমূলের নামে। তাও ভিত্তিহীন বিকৃত অভিযোগ। পুলিশ কেস করল শুধু আমাদের বিরুদ্ধে। অভিযোগপত্রটি এবং তারপর পুলিশের নথি থেকেই পরিষ্কার, বিজেপি টার্গেট করছে শুধু তৃণমূলকে। কংগ্রেস বা সিপিএমকে মিটিং মিছিলে তবু ছাড়, কিন্তু তৃণমূলকে এক ইঞ্চি জমি নয়।'

কুণালের আরও বক্তব্য, চোরবাগানকাণ্ডে যাঁদের বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে, তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না করে প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাঁর মতে, এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা উচিত নয়। প্রতিবাদের অধিকার খর্ব করার অভিযোগ তুলে তিনি লেখেন, কঠিন লড়াইয়ের মধ্যেই রয়েছে তৃণমূল।

প্রথম মহাসপ্তমীর দিন মর্মান্তিক ঘটনা ঘটে চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে। বৃষ্টির মধ্যে পুজো দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি সামাল দিতে সমস্যা তৈরি হয়। ঘটনায় প্রাণ হারান ১৯ জন। অসুস্থ ও আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। ঘটনার পর থেকেই চোরবাগান এলাকার পরিস্থিতি এবং পুজো মণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পরই গিরিশ পার্ক থানায় তীব্র বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস। সেই ঘটনায় এফআইআর দায়ের হয় কুণালের বিরুদ্ধে।

5 Views 0 Likes 0 Comments

Related News

বিধানসভার শৌচালয়ে বন্ধ দরজা, ভাঙতেই মিলল কর্মীর নিথর দেহ! কীভাবে মৃত্যু?
মহানগর

বিধানসভার শৌচালয়ে বন্ধ দরজা, ভাঙতেই মিলল কর্মীর নিথর দেহ! কীভাবে মৃত্যু?

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই চাঞ্চল্য রাজ্য বিধানসভায়। বিধানসভার শৌচালয়ের ভিতর থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। কীভাবে ওই কর্মীর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁ...

০২ নভে ২০২৬, ১১:৩১ এএম · 2 মিনিট
মহাকরণের পিছনে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ১০টি ইঞ্জিন নামিয়েও বাগে আসছে না আগুন
মহানগর

মহাকরণের পিছনে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ১০টি ইঞ্জিন নামিয়েও বাগে আসছে না...

কলকাতা: শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। খাস কলকাতার বিবাদী বাগ এলাকায় মহাকরণ ভবনের পিছনে একটি বহুতলে আগুন লাগাকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। রবিবার রাত থেকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড সোমবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আ...

০২ নভে ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট
KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো
মহানগর

KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো

কলকাতা, নিউজ ডেস্ক: পালাবদলের পর প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাই ৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসব ঘিরেও রয়েছে নানান পরিকল্পনা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। প্রথম থেকেই রাজ্য সরকার জানিয়েছে, এ বারের উৎসবে রয়েছে ন...

০১ নভে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে CAA সার্টিফিকেট! মতুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহানগর

৩১ ডিসেম্বরের মধ্যে সবাইকে CAA সার্টিফিকেট! মতুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন...

বনগাঁ: নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার কি এবার অবসান হতে চলেছে? CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদনকারীদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত শুনানি...

০১ নভে ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.