JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০৯:০১ পিএম
Breaking
অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্... Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা! ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা কর... Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প... অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্... Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা! ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা কর... Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প...

অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও

অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ২০২৭ সালের অস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে মারাঠি ছবি ‘গোন্ধল’। সেই ছবিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে প্রচার শুরু করে দিল নির্মাতারা। আগামী বছর হলিউডের অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ বার ব্রিটেনেও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হল। বৃহস্পতিবার লন্ডনের ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসে (বাফটা) ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। আয়োজনের দায়িত্বে ছিল বার্ষিক ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তা সংস্থা টাংস অন ফায়ার এবং লন্ডনে ভারতীয় হাই কমিশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সালোানি সাহাই। তাঁর কথায়, ‘ভারত অসাধারণ বৈচিত্রের দেশ। দেশের বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন ভাষার গল্প সিনেমাপ্রেমীদের সামনে তুলে ধরলে বিশ্বের দর্শকদের কাছে ভারতকে আরও ভালোভাবে চেনানো সম্ভব।’ অস্কারে ছবিটির মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বছর এই ছবিটি অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আমরা আশা করছি, এই প্রদর্শনী আন্তর্জাতিক স্বীকৃতির পথে ছবিটিকে সামান্য হলেও সাহায্য করবে।’

লন্ডনের পর শুক্রবার ম্যাঞ্চেস্টারেও ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। দীপাবলি উদযাপনের সঙ্গে মিলিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ম্যাঞ্চেস্টারে ভারতের কনসাল জেনারেলের দফতর। কনসাল জেনারেল বিশাখা যাদুবংশী বলেন, ‘লন্ডনে প্রদর্শনীর পর ম্যাঞ্চেস্টারে গোন্ধলের এই আয়োজন ভারতীয় সিনেমা এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে দর্শকদের পরিচিত হওয়ার আরও একটি সুযোগ করে দিয়েছে।’

দুটি প্রদর্শনীতেই উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা যোগেশ সোহনি এবং প্রযোজক আদিশ দেশাই। ছবিটি প্রযোজনা করেছে ককটেল স্টুডিওজ। দুই অনুষ্ঠানের মূল সমন্বয়কারী রাহুল কালে জানান, আঞ্চলিক ভারতীয় ভাষার ছবির প্রদর্শনী আন্তর্জাতিক স্তরে ভারতীয় সিনেমার পরিসর বাড়াতে সাহায্য করে। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ বিভিন্ন ধরনের গল্প, নতুন দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব সংস্কৃতির প্রকাশকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ করে দেয়।

ম্যাঞ্চেস্টারের প্রদর্শনীর সঙ্গে যুক্ত অ্যানি কাপরেকরও জানান, ব্রিটেনে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সিনেমার মতো সর্বজনীন মাধ্যম বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‘গোন্ধল’ শব্দের অর্থ বিশৃঙ্খলা। মহারাষ্ট্রের গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক রাতকে ঘিরে। সদ্য বিবাহিত এক দম্পতিকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগিয়েছে গল্প। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সন্তোষ দাবাখর।

২০২৭ সালের ৯৯তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবির বিভাগে ভারতের সরকারি জমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘গোন্ধল’। মোট ৩৩টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে এই ছবিকে। অস্কারের জন্য ভারতের প্রতিনিধি হওয়ার সুযোগ পাওয়া চতুর্থ মারাঠি ছবি এটি। ফলে আগামী বছরের অস্কার মঞ্চে ভারতীয় আঞ্চলিক ভাষার সিনেমার প্রতিনিধিত্ব ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

4 Views 0 Likes 0 Comments

Related News

রাজবীরকে চড়! বিগ বসের ৬৯তম দিনে নন্দিনীর নাটকীয় বিদায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবার
বিনোদন

রাজবীরকে চড়! বিগ বসের ৬৯তম দিনে নন্দিনীর নাটকীয় বিদায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবার

রাজবীর দে ও নন্দিনীর মধ্যে তুমুল অশান্তি! শারীরিক হিংসার অভিযোগে বিগ বসের ৬৯তম দিনে শো থেকে বহিষ্কৃত নন্দিনী। মেয়ের বিদায়ের পর বাবা সন্দীপ দত্তের রহস্যময় পোস্ট ঘিরে নতুন জল্পনা দর্শকমহলে।

০৭ নভে ২০২৬, ০৮:১৮ পিএম · 2 মিনিট
সৌরভের লর্ডস-জার্সি বিতর্কে আদালতের কড়া ধাক্কা! ‘দুসরা’ নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাংক গ্যারান্টির নির্দেশ দিল্লি হাইকোর্টের
বিনোদন

সৌরভের লর্ডস-জার্সি বিতর্কে আদালতের কড়া ধাক্কা! ‘দুসরা’ নির্মাতাদের ২ কোটি টাকার...

সৌরভ গাঙ্গুলীর অনুমতি ছাড়া লর্ডসের ঐতিহাসিক জার্সি ওড়ানোর মুহূর্ত ব্যবহার করে আইনি বিপাকে ‘দুসরা’। দিল্লি হাইকোর্টের নির্দেশ, দুই সপ্তাহের মধ্যে ২ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে নির্মাতাদের। পাশাপাশি সিনেমায় যুক্ত করতে হবে বিশেষ ডিসক্লেইমার।

০৭ নভে ২০২৬, ০৪:৫৩ পিএম · 2 মিনিট
Maatrubhumi: গালওয়ান সংঘর্ষের ছবি থেকে ‘মাতৃভূমি’! ভারত-চিন সম্পর্কের উন্নতির প্রভাব কি সলমনের ছবিতে?
বিনোদন

Maatrubhumi: গালওয়ান সংঘর্ষের ছবি থেকে ‘মাতৃভূমি’! ভারত-চিন সম্পর্কের উন্নতির প্রভ...

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি সলমন খানের ছবি। প্রথমে নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। পরে সেই ছবিরই নাম বদলে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। শুধু নাম বদল নয়, ছবির গল্প ও উপস্থাপনাতেও ...

০৭ নভে ২০২৬, ০২:২৩ পিএম · 4 মিনিট
টিআরপি নয়, নেটদুনিয়ার লড়াইয়ে ৯ গুণ এগিয়ে বিগ বস! সৌরভের কাছে পিছিয়ে গেল দাদাগিরি?
বিনোদন

টিআরপি নয়, নেটদুনিয়ার লড়াইয়ে ৯ গুণ এগিয়ে বিগ বস! সৌরভের কাছে পিছিয়ে গেল দাদাগিরি?

টেলিভিশনের দুই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের লড়াই এবার সোশ্যাল মিডিয়াতেও! একটি সাম্প্রতিক রিপোর্টের দাবি, অনলাইন আলোচনায় ‘দাদাগিরি’র তুলনায় ৯ গুণ বেশি এগিয়ে ‘বিগ বস বাংলা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন অবতারেই কি বাজিমাত?

০৭ নভে ২০২৬, ০১:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.