JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ১১:১৯ এএম
Breaking
ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হুথি ড্রোন ধ্বংস সৌদির, ‘লাল রেখা’ রিয়াধের গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে প্রতিদ্বন্দ্বী কে? সূর্যবংশী নাকি অভিষেক? সঞ্জুর এক কথাতেই শেষ জল্পনা হঠাৎ অর্থলাভ থেকে সামাজিক সম্মান, জানুন আপনার ভাগ্য মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হুথি ড্রোন ধ্বংস সৌদির, ‘লাল রেখা’ রিয়াধের গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে প্রতিদ্বন্দ্বী কে? সূর্যবংশী নাকি অভিষেক? সঞ্জুর এক কথাতেই শেষ জল্পনা হঠাৎ অর্থলাভ থেকে সামাজিক সম্মান, জানুন আপনার ভাগ্য মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ...

বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে

বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই সপ্তাহ আগেই বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। কিন্তু সেই বিদায়টা মন থেকে মেনেই নিতে পারছেন না লিওনেল মেসি। তাই বদলে গেল সিদ্ধান্ত। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছিল। সেই ধারণার অবসান ঘটিয়ে আরও এক বার দেশের হয়ে মাঠে নামতে চলেছেন এল এম টেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবেন তিনি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) জানিয়েছে, সেটিই হতে চলেছে দেশের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ।

সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। কিন্তু স্পেনের বিরুদ্ধে খেতাবের লড়াইয়ে প্রত্যাশামতো প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। ফাইনালের মঞ্চে শেষ পর্যন্ত হারতেই হয় আর্জেন্টিনাকে। আর সেই হারই মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায় বলেও মনে করেছিলেন সমর্থকেরা। কিন্তু বিদায়টা একেবারেই তাঁর মনের মতো হয়নি। সেই কারণেই কি আরও একটি ম্যাচ? আর্জেন্টিনার প্রাথমিক ২৬ জনের দলে মেসিকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ফলে আরও এক বার নীল-সাদা জার্সিতে দেখা যাবে তাঁকে।

মেসির বিদায়কে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনাও করেছে এএফএ। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সমস্ত সদস্যকে পরিবার-সহ ওই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। এএফএর বিবৃতিতে মেসিকে দলের ‘আইকন’ এবং অধিনায়ক হিসাবে উল্লেখ করে জানানো হয়েছে, দেশের মাটিতে তাঁকে প্রাপ্য বিদায় জানাতেই এই উদ্যোগ। কাতারে মেসির সঙ্গে বিশ্বকাপ জেতা সতীর্থদের উপস্থিতিতে ৬ অক্টোবরের ম্যাচ তাই নিছক একটি প্রীতি ম্যাচ থাকবে না, হয়ে উঠতে পারে এক আবেগঘন সন্ধ্যা।

বিশ্বকাপের পর দেশের মাটিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ। এর পর ৩ অক্টোবর বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। তৃতীয় ম্যাচটি ৬ অক্টোবর, বেনিনের বিরুদ্ধে। সেই ম্যাচেই আবার মাঠে নামবেন মেসি। বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের পাশে নিয়ে দেশের জার্সিতে তাঁর ‘লাস্ট ডান্স’ দেখার অপেক্ষায় এখন আর্জেন্টিনার সমর্থকেরা। এবার অবশ্য সেই বিদায়ের মুহূর্তটা মেসিরও মনে ধরবে কি না, সেটাই দেখার।
 

14 Views 0 Likes 0 Comments

Related News

ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা
ময়দান

ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক: কেটে গেল আশঙ্কার মেঘ। আগামী ৩ অক্টোবর যুবভারতীতেই হচ্ছে ভারত বনাম ব্রাজিল মহারণ। সল্টলেকের মাঠ দেখে অবশেষে সবুজ সংকেত দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এর আগে মাঠের অবস্থা খতিয়ে দেখে অসন্তোষ প্রকাশ করেছিল ব্...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৪৮ এএম · 2 মিনিট
গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ
ময়দান

গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ

স্পোর্টস ডেস্ক: প্রস্তুত বিশ্ব দাবার সবথেকে বড় মঞ্চ। বুধবার থেকেই শুরু হচ্ছে ২০২৬ ফিডে দাবা অলিম্পিয়াড। তার আগে শুধুমাত্র লক্ষ্য আর প্রস্তুতিতে ডুবে থাকার কথা ছিল চ্যাম্পিয়ন ভারতীয় দলের। কিন্তু উজবেকিস্তানে পৌঁছতেই তৈরি...

১৬ সেপ্টে ২০২৬, ১০:০৬ এএম · 2 মিনিট
প্রতিদ্বন্দ্বী কে? সূর্যবংশী নাকি অভিষেক? সঞ্জুর এক কথাতেই শেষ জল্পনা
ময়দান

প্রতিদ্বন্দ্বী কে? সূর্যবংশী নাকি অভিষেক? সঞ্জুর এক কথাতেই শেষ জল্পনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর মঙ্গলবার ফের সেই পুরনো মেজাজে দেখা গেল সঞ্জু স্যামসনকে। আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে যাবতীয় সমালোচনার জবাব দিলেন তিনি। ২২ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংসে মা...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ এএম · 2 মিনিট
সিএবি নির্বাচনের নথি পাঠানোয় বড়সড় জালিয়াতির অভিযোগ! ক্যুরিয়র সংস্থার দুই কর্মী-সহ একাধিক জনের বিরুদ্ধে FIR
ময়দান

সিএবি নির্বাচনের নথি পাঠানোয় বড়সড় জালিয়াতির অভিযোগ! ক্যুরিয়র সংস্থার দুই কর্মী-স...

অভিযোগটি করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সদস্য গৌতম দে। তাঁর অভিযোগ, সিএবির নির্বাচন সংক্রান্ত নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর ক্ষেত্রে অনিয়ম হয়েছে।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.