JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০১:৪০ পিএম
Breaking
Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র RBI: ডিজিটাল জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’, গ্রাহকদের বড় সুরক্ষা দিতে উদ্যোগী RBI MS Dhoni: সিএসকে-র নিলামের টেবিলে থাকবেন না ধোনি! নতুন ভূমিকা নিয়ে বড় দাবি ইরফানের Nagaland Tourism: ২০২৬-২৭ মরসুমে ভারতীয় ফুটবল লিগের ‘ডেস্টিনেশন পার্টনার’ হল নাগাল্যান্ড প... Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ GTA-6: গেম থেকে ফ্যাশন দুনিয়ায় ঝড়! জিটিএ ৬-এর ভাইস সিটি স্টাইলেই মাতছে নতুন প্রজন্ম গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র RBI: ডিজিটাল জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’, গ্রাহকদের বড় সুরক্ষা দিতে উদ্যোগী RBI MS Dhoni: সিএসকে-র নিলামের টেবিলে থাকবেন না ধোনি! নতুন ভূমিকা নিয়ে বড় দাবি ইরফানের Nagaland Tourism: ২০২৬-২৭ মরসুমে ভারতীয় ফুটবল লিগের ‘ডেস্টিনেশন পার্টনার’ হল নাগাল্যান্ড প... Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ GTA-6: গেম থেকে ফ্যাশন দুনিয়ায় ঝড়! জিটিএ ৬-এর ভাইস সিটি স্টাইলেই মাতছে নতুন প্রজন্ম গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের

Terror Threat: ২৬/১১-র ধাঁচে হামলার হুমকি! শহরজুড়ে কড়া নজরদারি

Terror Threat: ২৬/১১-র ধাঁচে হামলার হুমকি! শহরজুড়ে কড়া নজরদারি
হুমকির মেল ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একটা তারিখ, যা আজও গোটা দেশবাসীর মনে ভয় ধরায়। যে তারিখে এক নিমেষে শেষ হয়েছিল বহু প্রাণ। আবারও সেই তারিখ ঘিরে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। ক্রমাগত বাড়ছে উদ্বেগ। যদিও মানুষের কোনও ক্ষতি যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনিক ভাবে।‌ 

২৬/১১ ধাঁচে জঙ্গি হামলার হুমকি। নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর তাতেই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হল। জারি করা হয়েছে হাই অ্যালট। চরম আতঙ্কের মধ্যে রয়েছে হায়দ্রাবাদবাসী। তৎপর পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। 

গোটা দেশ আজও ভুলতে পারেনি ২৬/১১-র এই ভয়ঙ্কর ঘটনা। সেই স্মৃতি উসকে দিয়ে এবার হায়দরাবাদে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) নাম করে পাঠানো একটি ইমেলে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হায়দরাবাদ পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই হুমকির ইমেলটি ভুয়ো বা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়ে থাকতে পারে।

 

পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর হায়দরাবাদ সিটি পুলিশের সরকারি ইমেল আইডিতে এই হুমকিবার্তা আসে। ইমেলের বিষয়বস্তুতে ছিল ‘Lashkar-e-Taiba’। প্রেরক নিজেকে ওই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করে। সেখানে হায়দরাবাদের দুটি গুরুত্বপূর্ণ জায়গাকে বিস্ফোরণের সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সেগুলি হল কাচিগুড়া এলাকার হোটেল ট্যুরিস্ট প্লাজা এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশন। 

ওই ইমেলে দাবি করা হয়েছে, আগামী ২৬ নভেম্বর ২০০৮ সালের মুম্বই হামলার ধাঁচে হায়দরাবাদে হামলা চালানো হবে। এই হামলায় অন্তত ৩০০ জনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু হুমকি এখানেই শেষ নয়, এরই পাশাপাশি বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার অভিযানে লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট এবং তার সহযোগীদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা বলে দাবি করা হয়েছে ওই ইমেইলের মাধ্যমে।

ই-মেইল এর মাধ্যমে এই হুমকিবার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শহরের সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজরদারি শুরু হয়েছে কাচিগুড়া রেলওয়ে স্টেশন এবং হোটেল ট্যুরিস্ট প্লাজায়। পাশাপাশি হোটেল, বাস টার্মিনাস, রেলস্টেশন, ধর্মীয় স্থান, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, গাড়ি এবং পরিত্যক্ত ব্যাগের উপর বিশেষ নজর রাখছেন পুলিশকর্মীরা। সম্ভাব্য বিপজ্জনক জায়গাগুলিতে অ্যান্টি-স্যাবোটাজ চেকিংও চালানো হয়েছে। সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই পাশাপাশি সাধারণ মানুষকে বিষয়টিতে আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে।  কোথাও সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত বস্তু নজরে এলে অবিলম্বে ১১২ নম্বরে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে।

বাড়তি নিরাপত্তার পাশাপাশি কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের সত্যিকারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম পুলিশ।

8 Views 0 Likes 0 Comments

Related News

Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন
দেশ

Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তাঁর আদি বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। চাকরিসূত্রে তিনি পুনের তথ্যপ্রযুক্তি হাব হিঞ্জেওয়াড়ির একটি পিজি-তে থাকতেন।

২৪ নভে ২০২৬, ১১:২৯ এএম · 2 মিনিট
Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর
দেশ

Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর

নয়াদিল্লি: যুদ্ধের ময়দান নয়, এ বার নজরদারির অভিযোগ উঠল হোয়াটসঅ্যাপ গ্রুপে! ভারতীয় সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ব্যবহৃত অন্তত ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্...

২৪ নভে ২০২৬, ০৯:১১ এএম · 4 মিনিট
Earthquake: ভোরের শান্তি ভেঙে হঠাৎ কম্পন! নেপালের ভূমিকম্পে কাঁপল বাংলা, বিহার সহ প্রতিবেশী দেশও
দেশ

Earthquake: ভোরের শান্তি ভেঙে হঠাৎ কম্পন! নেপালের ভূমিকম্পে কাঁপল বাংলা, বিহার সহ...

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। নেপালের কোশী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় এই কম্পনের প্রভাব পড়ে।

২৪ নভে ২০২৬, ০৮:৩৪ এএম · 2 মিনিট
Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা
দেশ

Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখা...

বক্তব্যের শেষ পর্বে বর্তমান বিশ্বের অস্থিরতা ও সংঘাতের পরিবেশে গুরুবাণীর ‘সরবত দা ভলা’ অর্থাৎ সকলের মঙ্গল কামনার আদর্শকে আঁকড়ে ধরার বার্তা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সমাজে ক্রমবর্ধমান মাদকের সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

২৩ নভে ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.