JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৪:৫২ পিএম
Breaking
Delhi Metro: যাত্রীদের জন্য স্বস্তির খবর, দিল্লিতে খুলল সমস্ত স্টেশনের প্রবেশ ও প্রস্থানের... Rahul Gandhi: ৫–১০ কংগ্রেস নেতাকে পিটিশন জমার ছাড়পত্র, সূত্রে চাঞ্চল্যকর দাবি Delhi Protest: দিল্লির বিক্ষোভ ও বিধিনিষেধ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি সূর্য কান্তের Democracy March: দিল্লি মার্চের আগেই পুলিশের পদক্ষেপ! সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেওয়ার... Delhi Protest: দিল্লিতে প্রতিবাদের ঠিকানা বদলে দিল কেন্দ্র! যন্তর মন্তর তালিকা থেকে বাদ, এ... Akhilesh Yadav: ভোটার তালিকায় ভুয়ো ভোটের অভিযোগ অখিলেশ যাদবের! আইনজীবীদের হেনস্তার অভিযোগ, পুলিশি পদক্ষেপের জবাবদিহি চেয়ে সুপ্রিম কোর্টে SCBA BJP Mahila Morcha : ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কংগ্রেসকে নিশানা বিজেপির Delhi Metro: যাত্রীদের জন্য স্বস্তির খবর, দিল্লিতে খুলল সমস্ত স্টেশনের প্রবেশ ও প্রস্থানের... Rahul Gandhi: ৫–১০ কংগ্রেস নেতাকে পিটিশন জমার ছাড়পত্র, সূত্রে চাঞ্চল্যকর দাবি Delhi Protest: দিল্লির বিক্ষোভ ও বিধিনিষেধ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি সূর্য কান্তের Democracy March: দিল্লি মার্চের আগেই পুলিশের পদক্ষেপ! সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেওয়ার... Delhi Protest: দিল্লিতে প্রতিবাদের ঠিকানা বদলে দিল কেন্দ্র! যন্তর মন্তর তালিকা থেকে বাদ, এ... Akhilesh Yadav: ভোটার তালিকায় ভুয়ো ভোটের অভিযোগ অখিলেশ যাদবের! আইনজীবীদের হেনস্তার অভিযোগ, পুলিশি পদক্ষেপের জবাবদিহি চেয়ে সুপ্রিম কোর্টে SCBA BJP Mahila Morcha : ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে কংগ্রেসকে নিশানা বিজেপির

Democracy March: দিল্লি মার্চের আগেই পুলিশের পদক্ষেপ! সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি, মধ্যপ্রদেশে হোটেল থেকে আটক একাধিক কংগ্রেস নেতা

Democracy March: দিল্লি মার্চের আগেই পুলিশের পদক্ষেপ! সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি, মধ্যপ্রদেশে হোটেল থেকে আটক একাধিক কংগ্রেস নেতা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিল্লিতে বিরোধীদের ‘ডেমোক্রেসি মার্চ’ ঘিরে উত্তেজনা! সুপ্রিম কোর্টের উদ্দেশে প্রস্তাবিত মিছিলে যোগ দিতে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মধ্যপ্রদেশের একাধিক কংগ্রেস নেতা। কিন্তু তার আগেই তাঁদের আটক করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে মোরেনার একটি হোটেল থেকে কংগ্রেস নেতাদের পাশাপাশি দলের কর্মীদেরও পুলিশ জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। সোমবার দিল্লিতে বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

দিল্লি যাওয়ার প্রস্তুতি, রাতেই হোটেলে পুলিশ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিরোধীদের ‘দিল্লি মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে মোরেনা ও ভিন্ড জেলার কংগ্রেস নেতারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এই কর্মসূচির লক্ষ্য সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিল করা। রবিবার রাতে মোরেনার একটি হোটেলে দলীয় কর্মীদের নিয়ে জড়ো হয়েছিলেন তাঁরা। সেখানেই দিল্লি যাওয়ার প্রস্তুতি চলছিল।

অভিযোগ, রাত গভীর হতেই ওই হোটেলে পৌঁছয় পুলিশ। এরপর মোরেনা গ্রামীণ জেলা কংগ্রেস সভাপতি মধুরাজ সিং তোমর, জেলা সভাপতি গজেন্দ্র জাটব এবং ভিন্ড জেলা কংগ্রেস সভাপতি ধর্মেন্দ্র ভাদৌরিয়াকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। তাঁদের সঙ্গে উপস্থিত দলীয় কর্মীদেরও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

কেন আটক? উঠছে প্রশ্ন

এই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় প্রশ্ন, ঠিক কী কারণে কংগ্রেস নেতাদের আটক করা হল? তাঁদের দিল্লি যাত্রা আটকাতেই কি এই পদক্ষেপ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশের তরফে এখনও পর্যন্ত এই পদক্ষেপের কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এমনকী, আটক নেতাদের কতক্ষণ হেফাজতে রাখা হবে, সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিরোধীদের কর্মসূচির আগে বাড়ছে উত্তেজনা

সোমবার দিল্লিতে বিরোধীদের ‘ডেমোক্রেসি মার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। তার মধ্যেই মধ্যপ্রদেশে কংগ্রেস নেতাদের আটক করার অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীদের গণতান্ত্রিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই বাধার মুখে পড়তে হল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে এই ঘটনার সমস্ত দিক এখনও স্পষ্ট নয়। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য সামনে না আসা পর্যন্ত আটকের কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। আপাতত নজর রয়েছে আটক নেতাদের পরবর্তী অবস্থান এবং মধ্যপ্রদেশ পুলিশের প্রতিক্রিয়ার দিকে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
77 Views 0 Likes 0 Comments

Related News

Delhi Metro: যাত্রীদের জন্য স্বস্তির খবর, দিল্লিতে খুলল সমস্ত স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট
দেশ

Delhi Metro: যাত্রীদের জন্য স্বস্তির খবর, দিল্লিতে খুলল সমস্ত স্টেশনের প্রবেশ ও প্...

নিউজ ডেস্ক: দিল্লি মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-এর তরফে জানানো হয়েছে,দিল্লি মেট্রো নেটওয়ার্কের সমস্ত স্টেশনের প্রবেশ ও প্রস্থানের গেট খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সব ...

১২ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 1 মিনিট
Rahul Gandhi: ৫–১০ কংগ্রেস নেতাকে পিটিশন জমার ছাড়পত্র, সূত্রে চাঞ্চল্যকর দাবি
দেশ

Rahul Gandhi: ৫–১০ কংগ্রেস নেতাকে পিটিশন জমার ছাড়পত্র, সূত্রে চাঞ্চল্যকর দাবি

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে নতুন মোড়! কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর দলের অন্যান্য নেতাদের সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ৫ থেকে ১০ জন কংগ্রেস নেতাকে আদালতের ফা...

১২ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 1 মিনিট
Delhi Protest: দিল্লির বিক্ষোভ ও বিধিনিষেধ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি সূর্য কান্তের
দেশ

Delhi Protest: দিল্লির বিক্ষোভ ও বিধিনিষেধ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি সূর্য কান...

নয়াদিল্লি: দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ এবং রাজধানীজুড়ে জারি হওয়া বিধিনিষেধ নিয়ে প্রশ্ন করা হলে দায়িত্বের পরিসর স্পষ্ট করে দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তি...

১২ অক্টো ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
Delhi Protest: দিল্লিতে প্রতিবাদের ঠিকানা বদলে দিল কেন্দ্র! যন্তর মন্তর তালিকা থেকে বাদ, এবার কোথায় নামবে আন্দোলনের ঝড়?
দেশ

Delhi Protest: দিল্লিতে প্রতিবাদের ঠিকানা বদলে দিল কেন্দ্র! যন্তর মন্তর তালিকা থেক...

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে বিক্ষোভ-আন্দোলনের পরিচিত ঠিকানা কি এবার ইতিহাস হতে চলেছে? দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিবাদ, ধর্না ও গণআন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা ...

১২ অক্টো ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.