JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ০১:৩৩ পিএম
Breaking
স্পাইডারম্যানের কল্পনা বাস্তবে! নিজেই তৈরি করলেন উড়ন্ত হোভারবোর্ড Germany Protest: জার্মানিতে জেন জি-র বিক্ষোভে আগুন, হিংসা ঘিরে অভিবাসীদের কাঠগড়ায় দাঁড় ক... Samreen Kaur: ট্রোলারদের কড়া জবাব সামরিনের, প্রেমিকার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা অর্শদীপ... Ratna Debnath: আরজি কর কাণ্ডে ফের ক্ষোভ উগরে সিবিআইকে কাঠগড়ায় তুললেন নির্যাতিতার মা Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে কাতারের গ্যাসবাহী ট্যাঙ্কারে হামলা Shah Rukh Khan: ৬১-এ শাহরুখ, মন্নতের ব্যালকনিতে নেই বাদশা! মন খারাপের বদলে ভক্তদের দিলেন এ... রামলীলা ময়দানে ভিড় বাড়াতে এআইয়ের কারসাজি? কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক দাবি রিজিজুর! TuluMondal: টুলু-কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও, রবিউল ইসলামের গ্রেপ্তারিতে... স্পাইডারম্যানের কল্পনা বাস্তবে! নিজেই তৈরি করলেন উড়ন্ত হোভারবোর্ড Germany Protest: জার্মানিতে জেন জি-র বিক্ষোভে আগুন, হিংসা ঘিরে অভিবাসীদের কাঠগড়ায় দাঁড় ক... Samreen Kaur: ট্রোলারদের কড়া জবাব সামরিনের, প্রেমিকার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা অর্শদীপ... Ratna Debnath: আরজি কর কাণ্ডে ফের ক্ষোভ উগরে সিবিআইকে কাঠগড়ায় তুললেন নির্যাতিতার মা Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে কাতারের গ্যাসবাহী ট্যাঙ্কারে হামলা Shah Rukh Khan: ৬১-এ শাহরুখ, মন্নতের ব্যালকনিতে নেই বাদশা! মন খারাপের বদলে ভক্তদের দিলেন এ... রামলীলা ময়দানে ভিড় বাড়াতে এআইয়ের কারসাজি? কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক দাবি রিজিজুর! TuluMondal: টুলু-কাণ্ডে পুলিশের জালে প্রাক্তন ডেপুটি ডিএলএলআরও, রবিউল ইসলামের গ্রেপ্তারিতে...

RSS: বিরোধীদের আন্দোলনে সায় RSS-এর? প্রতিবাদকে অধিকার বলেও দিল বড় শর্ত

RSS: বিরোধীদের আন্দোলনে সায় RSS-এর? প্রতিবাদকে অধিকার বলেও দিল বড় শর্ত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: বিরোধীদের লাগাতার আন্দোলন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)। প্রতিবাদ ও আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও, তার সঙ্গে জুড়ে দিল জাতীয় স্বার্থের শর্ত। RSS-এর বক্তব্য, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তোলার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে কোনও আন্দোলন যেন দেশের স্বার্থের পরিপন্থী না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।

সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে 'ভোট বাঁচাও, দেশ বাঁচাও' কর্মসূচিতে একজোট হয়েছিল বিরোধী জোট INDIA। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনী অনিয়মের অভিযোগের তদন্তের দাবিতে সরব হন বিরোধী নেতারা। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আন্দোলন নিয়ে RSS-এর প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RSS-এর মুখ্য মুখপাত্র সুনীল আম্বেকর জানান, জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত বিষয়ে প্রশ্ন তোলার সম্পূর্ণ অধিকার নাগরিকদের রয়েছে। তবে আন্দোলন বা প্রতিবাদকে কোনও দেশবিরোধী শক্তি যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। তাঁর বক্তব্য, কোনও আন্দোলন দেশের স্বার্থে হচ্ছে কি না এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে কি না, সেটিও বিবেচনা করা জরুরি।

সংগঠনের এক প্রবীণ নেতার বক্তব্য, RSS বরাবরই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। তাঁর মতে, সরকারকে যেমন নিজের দায়িত্ব পালন করতে হবে, তেমনই সমাজেরও দায়িত্ব রয়েছে যাতে কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করতে না পারে।

এর আগে বিজয়া দশমীর ভাষণেও RSS প্রধান মোহন ভাগবত আন্দোলনের পরিবর্তে সমাজের ভিতর থেকেই সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তাঁর বক্তব্যে পশ্চিমী দেশগুলি থেকে আসা বিভিন্ন প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ পেয়েছিল।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ এবং SIR প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার এসএস সান্ধু ও বিবেক যোশীর আপত্তি এবং কমিশনের সফটওয়্যার ব্যবহারের অধিকার সংক্রান্ত অভিযোগও সামনে এসেছে। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য স্বাভাবিক এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়।

4 Views 0 Likes 0 Comments

Related News

রামলীলা ময়দানে ভিড় বাড়াতে এআইয়ের কারসাজি? কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক দাবি রিজিজুর!
দেশ

রামলীলা ময়দানে ভিড় বাড়াতে এআইয়ের কারসাজি? কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক দাবি রিজ...

নিউজ ডেস্ক: ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রবিবার বিশাল সভা করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এবার রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমাবেশ ঘিরে শুরু হল নতুন করে বিতর্ক। সমা...

০২ নভে ২০২৬, ১২:৪৫ পিএম · 2 মিনিট
১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে ED-র বড় পদক্ষেপ
দেশ

১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে ED-...

নয়াদিল্লি: ফের আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তকারী সংস্থার নজরে জি-র প্রতিষ্ঠাতা তথা এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিযোগ, লাইফ ইন্...

০২ নভে ২০২৬, ১২:১৩ পিএম · 2 মিনিট
INDIA জোটের পাল্টা দিল্লির রাস্তায় ২০০ জনের মিছিল, স্লোগানে চমক
দেশ

INDIA জোটের পাল্টা দিল্লির রাস্তায় ২০০ জনের মিছিল, স্লোগানে চমক

নয়াদিল্লি: রবিবার দিল্লির রামলীলা ময়দানে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব INDIA জোটের নেতারা, ঠিক তখনই পাল্টা মিছিল বের করল একটি রাজনৈতিক সংগঠন। রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে অংশ নেন প্র...

০২ নভে ২০২৬, ১২:০৩ পিএম · 2 মিনিট
মাত্র ২০ টাকার কয়েনেই লাখ টাকার জালিয়াতি! দিল্লিতে ফাঁস নকল মুদ্রা তৈরির কারখানা, গ্রেফতার ৪
দেশ

মাত্র ২০ টাকার কয়েনেই লাখ টাকার জালিয়াতি! দিল্লিতে ফাঁস নকল মুদ্রা তৈরির কারখানা,...

নয়াদিল্লি: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ওয়েস্টার্ন রেঞ্জ-১ (WR-I) শাখা গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। তদন্তকারীদের কাছে খবর ছিল, ৮ সেপ্টেম্বর দিল্লির মুন্ডকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মেট্রো স্টেশনের কাছে জাল ২০ টাক...

০২ নভে ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.