JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০৮:৪৫ পিএম
Breaking
অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা কর... Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প... Imran Khan: চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমছে, চিকিৎসার দাবিতে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ ই... Iran: ইরানের সামরিক শক্তি এখন বেড়েছে, আমেরিকা-ইজরায়েলকে হুঁশিয়ারি তেহরানের, হরমুজ প্রণালী... Tarique Rahman: দিল্লি নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ’, ফের স্পষ্ট বার্তা তারেক রহমানের কঠিন সময়ে কেন স্টিফেন মিলারকেই 'চিফ অব স্টাফ' এর পদে বসালেন ট্রাম্প? অস্কারের দৌড়ে ভারতের মারাঠি ছবি ‘গোন্ধল’, প্রচারের ঝড় ব্রিটেনেও PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা কর... Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প... Imran Khan: চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমছে, চিকিৎসার দাবিতে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ ই... Iran: ইরানের সামরিক শক্তি এখন বেড়েছে, আমেরিকা-ইজরায়েলকে হুঁশিয়ারি তেহরানের, হরমুজ প্রণালী... Tarique Rahman: দিল্লি নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ’, ফের স্পষ্ট বার্তা তারেক রহমানের কঠিন সময়ে কেন স্টিফেন মিলারকেই 'চিফ অব স্টাফ' এর পদে বসালেন ট্রাম্প?

PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত

PV Sindhu: অলিম্পিক সংস্থার অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন সিন্ধু, সহকারী হরমনপ্রীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে সাফল্যের পর এ বার প্রশাসনিক দায়িত্বেও পি ভি সিন্ধু। ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা। তাঁর ডেপুটি বা ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব পেলেন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। শুক্রবার দু’জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শুধু সিন্ধু ও হরমনপ্রীত নন, আইওএ-র অ্যাথলিটস কমিশনের প্রতিনিধিত্বেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন আরও দুই তারকা। অলিম্পিক পদকজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু এবং সাঁতারু সাজন প্রকাশ আইওএ-র সাধারণ সভায় কমিশনের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাঁরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন আধিকারিক সঞ্জয় কে শ্রীবাস্তব শুক্রবার এই ঘোষণা করেন। চেয়ারপার্সন পদে একমাত্র মনোনয়ন জমা দিয়েছিলেন সিন্ধু। ভাইস চেয়ারপার্সন পদেও একমাত্র প্রার্থী ছিলেন হরমনপ্রীত। একই ভাবে মহিলা প্রতিনিধি হিসাবে মীরাবাই এবং পুরুষ প্রতিনিধি হিসাবে সাজনই একমাত্র মনোনয়ন জমা দেন। ফলে শনিবার, ৭ নভেম্বর নির্ধারিত নির্বাচন আর আয়োজনের প্রয়োজন হচ্ছে না।

চারজনেরই কার্যকালের মেয়াদ চার বছর। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তাঁরা। আগামী ৫ ডিসেম্বর আইওএ-র নির্বাচন হওয়ার কথা। তার পরে গঠিত হতে চলা সংস্থার কার্যকরী পরিষদের সদস্যও হবেন সিন্ধু ও হরমনপ্রীত।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর অ্যাথলিটস কমিশনের ১০টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ১০ জন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে ছিলেন সিন্ধু, হরমনপ্রীত, মীরাবাই ও সাজন। কমিশনের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সলিমা টেটে, শুটার স্বপ্নিল কুসালে, ফেন্সার ভবানী দেবী, শট পাটার তাজিন্দরপাল সিং তুর, প্রাক্তন তিরন্দাজ বোম্বাইলা দেবী এবং কায়াকিং ও ক্যানোয়িংয়ের মনজিৎ সিং। এই কমিশনের মাধ্যমে দেশের ক্রীড়াবিদদের বক্তব্য ও স্বার্থ আইওএ-র প্রশাসনিক স্তরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্যাখ্যা করলেন রবিন সিং
ময়দান

Cristiano Ronaldo: রোনাল্ডোর মনে হয়েছিল, তাঁকে আর চায় না পর্তুগাল, অবসরের কারণ ব্য...

স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩ বছরের সম্পর্কের ইতি টেনে পর্তুগালের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৪১ বছরের মহাতারকা। তাঁর এই সিদ্ধান্তের পিছনে বয়সের...

০৭ নভে ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের সংযমের প্রশংসায় হরমনপ্রীত
ময়দান

Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন ভারত, দলের...

স্পোর্টস ডেস্ক: শুরুতে ধাক্কা খেলেও লক্ষ্য থেকে সরেনি ভারত। স্কোরলাইন পিছিয়ে থাকলেও নিজেদের পরিকল্পনায় আস্থা রেখেছিল দল। আর সেই ধৈর্য ও সংযমের ফলেই শেষ পর্যন্ত জাপানকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভার...

০৭ নভে ২০২৬, ০৮:২৯ পিএম · 2 মিনিট
প্রতিকূলতার বিরুদ্ধে একাই লড়ছেন চার বারের জাতীয় খেলোয়াড় মালতী
ময়দান

প্রতিকূলতার বিরুদ্ধে একাই লড়ছেন চার বারের জাতীয় খেলোয়াড় মালতী

লখনউ: এক সময়ে হকির মাঠে তাঁর গোলের অপেক্ষায় থাকত সতীর্থরা। প্রতিপক্ষের গোলপোস্টে বল পাঠাতে পারদর্শী সেই তরুণী খেলেছিলেন জাতীয় স্তরে চার বার। স্বপ্ন ছিল আরও দূর যাওয়ার। কিন্তু অল্প বয়সে বিয়ে, দাম্পত্য জীবনে নির্যাতন, আর্থ...

০৭ নভে ২০২৬, ০৮:১২ পিএম · 4 মিনিট
জাতীয় দলকে বিদায় রোনাল্ডোর! সিআরসেভেনের অবসরে ১২ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা পর্তুগাল ফুটবলে?
ময়দান

জাতীয় দলকে বিদায় রোনাল্ডোর! সিআরসেভেনের অবসরে ১২ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা পর...

২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় জানালেন ফুটবলের মহাতারকা। তাঁর বিদায়ে পর্তুগিজ ফুটবলের বাণিজ্যিক দুনিয়ায় কতটা প্রভাব পড়বে?

০৭ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.