JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০২:৪৫ পিএম
Breaking
Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শ... Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার United Nations: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা CJP Protest: ১০ অক্টোবরের আগে সৌরভ দাসের হুঁশিয়ারি, দিল্লি ঘিরে বাড়ছে উত্তাপ CJP Protest: Freedom Park-এ বিস্ফোরক প্রকাশ রাজ, SIR নিয়ে CEC-কে নিশানা CJP Protest: বেঙ্গালুরুর Freedom Park-এ CJP-র ‘বিস্ফোরক’ বিক্ষোভ! ধ্রুব রাঠি-প্রকাশ রাজের... Delhi CJP Protest: CJP আন্দোলনে ২৮৭৩ জনকে আটকানোর প্রস্তুতি? দিল্লির রাস্তায় ফের ‘ফেসিয়াল... Bikash Ranjan Bhattacharya: বাড়িতে হামলার পর বড় সিদ্ধান্ত! নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বার... Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শ... Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার United Nations: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা CJP Protest: ১০ অক্টোবরের আগে সৌরভ দাসের হুঁশিয়ারি, দিল্লি ঘিরে বাড়ছে উত্তাপ CJP Protest: Freedom Park-এ বিস্ফোরক প্রকাশ রাজ, SIR নিয়ে CEC-কে নিশানা CJP Protest: বেঙ্গালুরুর Freedom Park-এ CJP-র ‘বিস্ফোরক’ বিক্ষোভ! ধ্রুব রাঠি-প্রকাশ রাজের... Delhi CJP Protest: CJP আন্দোলনে ২৮৭৩ জনকে আটকানোর প্রস্তুতি? দিল্লির রাস্তায় ফের ‘ফেসিয়াল... Bikash Ranjan Bhattacharya: বাড়িতে হামলার পর বড় সিদ্ধান্ত! নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বার...

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিদায়ী ম্যাচেও নিজের ছাপ রেখে যান মেসি একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্ট করেন তিনি।

ম্যাচের পর নিজের দীর্ঘ আন্তর্জাতিক ফুটবলজীবনের স্মৃতি তুলে ধরে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট করেন মেসি। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিকে বিদায় জানানোর মুহূর্ত যে তাঁর কাছেও অত্যন্ত আবেগের, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর কথায়। পরিবার, সতীর্থ এবং দীর্ঘ পথচলায় পাশে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনাকেও স্মরণ করেন মেসি।

https://x.com/MessiLeoBrasil_/status/2107896957884915734?s=20

মেসির সেই পোস্টের নীচেই প্রতিক্রিয়া জানান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই মহাতারকার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পরেও মেসির আন্তর্জাতিক কেরিয়ারের প্রতি তাঁর শ্রদ্ধা স্পষ্ট হয়ে ওঠে বার্তায়। দেশের হয়ে এত বছর লড়াই করার জন্য মেসিকে অভিনন্দন জানান পর্তুগিজ তারকা। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে মেসির তৈরি করা ইতিহাসকে ‘চিরকাল মনে রাখার মতো’ বলেও উল্লেখ করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসির পরিসংখ্যানও তাঁর অসাধারণ আন্তর্জাতিক কেরিয়ারের সাক্ষ্য বহন করে। ২০৮টি ম্যাচে তাঁর গোলসংখ্যা ১২৬। দেশকে ২০২২ সালের বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও এনে দিয়েছেন তিনি।

একসময় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথের মতোই মেসি-রোনাল্ডোর ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে ছিল। কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের মুহূর্তে রোনাল্ডোর এই শ্রদ্ধার বার্তা দেখিয়ে দিল, মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরেও দুই কিংবদন্তির একে অপরের প্রতি সম্মান কতটা গভীর।

মেসির বিদায়ের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের একটি দীর্ঘ অধ্যায়েরও সমাপ্তি ঘটল। বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যক্তিগত সাফল্যের পর এবার জাতীয় দলের জার্সি তুলে রাখলেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

38 Views 0 Likes 0 Comments

Related News

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট
আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together
ময়দান

আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together

অলিম্পিক আয়োজনের স্বপ্নকে আর শুধু স্বপ্নের মধ্যে আটকে রাখতে চাইছে না ভারত। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য এ বার নিজেদের ভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট মহলে
ময়দান

Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট...

ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে অজিত আগরকারের অধ্যায়। আর তাঁর বিদায়ের পরেই সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

০৭ অক্টো ২০২৬, ০৪:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.