JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম
Breaking
InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা... InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা...

দ্বিতীয় টেস্টেই আত্মসমর্পণ বাংলাদেশের, দেড় দিনেই ইনিংসে জয় অজিদের

দ্বিতীয় টেস্টেই আত্মসমর্পণ বাংলাদেশের, দেড় দিনেই ইনিংসে জয় অজিদের

ম্যাকে, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ডারউইনের গৌরবকে ঢেকে দিল ম্যাকের লজ্জা। ব্যাটিং-বোলিং—কোনও বিভাগেই অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারল না বাংলাদেশ। ফলে দেড় দিনেরও কম সময়ে ইনিংস এবং ৫১ রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাল অজিরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউটের পর রবিবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৯৫ রানেই। অর্থাৎ দুই ইনিংসের একটিতেও তিন অঙ্কে পৌঁছতে পারল না নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের উপর চাপ বাড়াতে থাকে অজিরা। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দাপটের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সফরকারীরা। আগের টেস্টে ডারউইনে যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছিল বাংলাদেশ, ম্যাকেতে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দল। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে রান তোলার সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতেও সেভাবে কোনও দিশা খুঁজে পায়নি টাইগাররা। শরিফুল ইসলাম ৪৮ রানের বিনিময়ে ৭ উইকেট নিলেও ২১০ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ১৪৬ রানে এগিয়ে গিয়েছিলেন প্যাট কামিন্সরা। এই জায়গা থেকে ম্যাচে ফিরে আসতে হলে দরকার ছিল একটা ঐতিহাসিক পারফরম্যান্সের। কিন্তু ব্যাটিং-বিপর্যয়ের ছবিটা বদলাল না দ্বিতীয় ইনিংসেও। শনিবার ৬ উইকেটের পর এ দিনও ৩৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। সব মিলিয়ে ১০ উইকেট দুই ইনিংসে। এ ছাড়া ৩টি করে উইকেট অধিনায়ক কামিন্স এবং নাথন লিঁওর।

এই ত্রয়ীর সামনে দুটি ইনিংসেই অন্ততঃ ১০০ রানের গণ্ডি পেরোতে ব্যর্থ বাংলাদেশ। সেই সঙ্গে দ্বিতীয় দিন চা-পান বিরতির পর প্রথম ওভারেই শেষ ম্যাচ। অবশ্য এর পরেও যে এই সিরিজ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আলাদা জায়গা করে নেবে তা বলাই বাহুল্য। বাংলাদেশের জন্য ম্যাচটি নিঃসন্দেহে হতাশার। তবে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে সিরিজ ১-১ ড্র করে ফিরতে পারাও যে একটি বড় প্রাপ্তি তা কি আর বলার অপেক্ষা রাখে?

64 Views 0 Likes 0 Comments

Related News

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট
আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together
ময়দান

আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together

অলিম্পিক আয়োজনের স্বপ্নকে আর শুধু স্বপ্নের মধ্যে আটকে রাখতে চাইছে না ভারত। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য এ বার নিজেদের ভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট মহলে
ময়দান

Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট...

ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে অজিত আগরকারের অধ্যায়। আর তাঁর বিদায়ের পরেই সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

০৭ অক্টো ২০২৬, ০৪:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.