JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০৯:১৫ পিএম
Breaking
অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্... Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা! ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা কর... Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প... অ্যারিজোনা সেনেটের প্রেসিডেন্ট নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া, ৬০ বছর পর ক্ষমতায় ডেমোক্... Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা! ব্যাঙ্ক বিপর্যয়ে বেসামাল প্যারাগুয়ে, ইমপিচমেন্টের পর গ্রেফতার প্রেসিডেন্ট পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা কর... Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প...

Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা!

Rohit Sharma: আফ্রিদিকে টপকে ইতিহাস রোহিতের, গেইলের বিশ্বরেকর্ডেও থাবা!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বয়স বাড়লেও ব্যাট হাতে রেকর্ড ভাঙার খিদে যে একটুও কমেনি, আরও একবার বুঝিয়ে দিলেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট হাতে বড় রান না পেলেও ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পাকিস্তানের কিংবদন্তি শাহিদ আফ্রিদিকে টপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক হলেন তিনি। এবার তাঁর সামনে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড।

ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। শুরু থেকেই সাবলীল দেখাচ্ছিল রোহিতকে। ২৮ বলে ২৩ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং ২টি ছক্কা। সেই দু’টি ছক্কাই তাঁকে পৌঁছে দেয় অনন্য নজিরের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন আফ্রিদি। ৩৫টি ইনিংসে কিউয়িদের বিরুদ্ধে ৫০টি ছক্কা মেরেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। রোহিত তাঁকে পিছনে ফেললেন মাত্র ৩৪টি ইনিংসেই।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গেইল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে তাঁর ছক্কার সংখ্যা ৪৫। রোহিতের এই নজির নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে বড় প্রাপ্তি। তবে এখানেই থেমে থাকতে চাইবেন না হিটম্যান।

কারণ আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখেও গেইলের আরও একটি বড় রেকর্ডের খুব কাছে পৌঁছে গিয়েছেন রোহিত। টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির এখনও গেইলের দখলে। কিউয়িদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ান তারকার ছক্কার সংখ্যা ৮৭। সেখানে রোহিতের নামের পাশে রয়েছে ৮৫টি ছক্কা। অর্থাৎ গেইলকে টপকে যেতে আর মাত্র ৩টি ছক্কা প্রয়োজন ভারতীয় তারকার। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের পিছনে রয়েছেন আফ্রিদি, ৬৪টি ছক্কা নিয়ে।

অন্য দিকে ম্যাচেও শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১১৩। ডিএলএস পদ্ধতিতে ৪ রানে জয়ী ঘোষণা করা হয় শ্রীয়স আইয়ারের দলকে। এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৪ রানে। ভারতের হয়ে দুরন্ত বল করেন গুরনুর ব্রার। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন ড্যারিল মিচেল। ১০৪ বলের ইনিংসে যথেষ্ট ধীরগতিতে ব্যাট করেন তিনি।

প্রথম এক দিনের ম্যাচে ৫ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। তবে ওয়েলিংটনের বৃষ্টিভেজা ম্যাচে দলের জয়ের পাশাপাশি রোহিতের ব্যক্তিগত রেকর্ডই হয়ে থাকল দিনের অন্যতম বড় আকর্ষণ।

2 Views 0 Likes 0 Comments

Related News

পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস নরমান
ময়দান

পাঁচ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গীকে বিদায়, সিনারের কোচের দায়িত্বে এ বার ম্যাগনাস ন...

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের সম্পর্কের অবশেষে ইতি। কোচ ড্যারেন কাহিলের সঙ্গে বিচ্ছেদের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন জ্যানিক সিনার। ২০২৬ মরসুম শেষ হলেই অস্ট্রেলীয় কোচের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হবে। তাঁর জায়গায় ২০২৭ মরসুম ...

০৭ নভে ২০২৬, ০৮:৪৪ পিএম · 2 মিনিট
PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত
ময়দান

PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত

স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে সাফল্যের পর এ বার প্রশাসনিক দায়িত্বেও পি ভি সিন্ধু। ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা। তাঁর ডেপুটি বা ভাইস চ...

০৭ নভে ২০২৬, ০৮:৩৯ পিএম · 2 মিনিট
Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা করলেন রবিন সিং
ময়দান

Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্য...

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩ বছরের সম্পর্কের ইতি টেনে পর্তুগালের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৪১ বছরের মহাতারকা। তাঁর এই সিদ্ধান্তের পিছনে বয়সের...

০৭ নভে ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প্রশংসায় হরমনপ্রীত
ময়দান

Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের...

স্পোর্টস ডেস্ক: শুরুতে ধাক্কা খেলেও লক্ষ্য থেকে সরেনি ভারত। স্কোরলাইন পিছিয়ে থাকলেও নিজেদের পরিকল্পনায় আস্থা রেখেছিল দল। আর সেই ধৈর্য ও সংযমের ফলেই শেষ পর্যন্ত জাপানকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভার...

০৭ নভে ২০২৬, ০৮:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.