JAZZBAAT 24 বাংলা ডেস্ক: কথায় আছে; যেদিকে ঢাল,জল সেদিকেই বয়! যেমনটা হয়েছে শ্যামপুরে। ঘটনাটা হল,শ্যামপুর বিধানসভায় আজ বহু মহিলা বিজেপিতে যোগদান করেন। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আর, আসা মাত্রই নিজেদের সংগঠন শক্ত করার লক্ষ্যে নানা ধরনের চেষ্টা করে চলেছে তারা। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন 'কোনও তৃণমূল নেতা,কর্মী বা সমর্থককে বিজেপিতে নেওয়া হবে না।' তবে, সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আজ, এই আসনে বহু সাধারণ মানুষ; আরও ভাল করে বলতে গেলে, মহিলারা বিজেপিতে যোগদান করেন। তাদের যোগদানের কারন ছিল 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পে তিনহাজার টাকা পাওয়া। সম্প্রতি ১৭ই অগাস্ট থেকে এই প্রকল্পে টাকা পেতে শুরু করেছেন নিম্ন-মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মহিলারা। আর, তাই শ্যামপুরে বহু মহিলা যোগদান করলেন বিজেপির মহিলা মোর্চা-য়। যোগদানের সময় তাঁদের মুখে শোনা যায় 'অন্নপূর্ণা ভাণ্ডার কি, জয়!' 'বিজেপি কি,জয়!' ধ্বনি। শক্তিশালী হচ্ছে বিজেপির সংগঠন।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্যামপুর বিধানসভা হাওড়া জেলার অন্তর্গত। এখান থেকে ২০২৬ বিধানসভা ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। ভোটে দাঁড়িয়ে শ্যামপুরের বাসিন্দাদের কাছে সেখানকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। একসময়ের টলিউড অভিনেতা;মানুষের জন্য কাজ করতে গিয়ে, শ্যামপুরে ঘটে চলা নানা অসামাজিক কাজের বিরোধিতা করেন। সাধারণের কাছে তুলে ধরতে থাকেন তৎকালীন শাসকের দুর্নীতি। এরই ভিত্তিতে এই আসনটি জেতে বিজেপি।




