নাউজ ডেস্ক: ভারত নেপালে সম্পর্ককে আরও মজবুত করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। দুই দেশের সম্পর্ককে আরো সুন্দর করে গড়ে তুলতে অযোধ্যা-জনকপুর সরাসরি রেল পরিষেবা চালু হতে চলেছে। সোমবার, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যৌথভাবে এই নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। রবিবারই দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভারত-নেপালের বিশেষ বন্ধুত্বের বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
রবিবার দু’দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম ভারত সফর এবং প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, জলবিদ্যুৎ, পরিকাঠামো, রেল যোগাযোগ এবং সীমান্তপারের সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।




