JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৫ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর

টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল। ম্যাচ শেষ হতেই  বড় ঘোষণা। গত বছর টিকিট কেটে লিওনেল মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত দর্শকদের জন্য এবার ২২ হাজার বিনামূল্যের টিকিট দেওয়া হবে। আগামী ৬ অক্টোবর ভারত (India)-উরুগুয়ে (Uruguay) ম্যাচে সেই টিকিট দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত ২০২৫-এর ডিসেম্বরে ভারতে এসেছিলেন লিওলেন মেসি। কলকাতা ছাড়া হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লিতে গিয়েছিলেন। কিন্তু কলকাতার অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। যুবভারতীর মাঠে মেসিকে ঘিরে শত শত মানুষ মাঠে ঢুকে পড়েন। অভিযোগ, সেই বিশৃঙ্খলার জেরে সাধারণ দর্শকের বড় অংশ মেসিকে কাছ থেকে দেখতেই পারেননি। ঘটনার পর গ্রেফতার করা হয়েছিল মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্তকে। অবৈধ ভাবে পাস বিক্রি-সহ একাধিক অভিযোগ আনা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টিকিট কেটেও বঞ্চিত দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও সামনে এসেছিল। কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে কোনও স্পষ্ট সমাধান হয়নি। পালাবদল হতেই এবার সেই দর্শকদেরই জন্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন ব্রাজিলের ম্যাচ শেষ হতেই শুভেন্দু বলেন, 'মেসি ম্যাচ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। ফিফার নিয়ম মেনেই এবার ম্যাচ আয়োজন করা হয়েছে। ফলে মন্ত্রী বা পুলিশ আধিকারিকদের সেলফি কিংবা ছবি তোলার জন্য মাঠে হুড়োহুড়ি করতে দেখা যায়নি। এর ফলেই ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুভেন্দু আরও বলেন, 'খুব ভাল একটা ম্যাচ হয়েছে। ভারতীয় দলকে আমরা আগামী দিনে আরও এগোতে দেখব।' একইসঙ্গে মেসি ম্যাচ দেখতে না-পাওয়া দর্শকদের জন্য বড় ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, মেসির ম্যাচের টিকিট কেটেও যে প্রায় ২২ হাজার দর্শক মাঠে ঢুকতে পারেননি, তাঁদের আগামী ৬ তারিখের উরুগুয়ে ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হবে।

শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন। অনলাইনে যাঁরা মেসি ম্যাচের টিকিট কেটেছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর তাঁদের উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। দর্শকদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, তাঁরা যেন উরুগুয়ে ম্যাচ দেখতে আসেন। ম্যাচ শেষে বাড়ি ফেরার ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ম্যাচের পর মেট্রো ও বাস পরিষেবা চালু থাকবে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
15 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
মহানগর

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন...

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে।

০৩ অক্টো ২০২৬, ১১:৫১ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল
মহানগর

Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক ক...

কলকাতা, নিউজ ডেস্ক: ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর পর সেই পা-ভাঙার ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷...

০৩ অক্টো ২০২৬, ০৮:১৯ পিএম · 2 মিনিট
Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু
মহানগর

Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। তাঁর অসুস্থতার কারণ নিয়ে হাসপাতালের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

০৩ অক্টো ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বললেন শুভেন্দু
মহানগর

Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বলল...

২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামের বীরুলিয়ায় নির্বাচনী প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর অভিযোগ ছিল, কয়েক জনের ধাক্কায় গাড়ির দরজায় আঘাত লেগে তিনি আহত হন।

০৩ অক্টো ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.