JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৭:৩৪ পিএম
Breaking
মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী ভারতীয়দের জন্য ৯ দেশে বদলে গেল ভিসার নিয়ম, বিমান ধরার আগেই করতে হবে এই কাজ মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী ভারতীয়দের জন্য ৯ দেশে বদলে গেল ভিসার নিয়ম, বিমান ধরার আগেই করতে হবে এই কাজ

৩ বছরের বিতর্কে বড় মোড় আদালতের রায়ে, যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

৩ বছরের বিতর্কে বড় মোড় আদালতের রায়ে, যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস পেলেন ব্রিজভূষণ শরণ সিং।  সোমবার যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস দিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে। একই মামলায় প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরকেও সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত ২০২৩ সালে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন বসেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ দেশের একাধিক কুস্তিগির। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল দেশ-বিদেশে।

মামলার তদন্তে দিল্লি পুলিশ তখন চার্জশিটও জমা দেয় আদালতে। সেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা, মহিলার শ্লীলতাহানির উদ্দেশ্যে বলপ্রয়োগ এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছিল। পাশাপাশি অভিযুক্ত করা হয় বিনোদ তোমরকেও। তবে দীর্ঘ শুনানির পর আদালত শেষ পর্যন্ত দু'জনকেই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

রায় ঘোষণার পর ব্রিজভূষণ শরণ সিং বলেন, এই রায় তাঁর এবং তাঁর সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর কথায়, "প্রথম থেকেই আমার দাবি ছিল, যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়, তবে আমি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম।" আদালত তাঁকে 'সম্মানের সঙ্গে' খালাস দিয়েছে বলেই দাবি করেছেন ব্রিজভূষণ। পাশাপাশি, মামলায় লড়াই করা তাঁর আইনজীবীদেরও ধন্যবাদ জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন।

৩ বছর আগে কুস্তিগিরদের তোলা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে ব্রিজভূষণ বলেন, উপযুক্ত সময় এলে তিনি সেই সব মন্তব্যের জবাব দেবেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে যন্তর মন্তরে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের দিকেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। যদিও আদালতের বিস্তারিত রায় এখনও প্রকাশ্যে আসেনি।

43 Views 0 Likes 0 Comments

Related News

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.