JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৪:০৯ পিএম
Breaking
Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অ... ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাক... India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে? IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরে বৈশালী-অর্জুনের জয়, কার্লসেনের ১৫ বছরের সিংহাসন টলমল Anupam Kher: ৭১ বছরেও জিমে দাপট অনুপম খেরের! ল্যাট পুলডাউনেই মজবুত পিঠ ‘৪৯ বছর পরেও সেই প্রথম পরিচয়ের স্মৃতি আজও আমার সঙ্গে রয়ে গেছে!’ Netanyahu Lookalike: নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলই কাল! তেহরানের দোকানিকে বয়কটের ডাক, ভ... Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অ... ছটের শাড়ি বিলি করতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান! বিজেপি বিধায়ক কৌস্তভকে ঘিরে বিক্ষোভ ব্যারাক... India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে? IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরে বৈশালী-অর্জুনের জয়, কার্লসেনের ১৫ বছরের সিংহাসন টলমল Anupam Kher: ৭১ বছরেও জিমে দাপট অনুপম খেরের! ল্যাট পুলডাউনেই মজবুত পিঠ ‘৪৯ বছর পরেও সেই প্রথম পরিচয়ের স্মৃতি আজও আমার সঙ্গে রয়ে গেছে!’ Netanyahu Lookalike: নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলই কাল! তেহরানের দোকানিকে বয়কটের ডাক, ভ...

Mumbai Security : মুম্বইয়ে নাশকতার ছক? সন্দেহে গ্রেফতার ২০ বছরের যুবক

Mumbai Security : মুম্বইয়ে নাশকতার ছক? সন্দেহে গ্রেফতার ২০ বছরের যুবক
ATS-এর জালে যশ ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গার আশেপাশে বেশ কিছুদিন ধরে চলছিল সন্দেহজনক গতিবিধি। কোথাও তোলা হচ্ছিল ছবি,কোথাও সংগ্রহ করা হচ্ছিল গাড়ির নম্বর ও গুরুত্বপূর্ণ তথ্য। এমনকী বিদেশি নাগরিকদের আনাগোনা রয়েছে, এমন জায়গাগুলিও ছিল নজরদারির আওতায়। তদন্তকারীদের আশঙ্কা, তথ্য সংগ্রহের পিছনে থাকতে পারে আরও বড় কোনও আন্তর্জাতিক চক্র।

এই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম যশ সিং। সে নবি মুম্বইয়ের আইরোলী এলাকার বাসিন্দা। অভিযোগ, মুম্বইয়ের একাধিক স্পর্শকাতর জায়গায় ঘুরে নজরদারি চালাচ্ছিল সে। বিশেষ করে কোলাবার চাবাদ হাউস, যা নারীমান হাউস নামেও পরিচিত, সেই জায়গাটিকে কেন্দ্র করে তাঁর গতিবিধি তদন্তকারীদের নজরে আছে। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার সময় অন্যতম প্রধান নিশানা ছিল এই নারীমান হাউস। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ওই যুবক ইহুদি সম্প্রদায়ের মানুষ, বিদেশি নাগরিক এবং তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল বলে অভিযোগ। শুধু ছবি তোলাই নয়, সংশ্লিষ্ট এলাকার গাড়ির নম্বর এবং নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের স্থানাঙ্কও সংগ্রহ করে পাঠানো হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। এই তথ্য কার কাছে এবং কি উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিদেশে থাকা কয়েকজন হ্যান্ডেলার-এর সঙ্গে যোগাযোগ হয়েছিল যশের। আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গেও তাঁর সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। শাহাজাদ ভাট্টি অপরাধচক্রের সঙ্গে যোগাযোগের সন্দেহও তদন্তের আওতায় রয়েছে।

প্রথমে মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াড(ATS) অভিযুক্তকে শনাক্ত করে আটক করে। পরবর্তী তদন্তে কেরলের ত্রিশূরে দায়ের হওয়া বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের একটি মামলার সঙ্গে সম্ভাব্য যোগসূত্র সামনে আসে। এরপর যৌথ অভিযানের ভিত্তিতে কেরল পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে।

এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, এই তথ্য সংগ্রহের নির্দেশ কে দিয়েছিল এবং এর পিছনে কোনও বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খুঁজে বের করা। তবে এখনও পর্যন্ত কোনও হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল বলে নিশ্চিত তথ্য সামনে আসেনি।

5 Views 0 Likes 0 Comments

Related News

Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে বিপন্ন অস্তিত্ব
দেশ

Siang Dam: চিন সীমান্তে কৌশলগত ঢাল নাকি আদিবাসীদের অস্তিত্বের সংকট? বাঁধের গর্জনে...

সিয়াং নদীর বুকে ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা বাঁধ নির্মাণের তোড়জোড় শুরু হতেই আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা উপত্যকায়। স্থানীয় আদি জনজাতিগোষ্ঠীর মানুষদের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে জলাধারের অতল গর্ভে তলিয়ে যাবে তাঁদের পূর্বপুরুষের ভিটেমাটি, কৃষিজমি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য।

১৫ নভে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্কে?
দেশ

India Pakistan Relations : দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী,বরফ গলবে দুই দেশের সম্পর্ক...

আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়া দিল্লিতে আয়োজিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর প্রথম সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ডক্টর মুসাদিক মাসুদ মালিক।

১৫ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের
দেশ

IndiGo Flight : মাঝ আকাশে থমকাল বিমান, অল্পের জন্য রক্ষা ১৯২ জনের

আকাশে উড়ছিল বিমানটি। কিন্তু হঠাৎ করেই মাঝ আকাশে দেখা দিল বিপত্তি। এক মহুর্তেই তৈরি হল আতঙ্কের পরিস্থিতি। ১৯২ জন যাত্রী ও বিমানকর্মীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল ইন্ডিগোর একটি বিমানকে। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপ...

১৫ নভে ২০২৬, ০৩:৩২ পিএম · 1 মিনিট
Sonam Wangchuk: শীতের মধ্যে লাদাখে ভোট কেন, প্রশ্ন তুলেই ৬০ দিনের গৃহবন্দি সোনম ওয়াংচুক!
দেশ

Sonam Wangchuk: শীতের মধ্যে লাদাখে ভোট কেন, প্রশ্ন তুলেই ৬০ দিনের গৃহবন্দি সোনম ওয়...

লেহ: লাদাখে শীতের মরসুমে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচন আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। ভোটের দিন পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সংগঠনগুলির নেতারা। সেই আবহেই পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের গতিব...

১৫ নভে ২০২৬, ০১:২১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.