JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৫:১২ পিএম
Breaking
Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩... KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩... KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক

KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ

KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ
কুনাল ঘোষের সাংবাদিক সম্মেলন ছবি: X handle

নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব শাখার পূর্বনির্ধারিত সমাবেশকে ঘিরে তপ্ত হয়ে উঠল শহরের রাজপথ। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে সকাল থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এলাকা অবরুদ্ধ করার পাশাপাশি কর্মীদের জোরপূর্বক আটক করার অভিযোগ তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁদের এই কর্মসূচির পথ আটকানোর চেষ্টা চলছে।

এদিন সকালে নির্ধারিত কর্মসূচিস্থলে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন কুণাল ঘোষ। তিনি বলেন, "এটি সম্পূর্ণভাবে আমাদের ছাত্র এবং যুব সংগঠনের অনুষ্ঠান, এরা সবাই 'দিদির সৈনিক'। কিন্তু সকাল থেকেই গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দফায় দফায় রুট মার্চ করানো হচ্ছে।"

https://x.com/ians_india/status/2109942665228026271

এখানেই শেষ নয়, দলের নেতাকর্মীদের উপর সরাসরি প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ এনে তিনি আরও যোগ করেন, বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কর্মী-সমর্থকরা অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন, তাঁদের পথেই আটকে দেওয়া হচ্ছে। এমনকী বেশ কয়েকজন কর্মীকে বিনাকারণে আটক ও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনিক অতিসক্রিয়তাকেও তীব্র প্রতিবাদ জানান তিনি। তাঁর মতে, একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক ছাত্র-যুব সমাবেশকে বাধাগ্রস্ত করতেই এমন রণক্ষেত্রের মতো পরিবেশ তৈরি করা হয়েছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, ছাত্র ও যুবশক্তির এই জমায়েতকে ভয় পেয়েই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাধারণ কর্মীদের এভাবে পথ আটকে কিংবা ভয় দেখিয়ে আটক করে রাখা যাবে না বলেও কড়া বার্তা দেন তিনি। অন্যদিকে, এই অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 বিরোধীদের দাবি, আইনশৃঙ্খলার ভারসাম্য বজায় রাখতেই হয়তো নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তবে দিনভর টানটান উত্তেজনার মাঝে ছাত্র-যুবদের জমায়েত রুখতে বাহিনীর এই ‘অতিসক্রিয়তা’ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর ।
 

22 Views 0 Likes 0 Comments

Related News

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের
মহানগর

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের

নিউজ ডেস্ক: দেবীপক্ষ শুরু হতেই বড় পদক্ষেপ! উৎসবের মরশুমে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যে, দুর্গাপুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক...

১৩ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 1 মিনিট
KolkataFlyover:  ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়
মহানগর

KolkataFlyover: ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়

কলকাতার ফ্লাইওভার জুড়ে আঁকা হয়েছে বহুবর্ণিল রামধনু। উৎসবের এই রূপান্তর খতিয়ে দেখতে সম্প্রতি পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

১৩ অক্টো ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!
মহানগর

আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার রাজনৈতিক মহলে পরিচিত নাম আলিমুদ্দিন স্ট্রিট। এবার দেখা গেল এক অন্য ছবি। প্রথমবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজন করা হল চণ্ডীপাঠের। মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তৈরি হল...

১৩ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম · 1 মিনিট
Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর জামিন খারিজ
মহানগর

Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্র...

সুজিতবাবুর জামিনের মামলাটি নিয়ে গত কয়েক দিনে তীব্র নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। শুরুতে বিষয়টি উঠেছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানি পর্ব সম্পূর্ণ হলেও এক অপ্রত্যাশিত অভিযোগকে ঘিরে তৈরি হয় জটিলতা। বিচারপতির কক্ষে ঢুকে তাঁর আইনজীবীরা একটি নির্দিষ্ট ফাইল নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে মামলাটি থেকে সরে দাঁড়ান বিচারপতি ঘোষ। স্বাভাবিকভাবেই এতে বড়সড় অস্বস্তিতে পড়েন অভিযুক্ত পক্ষ।

১৩ অক্টো ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.