JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৪:২৫ পিএম
Breaking
Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর

মানবাজার থেকে ১২৯৬.২৫ কোটির জাইকা প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মানবাজার থেকে ১২৯৬.২৫ কোটির জাইকা প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

পুরুলিয়া, রেশমি ব্যানার্জি: রাজ্য সরকার গঠনের পর এই প্রথম পুরুলিয়া জেলার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা সফরে এসে পুরুলিয়া ও বাঁকুড়ার জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। মানবাজার থেকে জাইকা প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ১২৯৬.২৫ কোটি টাকা ব্যায় এই প্রকল্পের উদ্বোধন হয়। এরই পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।

মানবাজারের প্রশাসনিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মনসা পুজো উপলক্ষে বাঁকুড়া ও পুরুলিয়ায় সরকারি ছুটি থাকবে। আগামীকাল মনসা পুজো, তার আগের দিনই প্রশাসনিক মঞ্চ থেকে এই ঘোষণা করলেন তিনি।

জনকল্যাণ শিবিরের বিষয়ও তিনি একাধিক কথা বলেন। নতুন শিবিরে বিধবা, বার্ধক্য এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ভাতার জন্য আবেদন করতে পারবেন। আগের জনকল্যাণ শিবিরে যে পরিষেবাগুলি অনেকের নাগালের বাইরে থেকে গিয়েছিল, এবার সেগুলি আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‌

এরই সঙ্গে পুরুলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ইসু কুড়র্মালি ভাষা। সেই ভাষাকেও অষ্টম তপশিলির অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথা বলেছেন তিনি। আর এতেই খুশি আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষজন। ‌

এছাড়াও আবাস যোজনা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বালির দাম বেঁধে দেওয়া হয়েছে প্রতি ইউনিট ১২০০ টাকা। তাই এই বিষয়টি জেলা প্রশাসনকে কড়া ভাবে দেখার জন্য নির্দেশ দেন তিনি। যাতে সাধারণ মানুষের সমস্যা না বাড়ে সে সেদিকে নজর দিতে বলেছেন তিনি।‌

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এবার পুরুলিয়ার মিড-ডে মিলের দায়িত্ব চলে যাচ্ছে ইসকনের হাতে। মানবাজারের প্রশাসনের মঞ্চ থেকে এই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কর্মসংস্থানের উপর বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি।

পালাবদলের পর মুখ্যমন্ত্রীর এই প্রথম সভা পুরুলিয়ায়।‌ যা নিয়ে আশায় বুক বেঁধেছিলো জঙ্গলমহলের মানুষজন। মুখ্যমন্ত্রীর একের পর এক চমকে খুশির হাওয়া গোটা জেলায়।

46 Views 0 Likes 0 Comments

Related News

Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না
রাজ্য

Baro Kali Temple: রাজ্য বিখ্যাত মন্দিরে চুরি, খোয়া গেল ১৯ লক্ষের গয়না

মৌতড়ের বিখ্যাত জাগ্রত মা বড় কালীর মন্দিরের মা বড়কালীর গায়ের গণনা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

০২ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
রাজ্য

Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

পুলিশ সূত্র জানা গিয়েছে, নিহত যুবকের নাম গোপাল হালদার। বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে যান। সেখানে তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে।

০২ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা
রাজ্য

PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা

পুলিশ সূত্রে খবর, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্ত মহিলার অবস্থান দিল্লিতে চিহ্নিত করা হয়। এরপর সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি
রাজ্য

ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি

পুলিশ ও RPF সূত্রে খবর, এত টাকা বহনের বিষয়ে রোহিতের কাছে কোনও প্রয়োজনীয় নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কলকাতায় সোনা কেনার জন্য ওই টাকা নিয়ে আসা হয়েছিল।

০২ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.