JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:৪৫ এএম
Breaking
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের

মধ্যপ্রদেশে পাশ অভিন্ন দেওয়ানি বিধি, কার্যকর হওয়া সময়ের অপেক্ষা

মধ্যপ্রদেশে পাশ অভিন্ন দেওয়ানি বিধি, কার্যকর হওয়া সময়ের অপেক্ষা

উত্তরাখণ্ড, গুজরাট, অসম -  বিজেপি শাসিত রাজ্য গুলি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা ঘোষণা করল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানালেন দ্রুত মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। বিধানসভায় ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়ে গিয়েছে। শুধু কার্যকর হওয়াই বাকি। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে গত ২১শে জুলাই ইউসিসি বিল পাশ হয়েছে বিধানসভায়। কংগ্রেস প্রবল বিরোধিতা করে এই বিলটির।  তবে বিজেপির সংখ্যাবলে সেটি পাশ হয়ে যায়।

বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘মধ্যপ্রদেশ বিধানসভায় এক সোনালী ইতিহাস রচিত হতে চলেছে। তবে কংগ্রেস তাদের তোষণের রাজনীতির জন্য এই বিলের বিরোধিতা করছে। এবং এটিকে আদিবাসী-বিরোধী বলে আখ্যা দিচ্ছে।’ পাশ হওয়া এই বিলে ‘তিন তালাক’ ও ‘বহুবিবাহ’ নিষিদ্ধকরণ করা হয়েছে। এছাড়াও সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে। একই সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্কের জন্যও নিয়মকানুন নির্ধারিত ক হয়েছে। উল্লেখ্য ভাবে রয়েছে এক মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন।

বিলটি বিধানসভায় পাশ হলেও এখনও কার্যকর হয়নি।তবে, শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই দ্রুত ওই আইন কার্যকর করার কথা ঘোষণা করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এদিন তিনি বলেছিলেন, 'ভগবান শ্রীরাম থেকে শ্রীকৃষ্ণ, সকলেই সাম্যের বার্তা দিয়েছেন। সেই বার্তাকে সামনে রেখেই রাম ও রহিম সকলের জন্য এক আইন কার্যকর হবে।' একইসঙ্গে তিনি যোগ করেন- 'সংবিধানের ৩৪২ ও ৩৬৬ (অনুচ্ছেদ ২৫)-র আওতাভুক্ত তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই বিল প্রযোজ্য হবে না।'

প্রসঙ্গত বলা যায়, এক দেশে- 'দুই নিশান দুই বিধান' হতে পারে না। একারণে বিজেপি দীর্ঘদিন ধরে এই নীতি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। তবে, ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারা অনুযায়ী ধর্মনিরপেক্ষ দেশে যে কোনও ব্যক্তি তার পছন্দের ধর্ম অনুযায়ী আচরণ করতে পারে। বিভিন্ন ধর্ম অনুসারে আলাদা আইনও রয়েছে। তাই একই ঘটনার প্রেক্ষিতে দুই ভিন্ন ধর্মের ব্যক্তি আইনের চোখেও ভিন্ন বিচার পান। মধ্যপ্রদেশে সেই ব্যবস্থাকেই বদলে সকলের জন্য অভিন্ন দেওয়ান বিধি কার্যকর করতে তৎপর হয়েছে।

53 Views 0 Likes 0 Comments

Related News

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
দেশ

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের মাটি থেকে নিজেদের সমস্ত সেনাসদস্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ কার্যকর করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকালেই এই ঐতিহাসিক প্রস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা অবশেষে বাস্তবায়নের রূপ নিল। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন সামরিক ঘাঁটির শূন্যতার চেয়েও বেশি আটকে রয়েছে বাগদাদের রাজনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ওপর।

০১ অক্টো ২০২৬, ০১:০৬ এএম · 2 মিনিট
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
দেশ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্র...

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম · 2 মিনিট
DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ
দেশ

Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালের বেস ক্যাম্পে আছড়ে পড়ল বিশাল তুষারধস বা হিমানীসংপ্রপাত। মুহূর্তের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ফুট পুরু বরফের স্তরের নীচে চাপা পড়ে গোটা শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বরফের তলায় অন্তত ১২ জন সহযোগী কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.