JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৫:১৫ পিএম
Breaking
মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রো... India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন নবি-গুরনু... Navneet Kaur: লন্ডনে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত তরুণীর গুলিবিদ্ধ দেহ, ধৃত যুবক Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর্ক, প্রশ... Marco Rubio: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন রয়েছে, দাবি মার্কিন বিদেশ সচিবের Rabia Ahsan: বাড়িতে গুলি করে খুন পাকিস্তানি টিভি সঞ্চালককে, আটক স্বামী Donald Trump: ইরান-আমেরিকা সংঘাতের আবহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প দাঁতের ক্ষয় রুখতে ফ্লুরাইডের বিকল্প নয় টুথপেস্ট, সতর্ক করছেন বিশেষজ্ঞরা মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রো... India vs New Zealand: টেস্টের পেস আক্রমণে বাড়তি জোর, নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন নবি-গুরনু... Navneet Kaur: লন্ডনে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত তরুণীর গুলিবিদ্ধ দেহ, ধৃত যুবক Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর্ক, প্রশ... Marco Rubio: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন রয়েছে, দাবি মার্কিন বিদেশ সচিবের Rabia Ahsan: বাড়িতে গুলি করে খুন পাকিস্তানি টিভি সঞ্চালককে, আটক স্বামী Donald Trump: ইরান-আমেরিকা সংঘাতের আবহে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প দাঁতের ক্ষয় রুখতে ফ্লুরাইডের বিকল্প নয় টুথপেস্ট, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রোলিং

মেয়ের কাণ্ডে সাফাই বাবার! রাজবীরকে মারধর নিয়ে নন্দিনীর পাশে দাঁড়াতেই নেটপাড়ায় তীব্র ট্রোলিং
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে একের পর এক বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত শো থেকে বিদায় নিতে হয়েছে অভিনেত্রী নন্দিনী দত্তকে। সহ-প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেমের সমীকরণ থেকে শুরু করে অশান্তি—সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে ছিলেন নন্দিনী। তবে এবার শুধু নন্দিনী নন, তাঁর বাবার মন্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। মেয়ের আচরণের সাফাই দিতে গিয়ে কার্যত নেটপাড়ার একাংশের রোষের মুখে পড়েছেন সন্দীপ দত্ত।

বিতর্কের সূত্রপাত একটি আংটি হারানোকে কেন্দ্র করে। নন্দিনীর দেওয়া আংটি হারিয়ে ফেলেন রাজবীর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। তাঁর অভিযোগ, আংটিটি ফিরে পাওয়ার জন্য যথেষ্ট উদ্যোগ নেননি রাজবীর। সেই ঘটনাকে কেন্দ্র করে দু'জনের মধ্যে শুরু হয় তুমুল বচসা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাজবীরের গায়ে হাত তোলেন নন্দিনী। গোটা ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ায় তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।

এর আগেও বিগ বসের ঘরে অন্য প্রতিযোগীদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নন্দিনী। ফলে বারবার একই ধরনের আচরণে দর্শকদের একাংশের ক্ষোভ বাড়ছিল। শেষ পর্যন্ত 'দাদার দরবার' পর্বে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগ বসের বাড়ির নিয়মের কথা মনে করিয়ে দিয়ে নন্দিনীর আচরণের সমালোচনা করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই অন্য প্রতিযোগীর গায়ে হাত তোলা বরদাস্ত করা হবে না। এরপরই শো থেকে নন্দিনীকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে আরও একটি সুযোগ চাইলেও শেষরক্ষা হয়নি অভিনেত্রীর।

তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে নতুন করে বিতর্কে জড়ান নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। কলকাতা বিমানবন্দরে মেয়েকে নিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে রাজবীরের গায়ে হাত তোলার ঘটনাকে খুব একটা অস্বাভাবিক বলে মনে করেননি তিনি। তাঁর বক্তব্য, স্বামী-স্ত্রী কিংবা বন্ধুদের মধ্যে এমন ঘটনা ঘটতেই পারে। এমনকী, বাড়িতেও নন্দিনী তাঁর মায়ের সঙ্গে মাঝেমধ্যে একই রকম আচরণ করেন বলে দাবি করেন সন্দীপবাবু। রাজবীরকে ঘরের সবচেয়ে কাছের মানুষ মনে করতেন নন্দিনী, তাই হয়তো তাঁর সঙ্গেই এমন আচরণ করেছেন বলে ব্যাখ্যা দেন তিনি।

আর বাবার এই মন্তব্য সামনে আসতেই নতুন করে সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়। অনেকের প্রশ্ন, কাছের মানুষের সঙ্গে ঝগড়া হওয়া আর তাঁর গায়ে হাত তোলা কি এক বিষয়? সম্পর্কের মধ্যে শারীরিক আক্রমণকে কীভাবে স্বাভাবিক বলে ব্যাখ্যা করা যায়, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ। মেয়ের পাশে দাঁড়াতে গিয়ে বাবা কি আদতে ভুল আচরণকেই প্রশ্রয় দিচ্ছেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

অন্যদিকে, বিগ বসের ঘর থেকে বেরিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নন্দিনী। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন, পরিস্থিতি ও আবেগের বশে ঘটনা এমন জায়গায় পৌঁছেছিল, যা হওয়া উচিত ছিল না। রাজবীরের কাছেও দুঃখপ্রকাশ করেছেন অভিনেত্রী। তবে নন্দিনীর ক্ষমাপ্রার্থনার পরেও বিতর্ক থামছে না। বরং তাঁর আচরণ থেকে শুরু করে বাবার সাফাই—সব মিলিয়ে এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত।

2 Views 0 Likes 0 Comments

Related News

Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি
বিনোদন

Bigg Boss: বিগ বস থেকে বহিষ্কারের পর ধর্ষণের হুমকি! ‘দাদার দরবারে’ কড়া শাস্তি

শনিবারের ‘দাদার দরবার’ যে কেবল সাধারণ সাপ্তাহিক পর্ব ছিল না, তা স্পষ্ট হয়ে যায় শো শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই। রাজবীরের ওপর নন্দিনীর শারীরিক আঘাতের ঘটনাকে কোনওভাবেই হালকা চালে নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বভাবসিদ্ধ শান্ত মেজাজ হারিয়ে সঞ্চালকের স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এই অন্যায় যদি কোনো পুরুষ প্রতিযোগী— তা সে দুর্নিবার, রাজবীর কিংবা জিতু হোক করতেন, তবে সোজা কলার ধরে টানতে টানতে বের করে দিতেন।

০৮ নভে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট
মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ইতিহাস গড়ল রণবীরের ‘রামায়ণ’
বিনোদন

মুক্তির তিন দিনেই বিশ্বজুড়ে ৩৭৫ কোটির ঝড়! ‘পাঠান’, ‘অ্যানিম্যাল’-কে পিছনে ফেলে ই...

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩৭৫.৫০ কোটি টাকার ব্যবসা! প্রথম উইকএন্ডেই বক্স অফিসে নজির গড়ল রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। তিন দিনের আয়ের নিরিখে পিছনে ফেলেছে ‘পাঠান’, ‘অ্যানিমেল’ এবং ‘আদিপুরুষ’-এর মতো ছবিকেও।

০৮ নভে ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট
অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও
বিনোদন

অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও

নিউজ ডেস্ক: ২০২৭ সালের অস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে মারাঠি ছবি ‘গোন্ধল’। সেই ছবিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে প্রচার শুরু করে দিল নির্মাতারা। আগামী বছর হলিউডের অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ ব...

০৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
রাজবীরকে চড়! বিগ বসের ৬৯তম দিনে নন্দিনীর নাটকীয় বিদায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবার
বিনোদন

রাজবীরকে চড়! বিগ বসের ৬৯তম দিনে নন্দিনীর নাটকীয় বিদায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবার

রাজবীর দে ও নন্দিনীর মধ্যে তুমুল অশান্তি! শারীরিক হিংসার অভিযোগে বিগ বসের ৬৯তম দিনে শো থেকে বহিষ্কৃত নন্দিনী। মেয়ের বিদায়ের পর বাবা সন্দীপ দত্তের রহস্যময় পোস্ট ঘিরে নতুন জল্পনা দর্শকমহলে।

০৭ নভে ২০২৬, ০৮:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.