JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০২:০৯ পিএম
Breaking
Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের Suvendu Adhikari: নন্দীগ্রাম-রেজিনগরের ফলের মাঝেই শুভেন্দুর মন্তব্য ঘিরে চর্চা নন্দীগ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপির ঐতিহাসিক জয় Big Boss 2026: ঝুঁকিনিয়ে কাপ্টেন্সি টাস্কে সৃজলা, বিগবসের নতুন ক্যাপ্টেন নিরঞ্জন ভেঙে পড়... CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের পাকিস্তান থেকে চালানো হচ্ছিল হোয়াটসঅ্যাপ! বাংলার ৪ জনকে ঘিরে তদন্তে NIA, ৪০০ সিমের যোগ? ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় র... Rezinagar Election: ‘গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ’, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ রবিউলের Suvendu Adhikari: নন্দীগ্রাম-রেজিনগরের ফলের মাঝেই শুভেন্দুর মন্তব্য ঘিরে চর্চা নন্দীগ্রামে ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপির ঐতিহাসিক জয় Big Boss 2026: ঝুঁকিনিয়ে কাপ্টেন্সি টাস্কে সৃজলা, বিগবসের নতুন ক্যাপ্টেন নিরঞ্জন ভেঙে পড়... CJP-র বিক্ষোভ ঘিরে বড় পদক্ষেপ! ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধের ভাবনা দিল্লি পুলিশের পাকিস্তান থেকে চালানো হচ্ছিল হোয়াটসঅ্যাপ! বাংলার ৪ জনকে ঘিরে তদন্তে NIA, ৪০০ সিমের যোগ? ভোটের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাসের ধাক্কা, আহত ৩২ বিএসএফ জওয়ান প্রেমে বিচ্ছেদ, তারপর আত্মহত্যা! প্রেমিক বিয়ে করতে না চাইলেই কি আত্মহত্যায় প্ররোচনা? বড় র...

Nabanna: রাত পোহালেই মহালয়া! তর্পণ ঘিরে বড়সড় সতর্কতা নবান্নের, ভোর ৩টে থেকেই ঘাটে নামছে বিশেষ বাহিনী

Nabanna: রাত পোহালেই মহালয়া! তর্পণ ঘিরে বড়সড় সতর্কতা নবান্নের, ভোর ৩টে থেকেই ঘাটে নামছে বিশেষ বাহিনী
ছবি: নিজস্ব ছবি

কলকাতা: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে রাজ্যের বিভিন্ন নদীঘাটে ভিড় জমাবেন অসংখ্য মানুষ। সেই ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই সতর্ক রাজ্য প্রশাসন। নদীঘাটের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, উদ্ধার ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ১২ দফা নির্দেশিকায় স্পষ্ট, প্রস্তুতির ক্ষেত্রে কোনও রকম খামতি রাখা চলবে না।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়া-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ নদীঘাটগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বড় ঘাটে একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করতে হবে। পাশাপাশি, ৯ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ করার সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন।

ভোর ৩টে থেকেই মোতায়েন ডুবুরি ও উদ্ধারকারী দল

মহালয়ার দিন দুর্ঘটনা এড়াতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্ধার ব্যবস্থায়। নির্দেশিকা অনুযায়ী, ১০ অক্টোবর ভোর ৩টে থেকেই গুরুত্বপূর্ণ নদীঘাটগুলিতে প্রশিক্ষিত ডুবুরি, উদ্ধারকারী নৌকা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রাখতে হবে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, দড়ি ও অন্যান্য উদ্ধার সরঞ্জামও প্রস্তুত রাখতে হবে। নদীর গভীর অংশে যাতে পুণ্যার্থীরা ঢুকে না পড়েন, তার জন্য বিশেষ ব্যারিকেড ও সুরক্ষা বেষ্টনী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

ঘাটের সিঁড়ি, নদীর পাড় ও সংলগ্ন রাস্তায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল, অস্থায়ী শৌচাগার এবং মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য পৃথক সুরক্ষিত কক্ষের ব্যবস্থা করতে হবে। পিচ্ছিল সিঁড়িতে দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক প্রচার এবং নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স

মহালয়ার দিন ভোর ৩টে থেকে ঘাট, সংলগ্ন রাস্তা ও পার্কিং এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জলের কাছে বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ রাখা যাবে না। ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

ব্যস্ত ঘাটগুলিতে প্রবেশ ও বেরোনোর জন্য পৃথক পথ, যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে একমুখী যাতায়াতের ব্যবস্থা করতে হবে। বড় ঘাটগুলিতে প্রাথমিক চিকিৎসার শিবির এবং অতিরিক্ত ভিড়ের জায়গায় অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশ রয়েছে। নিকটবর্তী হাসপাতালগুলিকেও জরুরি পরিস্থিতির জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

নজরদারিতে বিশেষ কন্ট্রোল রুম

৯ অক্টোবর সন্ধ্যা থেকেই প্রতিটি জেলা, পুলিশ কমিশনারেট এবং কলকাতা ও হাওড়া পুরসভায় বিশেষ নিয়ন্ত্রণকক্ষ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের জরুরি পরিচালন কেন্দ্রের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজরদারি চালাতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ ও রেলের অধীনস্থ ঘাটগুলিতেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে নবান্ন।

মহালয়ার তর্পণকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশাসনের এই তৎপরতা। এখন নজর, নির্দেশিকা মেনে রাজ্যের নদীঘাটগুলিতে নিরাপত্তা ও পরিষেবা কতটা নিশ্চিত করা যায় তার দিকে।

46 Views 0 Likes 0 Comments

Related News

পাকিস্তান থেকে চালানো হচ্ছিল হোয়াটসঅ্যাপ! বাংলার ৪ জনকে ঘিরে তদন্তে NIA, ৪০০ সিমের যোগ?
মহানগর

পাকিস্তান থেকে চালানো হচ্ছিল হোয়াটসঅ্যাপ! বাংলার ৪ জনকে ঘিরে তদন্তে NIA, ৪০০ সিমের...

কলকাতা: ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! এমনই সন্দেহজনক নেটওয়ার্কের তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। পশ্চিমবঙ্গের চার বাসিন্দার বিরুদ্ধে পাকিস্তানি গোয়ে...

০৯ অক্টো ২০২৬, ০১:৩৭ পিএম · 2 মিনিট
Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা
মহানগর

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

কলকাতা, নিউজ ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও...

০৮ অক্টো ২০২৬, ০৮:১৭ পিএম · 2 মিনিট
AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক
মহানগর

AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভব...

এই সমস্ত দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার, ৮ অক্টোবর, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ABVP-র একটি প্রতিনিধি দলের। দুপুর ২টায় প্রস্তাবিত এই বৈঠকে AYUSH কলেজগুলির বিভিন্ন সমস্যা এবং শিক্ষার পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি তুলে ধরার কথা প্রতিনিধি দলের। একইসঙ্গে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী নিয়োগের দাবিও জানানো হবে।

০৮ অক্টো ২০২৬, ০৭:৫৫ পিএম · 1 মিনিট
Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে অতিরিক্ত ট্রেন
মহানগর

Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী...

কলকাতা: দুর্গাপুজোর ক’দিন কলকাতা যেন অন্য এক শহর। সকাল গড়াতেই রাস্তায় মানুষের ঢল, সন্ধ্যা নামলে ভিড় আরও ঘন। এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে ছুটতে ছুটতে রাত কখন যে ভোর হয়ে যায়, তার হিসাব থাকে না কারও। শহরের এই পুজো দ...

০৮ অক্টো ২০২৬, ০৭:৪৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.