JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৭ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

মুরথলের রেস্তরাঁয় যন্ত্র-ওয়েটার দেখে চোখ কপালে ক্রেতাদের

মুরথলের রেস্তরাঁয় যন্ত্র-ওয়েটার দেখে চোখ কপালে ক্রেতাদের

মুরথল, নীলাঞ্জন দাশগুপ্ত: মুরথল মানেই গরমাগরম পরোটা, ধাবার খাবার আর রাস্তার ধারে জমজমাট আড্ডা। সেই চেনা ছবিতেই এ বার প্রযুক্তির ছোঁয়া। হরিয়ানার মুরথলের একটি ধাবায় খাবার পরিবেশনের কাজে নামানো হয়েছে রোবট ওয়েটার। টেবিলে টেবিলে খাবারের ট্রে পৌঁছে দিচ্ছে সে নিজেই। আর রোবটকে ঘুরে বেড়াতে দেখে খাওয়ার চেয়ে মোবাইল বার করে ভিডিয়ো করা কিংবা সেলফি তুলতেই বেশি ব্যস্ত হয়ে পড়ছেন অনেক ক্রেতা।

মুরথলের বিখ্যাত ধাবাগুলির তালিকায় থাকা রেশম ধাবায় এই নতুন আকর্ষণ শুরু হয়েছে। নির্দিষ্ট পথ ধরে নিজে নিজেই চলতে পারে রোবটটি। কোনও টেবিলের অর্ডার তৈরি হয়ে গেলে খাবারের ট্রে তার উপর রাখা হয়। তার পর নির্দিষ্ট টেবিলের দিকে এগিয়ে গিয়ে ক্রেতার কাছে খাবার পৌঁছে দেয় সে।

সফটওয়্যারেই নিয়ন্ত্রণ, দরকারে রিমোট

রোবটটি মূলত সফটওয়্যার এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালিত হয়। নির্দিষ্ট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে তাকে একটি নির্ধারিত পথ ধরে চলতে শেখানো হয়েছে। রোবটের বাইরের অংশ তৈরি ফাইবার দিয়ে। চোখের জায়গায় রয়েছে এলইডি আলো, যা জ্বলজ্বল করতে থাকায় তাকে আরও ‘রোবটিক’ দেখায়।

এক বার চার্জ দিলে প্রায় দেড় থেকে দু’ঘণ্টা কাজ করতে পারে রোবটটি। প্রয়োজন হলে আলাদা কর্মী রিমোটের মাধ্যমে তার গতিবিধি নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ পুরোপুরি স্বয়ংক্রিয় না হলেও খাবার পৌঁছে দেওয়ার মূল কাজটি রোবটই করছে।

খাবারের দাম বাড়ছে না

নতুন প্রযুক্তির আকর্ষণ থাকলেও তার জন্য ক্রেতাদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। রোবটের হাতে খাবার পরিবেশন করালে আলাদা কোনও চার্জ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ধাবার ম্যানেজার সঞ্জয়। ফলে একই খাবার, একই দাম শুধু পরিবেশনের ধরনটাই বদলে গিয়েছে।

সঞ্জয়ের দাবি, বেঙ্গালুরুর একটি দলের সঙ্গে মিলে এই রোবটটি তৈরি করা হয়েছে। উদ্দেশ্য শুধু মুরথলের বিখ্যাত খাবার খাওয়ানো নয়, ক্রেতাদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করা। সেই পরিকল্পনা যে বেশ খানিকটা সফল, তা ধাবায় ক্রেতাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

শিশুদের উৎসাহ সবচেয়ে বেশি

রোবটটি ধাবার ভিতর দিয়ে খাবার নিয়ে ঘুরতেই তার পিছনে মোবাইল হাতে ছুটছেন অনেকেই। ভিডিয়ো, ছবি, সেলফি সবই চলছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ‘রোবট ওয়েটার’ নিয়ে উৎসাহ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ধাবা কর্তৃপক্ষ।

কেউ খাবারের অপেক্ষায়, কেউ আবার রোবটের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। ফলে মুরথলের এই ধাবায় খাবারের পাশাপাশি রোবটটিও কার্যত একটি আলাদা ‘আকর্ষণ’ হয়ে উঠেছে।

খাবারের সঙ্গে এ বার প্রযুক্তির স্বাদ

রোবট দিয়ে খাবার পরিবেশনের পরীক্ষা অবশ্য ভারতে নতুন নয়। এর আগেও দেশের বিভিন্ন রেস্তরাঁয় একই ধরনের উদ্যোগ দেখা গিয়েছে। দু’বছর আগে আমদাবাদের একটি ক্যাফেতে ‘আয়েশা’ নামে একটি রোবট আইস গোলা পরিবেশন করে ভাইরাল হয়েছিল।

তবে মুরথলের ধাবায় এই উদ্যোগের বিশেষত্ব অন্য জায়গায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবারের জন্য যে মুরথলে মানুষ থামেন, তাঁদের কাছে এ বার পরোটা-ছোলে-লস্যির সঙ্গে বাড়তি পাওনা প্রযুক্তির এই চমক। ফলে ধাবার কর্মীর হাতে খাবারের ট্রে যাওয়ার চেনা দৃশ্য বদলে গিয়ে সেখানে এখন দেখা যাচ্ছে ট্রে হাতে এগিয়ে আসছে রোবট!

আর সেই দৃশ্য দেখেই ক্রেতাদের একাংশের প্রশ্ন, আগামী দিনে কি ধাবার খাবার পরিবেশনের দায়িত্ব আরও বেশি করে যন্ত্রের হাতেই চলে যাবে? এখনই তার উত্তর না মিললেও মুরথলের এই পরীক্ষা যে নজর কেড়েছে, তা নিয়ে সন্দেহ নেই।

47 Views 0 Likes 0 Comments

Related News

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি
প্রযুক্তি

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল...

নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে কিশোর কিশোরীদের ব্যবহারের ধরন নিয়ে এবার থেকে পরিবারের ভূমিকাও আরও বাড়াতে চলেছে। তবে, ব্যক্তিগত চ্যাট বা ফোন কলের উপর সরাসরি নজরদারির সুযোগ নয়, বরং কে যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দেওয...

০১ অক্টো ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX
প্রযুক্তি

সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX

নিউজ ডেস্ক: আকাশপথে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও Boeing 737 MAX বিমানকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিমান নির্মাতা সংস্থা Boeing জানিয়েছে, 737 MAX-এর automated flight guidance system-এ একটি software সমস্যা ধরা পড়েছে। ন...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট
iPhone 18 Pro কিনেছেন? Face ID চালু করলেই ফোন হ্যাং, নিজে থেকেই হচ্ছে রিবুট!
প্রযুক্তি

iPhone 18 Pro কিনেছেন? Face ID চালু করলেই ফোন হ্যাং, নিজে থেকেই হচ্ছে রিবুট!

নিউজ ডেস্ক: নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ব্যবহারকারীদের একাংশের জন্য সামনে এসেছে অস্বস্তিকর সমস্যা। রিপোর্ট অনুযায়ী, Face ID দিয়ে ফোন আনলক করতে বা কোনও অ্যাপ খুলতে গেলে ডিভাইস হ্যাং হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আব...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
ChatGPT-তে একটা ইমেল লিখলেই খরচ হয় এক বোতল জল?
প্রযুক্তি

ChatGPT-তে একটা ইমেল লিখলেই খরচ হয় এক বোতল জল?

নিউজ ডেস্ক: ChatGPT-তে প্রশ্ন করা, ইমেল লেখা কিংবা কোনও তথ্য জানতে চাওয়া এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু এই প্রযুক্তির পিছনে রয়েছে এমন এক পরিবেশগত খরচ, যা অনেকেরই জানা নেই। AI পরিষেবা চালাতে বিপুল পরিমাণ কম্পিউ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.